কোভিড নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ বিসিসআইয়ের

BCCI LOGO
BCCI LOGO. ( Image Source: Twitter )

আইপিএল  শুরু হয়েছে সবে মাত্র এক সপ্তাহ হয়েছে। তার মাঝেই ফের ভারতে করোনার ভ্রুকুটি দেখা গিয়েছে। আর পরিস্থিতি প্রতিকূল হওয়ার আগেই নড় তড়ে বসেছে বিসিসিআই।  আইপিএল চলাকালীন যাতে করোনার প্রভাব না পড়ে সেজন্যই প্রতিটি  ফ্র্যাঞ্চাইজি বাড়তি সতর্কতা অবলম্বনে নির্দেশিকা জারি করল বারতীয় ক্রিকেট বোর্ড।  প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার তেকে সাপোর্ট স্টাফ সকলের দিকে বাড়তি নজর রাখার নির্দেশিকাই জারি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। যদিও এই বিষয় নিয়ে এখনই আতঙ্কিত হচ্ছে না কেউই।

সম্প্রতিই ভারতের ফের করোনার ভ্রুকুটি দেখা গিয়েছে। এই সপ্তাহে গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় ফের করোনায় আক্রান্ত হওয়ার কভর আসতে শুরু করেছে। এমন খবর পাওয়ার পর থেকেই ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। গত ৪ এপ্রিলপ্রায় ৩০০০ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছিল। শেষ ২৪ ঘন্টায় সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৫৩০০। সেই জন্যই প্রতিটি ফ্র্যাঞ্চাইজির উদ্দেশে বিশেষ নির্দেশিকা জারি করেছে বিসিসিআই।

গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে এবারের আইপিএল

গত কয়েক বছরে এই করোনমার জন্যই কার্যত থমকে গিয়েছিল সবকিছু। সেই তালিকার বাইরে আইপিএলেও চিল না। ২০২১ সালে আইপিএল ঘরের মাঠে শুরু করলেও করোনার প্রভাবে মাঝপথেই তা স্থগিত হয়ে গিয়েছিল। টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে আইপিএল আয়োজন করা সম্ভব হয়েছিল। যদিও দেশের মাটিতে তা করা সম্ভব হয়নি। সংযুক্ত আরব আমিরশাহীর মাঠেই দ্বিতীয় পর্বের আইপিএল আয়োজন করা হয়েছিল। যদিও ২০২২ সালে ফের দেশের মাটিতে ফিরেছিল আইপিএল।

কিন্তু নানান বিধি নিষেধের মধ্যেই হয়েছিল গতবারের আইপিএল। প্রতিটি ভেন্যুর পরিবর্তে আইপিএলের লিগ পর্বের ম্যাচ কয়েকটি ভেন্যুতেই করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। যদিও প্লে অফের ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হয়েছিল। ২০২৩ সালেই স্বাভাবিক ছন্দে ফিরেছে এবারের আইপিএল। কিন্তু ফের করোনমার ভ্রুকুটি দেখা গিয়েছে। যদিও এখনই তা নিয়ে ভয় পেতে নারাজ সকলে। করোনায় আক্রান্ত হলেও বেশীরভাগ ক্ষেত্রেই স্বপ্ন উপসর্গই দেখা যাচ্ছে।

কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি নিজেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। মৃদু উপসর্গই দেখা গিয়েছিল  এই প্রাক্তন ক্রিকেটারের। বিসিসিআই এই পরিস্থিতিতেও বাড়তি ঝুঁকি নিতে নারাজ। সেই জন্যই  আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজির উদ্দেশ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করার নির্দেশিকা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

close whatsapp