শুভমন গিলকে এখনই একদিনের দলের পাকাপাকি ওপেনার হিসাবে মানতে নারাজ সঞ্জয় বাঙ্গার
আপডেট করা - Jan 20, 2023 7:41 pm

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দুর্ধর্ষ পাররম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। তাঁর দ্বিশতরানে ভর করেই কার্যত নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয়ের রাস্তা পাকা করে ফেলেছিল টিম ইন্ডিয়া। কিন্তু এমন পারফরম্যান্স দেখার পর এখনও পর্যন্ত সুভমন গিলকে ভারতীয় একদিনের দলের পাকাপাকি ওপেনার হিসাবে ভাবতে নারাজ প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে এখনই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। কারণ ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চে ঈশান কিষাণ বসে রয়েছেন। সেজন্যই শুভমন গিলকে এখনই পাকাপাকি ওপেনার মনে করতে পারছেন না তিনি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে অএসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরীর মঞ্চেই প্রথম দ্বিশতরান পেয়েছেন তিনি। রআর তাতেই সকলে এখন শুভমন গিলের প্রশংসায় পঞ্চমুখ। যদিও সঞ্জয় বাঙ্গার এখনই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে রাজী নন। তাঁর মতে কয়েকদিন আগেই ভারতীয় দলের জার্সিতে অসাধারণ পারফর্ম্যান্স প্রদর্শন করেছিলেন এই তারকা ক্রিকেটার। খুব একটা বেশীদিন হয়নি তিনিও দ্বিশতরান করেছিলেন।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম দ্বিশতরান করেছিলেন শুভমন গিল
গতবছর বাংলাদশের বিরুদ্ধেই একদিনের সিরিজের শেষ ম্যাচে ঈশান কিষাণের ব্যাট থেকে এসেছিল দ্বিশতরান। সেি ্মযাচেও রানের পাহাড়ে পৌঁছেছিল ভারতীয় দল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই একদিনের সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন ঈশান কিষাণ। যদিও ওপেনার হিসাবে খেলার সুযোগ হয়নি তাঁর। মিডল অর্ডারেই খেলছেন ঈশান কিষাণ। শুধুমাত্র তাই নয় ঈশান কিষান এবং শুভমন গিলের বয়সও কাছাকাছিই রয়েছে। সেজন্য এখনই শুভমন গিলকে ভারতীয় একদিনের দলের ওপেনার হিসাবে দেখতে নারাজ প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার।
এই প্রসঙ্গে স্টার স্পোর্টসে সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, “এখনই এতটা নিশ্চিত হয়ে আমি বলতে পারব না যে শুভমন গিল ভারতীয় একদিনের দলে রোহিত শর্মার সঙ্গে পাকাপাকি ওপেনার। কারণ এখনও ওপেনার হিসাবে ঈশান কিষাণ রয়েছে ভারতীয় দলের সঙ্গে। তিনিও একজন বাঁহাতি ক্রিকেটার। শুধুমাত্র তাই নয় তিনিও ব্যাট হাতে দ্বিশতরানের ইনিংস খেলেছেন তাও খুব একটা বেশী দিন হয়নি। সেইসঙ্গে শুভমন গিলের সঙ্গে বয়সের ফারাকটাও তাঁর বেশী নয়। শুভমন গিল ২৩ এবং ঈশান কিষাণ ২৪ বছর”।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন শুভমন গিল। সেই ম্যাচে শুভমন গিলের ব্যাট থেকে ছিল চার ও ছয়ের বন্যা। গোটা ইনিংস জুড়ে ১২টি বাউন্ডারি মেরেছিলেন তিনি। সেইসঙ্গে গোটা ইনিংস জুড়ে ছিল ৯টা ওভার বাউন্ডারি।