তৃতীয় ওডিআই না খেলে ভারতীয় দলের প্রধান খেলোয়াড়দের রঞ্জি খেলার পরামর্শ জাফরের

২-০ ব্যবধানে এগিয়ে ইতিমধ্যে সিরিজ দখল করেছে ভারত

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo Source: Twitter)

মঙ্গলবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলার পরিবর্তে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির কথা মাথায় রেখে টিম ইন্ডিয়ার প্রধান খেলোয়াড়দের রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ডে খেলা উচিৎ, মনে করেন ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত অনতিক্রম্য ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। ফলে মঙ্গলবারের ম্যাচটির তাৎপর্য তুলনামূলকভাবে কম। প্রসঙ্গত, ওই একই দিনে শুরু হবে রঞ্জি ট্রফির লিগ পর্যায়ের চূড়ান্ত পর্বের ম্যাচ।

বিরাট কোহলি, কেএল রাহুলের মতো সিনিয়রা শেষবার টেস্ট খেলেছিলেন ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে। রোহিত শর্মাকে শেষবার লাল বলের ফর্ম্যাটে খেলতে দেখা গিয়েছিল ২০২২-এর মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে। চেতেশ্বর পূজারা ও জয়দেব উনাদকাটের মতো খেলোয়াড়রা ইতিমধ্যেই সৌরাষ্ট্রর হয়ে রঞ্জি ট্রফিতে খেলছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ই ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হবে বর্ডার-গাভাস্কার ট্রফি।

প্রথম টেস্ট ম্যাচে প্রস্তুত থাকার জন্য ভারতের যা করণীয় তা করতে হবে: ওয়াসিম জাফর

“আমি মনে করি এটা (রঞ্জি ট্রফির পরের রাউন্ডে খেলা) অনেক অর্থবহ হবে। তারা যদি একটি ম্যাচ খেলে, রঞ্জির দুটি ইনিংস, এটি অবশ্যই সাহায্য করবে। আপনি যতই অভিজ্ঞ হোন না কেন, আপনার অবশ্যই সেই খেলার সময় প্রয়োজন, বিশেষ করে লাল বলের ক্রিকেটে। আপনি প্রথম টেস্ট খেলতে নেমে কম প্রস্তুত হয়ে থাকতে চায়বেন না,” জাফর ইএসপিএনক্রিকইনফো দ্বারা উদ্ধৃত হয়েছেন।

“সমস্ত দৃষ্টিকোণ থেকে এটা একটা বিশাল সিরিজ, তা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালই হোক, যেটাতে ভারত যেতে পারে বা বিশ্বের এক নম্বর টেস্ট দলও হতে পারে। প্রথম টেস্ট ম্যাচে প্রস্তুত থাকার জন্য ভারতের যা করণীয় তা করতে হবে। বিরাট কোহলি, রোহিত এবং বাকীরা কিছুদিন ধরে খুব বেশী টেস্ট ক্রিকেট খেলেনি,” জাফর আরও যোগ করেছেন।

জাফর আরও মনে করেন যে উইকেটরক্ষক-ব্যাটার কেএস ভরত, বর্তমানে ভারতের ওডিআই স্কোয়াডে আছেন, রঞ্জি ট্রফিতে অন্ধ্রের পরের ম্যাচে খেলার জন্য তাকে ছেড়ে দেওয়া উচিত, কারণ ইশান কিশানের সাথে প্লেয়িং ইলেভেনে ইন্দোর ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা খুবই কম।

ঋষভ পান্তের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের জন্য ভারতের টেস্ট স্কোয়াডে কেএস ভরত ও ঈশান কিষান দুজনকেই রাখা হয়েছে। “সম্ভবত কেএস ভরত তৃতীয় ওয়ানডে খেলবে না। তাই তাকে রঞ্জি খেলতে পাঠানোর মানে আছে। ঋষভ পান্তের জায়গায় তার খেলার সম্ভাবনা বেশী। সে পান্তের অনুপস্থিতিতে অনেক বেশী টেস্ট ক্রিকেট খেলবে।

রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ড মাত্র ১০৮ রানে অল আউট হওয়ায় বিস্ময় প্রকাশ করে জাফর ফাস্ট বোলার মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের প্রশংসা করেছেন।

“নিউ জিল্যান্ডকে এমনভাবে আউট হতে দেখে অবাক লেগেছে। এটি একটি খুব ভালো পিচ ছিল, যদিও খুব বেশী স্কোর হওয়ার কথা ছিল না। নিউ জিল্যান্ডের ব্যাটারদের অনিশ্চয়তার কারণে সম্ভবত ভারতকে বেশীই ভালো দেখিয়েছে, তবে বিশেষ করে সিরাজ ও শামি খুব ভালো বোলিং করেছে। ভারত সত্যিই একটি দুর্দান্ত পারফর্ম্যান্স করে প্রতিপক্ষকে ছাপিয়ে গেছে,” শেষে বলেছেন জাফর।

close whatsapp