বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড, ফেভারিট কারা, প্রথম একাদশ কেমন হতে পারে

Aaron Finch and Kane Williamson
Aaron Finch and Kane Williamson. (Photo Source: Getty Images)

টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড। টি টোয়েন্টির দুনিয়ায় কোন দেশ বিশ্বসেরা হয় সেই লড়াইয়েই মুখোমুখি ওশিয়ানিয়ার দুই দেশ। যারাই চ্যাম্পিয়ন হোক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড-দুটি দলই চলতি টি২০ বিশ্বকাপে দারুণ ক্রিকেট খেলছে। দুটো দলই প্রথম ম্যাচে হারের পর, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সঠিক সময় পিকে উঠে ফাইনালে উঠেছে।

সেমিফাইনালে শেষের দিকে ঝড় তুলে রান তাড়া করে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারায় নিউ জিল্যান্ড। অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করে শেষ ৫ ওভারে স্টোয়নিস-ওয়েড ঝড় তুলে হারায় পাকিস্তানকে। ফাইনালে নিউ জিল্যান্ড চাইছে ওয়ার্নার, ম্যাক্সওয়েলকে কে থামাতে।

দুটো দলেরই শক্তি অনেকটা এক। তবে নিউ জিল্যান্ড যদি টিমগেমের ওপর নির্ভর করে, তাহলে অজিরা নির্ভর করবে ব্যক্তিগত ক্যারিশ্মার ওপর। ওয়েড যেভাবে সেমিফাইনালে খেললেন, ম্যাক্সওয়েল-ওয়ার্নারদের ব্যক্তি ক্যারিশ্মায় প্রথমবার টি-২০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, পরপর দুটো আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেও কাপ জিততে না পারার আফশোসকে জেদে পরিবর্তন করে নামছে নিউ জিল্যান্ড।

অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড ফাইনাল ম্যাচ কখন, কোথায় আয়োজিত হবে

১৪ নভেম্বর, দুবাইয়ে আয়োজিত হবে অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড ম্যাচ।

দু দলের প্রথম একাদশ কেমন হতে পারে-

অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টোয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জোস হ্যাজেলউড।

নিউ জিল্যান্ড সম্ভাব্য একাদশ-মার্টিন গুপ্তিল, ডেরি মিচেল, কেন উইলিয়ামসন, গ্লেন ফিল্পিস, টিম সাইফার্ট, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট

ফেভারিট কারা
ফর্মের বিচারে নিউ জিল্যান্ডকে এগিয়ে রাখতে হচ্ছে। আবার বড় ম্যাচ বের করার দিক থেকে অস্ট্রেলিয়ার ইতিহাস অনেক মজবুত। তবে টি-২০ ফরম্যাটে দিন যার ম্যাচ তার। খাতায় কলমে দলগত শক্তির বিচারে এগিয়ে নিউ জিল্যান্ড। আবার ম্যাচ উইনার বেশি অস্ট্রেলিয়ায়। সব মিলিয়ে ফাইনাল ৫০:৫০

পিচ
দুবাইয়ের যে পিচে ফাইনাল খেলা হবে, সেটা অনেকটাই নতুন। টসে জিতলে রান তাড়া করে জেতার কথাই ভাববেন অধিনায়ক। শিশির সমস্যা পরে বল করলে ফ্যাক্টার হতে পারে। প্রথমে ব্যাট করলে ১৮০ রান প্লাস স্কোর গড়ার দিকেই লক্ষ্য থাকবে।

 

close whatsapp