নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে জুনিয়র এনটিআরের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা

Indian Cricketers With Jr NTR
Indian Cricketers With Jr NTR. ( Image Source: Twitter )

ভারতীয় সিনেমায় সদ্যই হৈচৈ ফেলে দিয়েছেন জুনিয়র এটিআর। তাঁর আরআরআর সিনেমা ভারত তো বটেই, বিদেশের মাটিতেও মন জয় করে নিয়ে বহু সিনেমাপ্রেমীদের। সেই হায়দরাবাদেই এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে যাত্রা শুরু করবে ভারতীয় দল।  সোমবারই হায়দরাবাদে পৌঁচে গিয়েছে টিম ইন্ডিয়া। সেখানেই দক্ষিণী সিনেমার সুপারস্টার জুনিয়র এনটিআরের সঙ্গে  সাক্ষাত হয় ভারতীয় ক্রিকেটারদের। স,েই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই এখন রীতিমত ভাইরাল।

যদিও গোটা দলের সঙ্গে তাঁর সাক্ষাত হয়নি। শুভমন গিল, সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চাহাল এবং ঈশান কিষাণদের মতো ক্রিকেটাররাই সময় কাটিয়েছেন এই তারকার সঙ্গে। সদ্য শেষ হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ। সেখানেই  দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইট ওয়াশ করেছে তারা। ৩-০ সিরিজ জিতে ভারতীয় দলের আত্মবিশ্বাস য়ে এখন তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। মিউ জিল্যান্ডের বিরুদ্ধেও সেটাই ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা।

বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে ভারতীয় ক্রিকেটাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং থেকে বোলিং সব জায়গাতেই ভাল পারফরম্যানস দেখিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। গোটা সিরিজে ব্যাট হাতে অসাধারণ ফর্মে চিলেন বিরাট কোহলি। তিন ম্যাচের সিরিজে দুটো সেঞ্চুরী পেয়েছেন এই তারকা ক্রিকেটার। তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে লড়াইটা যে বেশ কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউ জিল্যান্ড। সেজন্ই সরড়াইটা যে কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না।

শ্রীলঙ্কার বিরুদ্ধে যে দল খেলেছিল, সবকিছু ঠিকঠাক চললে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও যে কার্যত সেই দলই ভারতীয় শিবির খেলাবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকে প্রথম ্মযাচ থেকেই বারতীয় দলে দেখা যাবে কিনা তা এখনই স্পষ্ট। নয় তবে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা যে বেশ খোশ মেজাজেই হায়দরাবাদে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়বে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

এবার ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে নামবে ভারতীয় দল । বিশ্বকাপের মঞ্চে নামার প্রস্তুতি যে এই ক্রিকেটের সিরিজগুলো তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই চলছে ভারতীয় দলের প্রস্তুতিও। সদ্যই পাকিস্তানের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে সিরিজ জিতেছে নিউ জিল্যান্ড। সেখানেই অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন কেন উইলিয়ামসন থেকে ট্রেন্ট বোল্টরা। এবার ভারতের বিরুদ্ধে লড়াইয়ে কার মুখে শেষ হাসি ফোটে সেটাই দেখার।

close whatsapp