শ্রেয়স আইয়ারকে আটকানোর জন্য প্রস্তুত লখনউ অধিনায়ক লোকেশ রাহুল
আপডেট করা - Mar 20, 2022 7:36 pm

এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস, গুজরাত টাইটান্স সহ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সে নতুন অধিনায়ক নিযুক্ত হয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। তেমনই কলকাতা নাইট রাইডার্সের অধিনয়কের নাম শ্রেয়স আইয়ার। ভারতীয় দলের দুই তারকা এবার দুই দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। সেখানেই শ্রেয়সকে আটকানোর ছক কষা কার্যত এখনই করে ফেলেছেন তিনি। কেমনভাবে শ্রেয়স আইয়ারকে আটকাবেন তিনি।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নিযুক্ত হয়েছেন শ্রেয়স আইয়ার।ইতিমধ্যেই নাইট রাইডার্সের হয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের হয়েও প্রস্তুতি শুরু করে দিয়েছেন লোকেশ রাহুলও। প্রতিপক্ষ তারকাদের কেমনভাবে আটকাবেন তিনি, তা এখন থেকেই ছক কষতে শুরু করে দিয়েছেন লোকেশ রাহুল। আর সেই মঞ্চেই শ্রেয়স আইয়ারকে কেমনভাবে আটকাবেন তিনি, সেটাই জানালেন সকলকে।
ভারতীয় দলের হয়ে দুই তারকাই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন এবার। আইপিএলের প্রথম ম্যাচেই লখনউ সুপার জায়ান্টস এবার নামবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ২৮ মর্চ তাদের প্রথম ম্যাচ। একইসঙ্গে সকলের চোখ লোকেশ বনাম শ্রেয়স আইয়ারের দিকেও রয়েছে। যদিও এই মাসে সেই ম্যাচ নেই। আগামী ৭ মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে লখনউ সুপার জায়ান্টস। সেখানেই শ্রেয়স আইয়ারকে কেমনভাবে আটকাবেন লোকেশ, তাই জানিয়েছেন সকলকে।
শ্রেয়স প্রসঙ্গে লোকেশ রাহুল বলেছেন, শ্রেয়স আইয়ার স্পিনারদের বিরুদ্ধে অসাধারণ খেলেন। তবে সে এমন একজন ক্রিকেটার যিনি স্টেপ আউট করে বেশী খেলতে পছন্দ করেন না। তিনি যথেষ্ট লম্বা, আর সেজন্যই বাড়তি সুবিধাটা পান। তিনি দাঁড়িয়ে থেকেই বল মাঠের বাইরে বের করে দেন। তাঁর বিরুদ্ধে স্পিনাররা সত্যিই চাপে পড়ে যায়। আইপিএলে যখন তিনি আমাদের দলের বিরুদ্ধে খেলবেন এভাবেই তাঁকে আটকানোর ছক কষব।
এবারের আইপিএলে প্রায় ১২.২৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর হাত ধরেই আট বছর পর ফের আইপিএল চ্যাম্পিয়ন হওার স্বপ্ন দেখছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে এবারই বিরাট টাকার অঙ্কে লখনউ সুপার জায়ান্টসে গিয়েছেন লোকেশ রাহুল। চোট সারিয়ে ইতিমধ্যেই লখনউ শিবিরে যোগও দিয়েছেন তিনি। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতেই নতুন অধিনায়ক। এবার শুধুই তাদের মাঠে দেখার অপেক্ষায় সকলে।