মধুর বদলা! ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল ইংল্যান্ড

Adil Rashid and Eoin Morgan
Adil Rashid and Eoin Morgan. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

একেই বোধহয় বলে মধুর বদলা। ২০১৬ সালে ইংল্যান্ডকে হারিয়ে টি ২০ বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা। আর আজ সুপার টুয়েলভের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে শুধু ৫৫ রানে অলআউট করাই নয় ৭০ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড।

এদিন প্রথমে ব্যাট করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ১৪.২ ওভারে ৫৫ রানে অল-আউট হয়ে যায়। এই প্রথমবার তারা টি-২০ বিশ্বকাপে ১০০-র কমে ইনিংস শেষ করে। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটি তৃতীয় নিন্মতম দলগত ইনিংস। এর থেকে কম রানে দু’বার আউট হয়েছে নেদারল্যান্ডস (৩৯ ও ৪৪)। এর আগে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সবথেকে কম রানের ইনিংস ছিল ১০১ রানের। ২০০৯ সালে ওভালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০১ রান গুটিয়ে গিয়েছিল ক্যারিবিয়ান দল। এই ম্যাচে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৫৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড মাত্র ৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৫৬ রান তুলে নেয়। ৩টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন বাটলার। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৭ রান করে নট-আউট থাকেন মর্গ্যান। ৭০ বল বাকি থাকতে ৬ উইকেটের দাপুটে জয় ব্রিটিশদের।

আর আদিল রাশিদ এদিন মাত্র ২.২ ওভার বল করে ২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। অবশ্য ১৭ রানে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারে ধস নামানো মইন আলি ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

অন্যদিকে, সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল অ্যারন ফিঞ্চের দল। জেতার জন্য লক্ষ্যমাত্রা কম থাকলেও কষ্টার্জিত জয় পায় অজিরা।

close whatsapp