রাজস্থান এবং লখনউকেই লিগপর্বে শীর্ষস্থানের দাবীদার মনে করছেন ডেভিড হাসি

RR & LSG
RR & LSG. ( Image Source: twitter and IPL/BCCI )

৩১ মার্চ থেকে শুরু হয়েছে এবারের আইপিএল। ইতিমধ্যে প্রতিটি দলেরই একটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। যদিও প্রতিযোগিতা এখনও অনেকটাই বাকি রয়েছে। কিন্তু প্রতিটি ম্যাচ দেখার পরই এবারের আইপিেলের কোন দুই দল লিগ টেবিলের শীর্ষস্থানে শেষ করবে তা নিয়ে  নিজেদের মত জানিয়েছেন। এখনও পর্যন্ত সকলে একটি করে ম্যাচই খেলেছে। সেখানে তাদের পারফর্ম্যান্স দেখার পরই  াইপিএলের শীর্ষ দুই দল বেছে নিয়েছেন প্রাক্তন ক্রিকেটার  ডেভিড হাসি। তাঁর মতে  লিগ পর্যায়ে শীর্ষস্খানে থাকার সমবাবনা বেশী লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালসের।

এবারের াইপিএলে রাজস্থান রয়্যালস শুরুটা দুর্দান্তভাবে করেছে। প্রথম ম্যাচেই তারা সানরাইজডার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল। সেখানেই দস বাচলার, যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনরা ছিলেন বিধ্বংসী ফর্মে। প্রথম ম্যাচেই তিন ক্রিকেটারের ব্যাটে দেখা গিয়েছেল অর্ধশতরানের ঝলক। তারাই এবারের আইপিএলে প্রথম দল হিসাবে ২০০ রানেংর গন্ডীও টপকেছে। গতবারও রাজস্থান রয়্যালস ফাইনালের ম়ঞ্চে পৌঁছেছিল। এবারও কিন্তু ডেভিড হাসির অন্যতম বাজি এই দল।

প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জিতেছিল রাজস্থান রয়্যালস

লখনফ সুপার জায়ান্টসও যে এবারের আইপিএলের শুরুটা খুব একটা খারাপ করেথিল তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় জয়ই তুলে নিয়েছিল তারা। যদিও দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। কিন্তু তাদের ব্যাটিং পারফরম্যান্স কিন্তু সকলেরই নজর কেড়েছে। বিশেষ করে কাইল মেয়ার্স, নিকোলাস পুরাণরা যেমন পারফর্ম্যান্স দেখাচ্ছেন। এই সমস্তকিছু দেখার পরই ডেভিড হাসি লিগ পর্বে শীর্ষে থাকার ব্যপারে এই দুই দলকে বেছে নিচ্ছেন।

এই প্রসঙ্গে স্টার স্পোর্টসে প্রাক্তন ক্রিকেটার ডেভিড হাসি জানিয়েছেন, “আমার মতে রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস, এই দুনই এবারের আইপিএলের লিগ পর্বে শীর্ষে থাকার দৌড়ে এগিয়ে রয়েছে”।

এবারের আইপিএলেও দুর্ধর্ষ পারফর্ম্যান্সে দেখা গিয়েছে জস বাটলারকে। গতবারের আইপিএলে সর্বোচ্চ রান করে রেঞ্জ ক্যাপ জিতে নিয়েছিলেন তিনি। এবারও যে জস বাটলার সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসনও। অন্যদিকে চেন্নাই সিুপার কিংসের কাছে লখনউ সুপার জায়ান্টস হারলেও, তাদের ব্যাটাররা কিন্তু দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন। এই সমস্ত কিছু মাথায় রেখেই কথা বলেছেন ডেভিড হাসি।

close whatsapp