রায়পুরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের বোলিংয়ের প্রশংসায় সঞ্জয় বাঙ্গার

Sanjay Bangar
Sanjay Bangar. (Photo by Anthony Devlin/PA Images via Getty Images)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় বোলাররা। তাদের হাত ধরেই কার্যত নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয়ের রাস্তাটা প্রশস্ত করে ফেলেছিল ভারতীয় দল। সেই রাস্তাতে হেঁটেই শেষপর্যন্ত নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল ভারতীয় দল। আর ভারতীয় বোলারদের এমন পারফরম্যান্স দেখার পর থেকেই উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে রায়পুরের পরিস্থিতিকে ভারতীয় দলের বোলাররা সম্পূর্ণভাবে কাজে লাগাতে পেরেছিলেন বলেই মনে করচেন সঞ্জয় বাঙ্গার।

দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডকে ১০৮ রানে শেষ করে দিয়েছিলেন ভারতীয় দলের বোলাররা। কার্যত সেই পারফরম্যান্সই যে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলেকর জয়ের প্রধান রাস্তা ছিল তা বলার অপেক্ষা রাখে না। টস জিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রান তাড়া করে জেতার চ্যালেঞ্জটা নিতে েচেয়েছিলেন তিনি। সেইসঙ্গে বোলারদের পারফর্ম্যান্সও দেখে নিতে চেয়েছিলেন তিনি।

বোলারদের পারফরম্যান্সের জেরে ১০৮ রানেই শেষ হয়ে গিয়েছিল নিউ জিল্যান্ড

শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি। রায়পুরের পিচ থেকে বোলারদের জন্য যতটুকু সাহায্য ছিল সেটাই যে ভারতীয় দলের বোলাররা সম্পূর্ণ কাজে লাগিয়েছেন, সেটা মেনে নিতে এতটুকুও দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের। ভারতের সিরিজ জয়ের পর সেই কথাই বারবার শোনা গিয়েছে তাঁর।  দ্বিতীয় ম্যাচে রায়পুরে নিউ জিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া।

এই প্রসঙ্গেই সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, “তারা অসাধারণ লেন্থে বোলিং করেছিলেন এবং পিচের ময়স্চারের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্র থেকেই সমস্ত সাহায্যও পেয়েছিলেন তারা। আর ভারতীয় দলের বোলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা সেই পরিস্থিতিটাকেই পুরোপুরি কাজে লাগিয়েছিলেন তারা”।

একইসঙ্গে নিউ জিল্যান্ডের পরিস্থিতি নিয়েও কথা বলেছেন প্রাক্তন ভারতীয় দলের কোচ। তাঁর মতে নিউ জিলিযান্ডের ব্যাটারদের যেভাবে ভারতীয় দলের সিমাররা সমস্যায় ফেলেছিলেন, তা হওয়ার পর তারা যথেষ্ট হতাশই হয়েছিলেন। নিউ জিল্যান্ডের ক্রিকেটের কথা বললেই সবসময় সিমিং উইকেটের কথা আসে। কিন্তু ভারতীয় দলের সামনে এই দুই ম্যাচেই দাঁড়াতেই পারেনি নিউ জিল্যান্ডের ব্যাটাররা। শেষপর্যন্ত ১০৮ রানেই শেষ হয়ে গিয়েছিল তারা। ভারতীয় বোলারদের পারফরম্যান্সেই আপ্লুত এখন সঞ্জয় বাঙ্গার।

close whatsapp