রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে লখনউ সুপার জায়ান্টাসকে পরাজিত করে জয় পেল গুজরাট টাইটান্স

Gujarat Titans
Gujarat Titans. (Photo Source: BCCI/IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৩০ তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টাসকে (এলএসজি) ৭ রানে পরাজিত করল গুজরাট টাইটান্স (জিটি)। এই রোমাঞ্চকর ম্যাচে শেষ ওভারে জয় পায় হার্দিক পান্ডিয়ার দল।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। শুরুতেই শুভমন গিলের উইকেট হারায় তারা। তিনি শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। আরেক ওপেনার ঋদ্ধিমান সাহা ৬টি চার সহ ৩৭ বলে ৪৭ রানের একটি দারুন ইনিংস খেলেন। হার্দিক পান্ডিয়া অ্যাঙ্করের ভূমিকাটি খুব ভালোভাবে পালন করেন। তিনি ৫০ বলে ৬৬ রান করেন। তার ইনিংসে ছিল ২টি চার এবং ৪টি ছয়। বাকি কোনো খুব বেশি রান করতে পারেননি। অভিনব মনোহর ৫ বলে ৩ রান, বিজয় শঙ্কর ১২ বলে ১০ রান এবং ডেভিড মিলার ১২ বলে ৬ রান করেন।

ক্রুনাল পান্ডিয়া বল হাতে দারুন পারফরম্যান্স করেন। তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নেন। মার্কাস স্টয়নিস ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন। নবীন-উল-হক এবং অমিত মিশ্র যথাক্রমে ৪ ওভারে ১৯ রান এবং ২ ওভারে ৯ রান দিয়ে ১টি করে উইকেট নেন। শেষমেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান করে গুজরাট টাইটান্স।

আইপিএল ২০২৩-এ তৃতীয় পরাজয়ের মুখোমুখি হল লখনউ সুপার জায়ান্টাস

রান তাড়া করতে নেমে খুব ভালো শুরু করেছিল লখনউ সুপার জায়ান্টাস। কেএল রাহুল এবং কাইল মেয়ার্স মিলে প্ৰথম উইকেটে ৫৫ রানের পার্টনারশিপ করেন। মেয়ার্স ১৯ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ক্রুনালের সাথে মিলেও ভালো পার্টনারশিপ করেন রাহুল। রাহুল এবং ক্রুনালের মধ্যে ৫১ রানের পার্টনারশিপ হয়। ক্রুনাল ২৩ বলে ২৩ রান করে আউট হন। শেষ ৩২ বলে দরকার ছিল ৩০ রান। কিন্তু ডেথ ওভারে জিটির বোলারদের দুর্দান্ত বোলিংয়ের বিরুদ্ধে সেই রান করতে পারেনি এলএসজি। মিডিল অর্ডারের কোনো ব্যাটারই ব্যাট হাতে সফল হননি। ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করে লখনউ সুপার জায়ান্টাস। শেষ ওভারে ৪টি উইকেট হারায় এলএসজি, যার মধ্যে একটি হল অধিনায়ক কেএল রাহুলের উইকেট।

নূর আহমেদ এবং মোহিত শর্মা বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন। নূর এবং মোহিত যথাক্রমে ৪ ওভারে ১৮ রান এবং ৩ ওভারে ১৭ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন। রশিদ খান ১টি উইকেট নেন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান মোহিত শর্মা।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

close whatsapp