সঞ্জু স্যামসনকে শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলানোর পরামর্শ ওয়াসিম জাফরের
আপডেট করা - Jan 16, 2023 1:14 am

দেশের জার্সিতে যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজেকে প্রমাণ করেছেন সঞ্জু স্যামসন। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অবশ্য তাঁকে সুযোগ দেওয়া হয়নি। ভারতীয় দলের হয়ে এই মরসুমে অসাধারণ ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন। এবার তাঁকে নিয়েই বিরাট বার্তা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরের। নতুন বছরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে ভারতীয় দল। তারপরই রয়েছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজও। এই দুই সিরিজেই সঞ্জু স্যামসনকে খেলানোর পরামর্শ দিচ্ছেন ওয়াসিম জাফর।
সম্প্রতি ভারতীয় দলের হয়ে য়খি সুযোগ পেয়েছেন তখনই নিজেকে প্রমাণ করেছেন সঞ্জু স্যামসন। কিন্তু ভারতীয় দলে ধারাবাহিকভাবে সুযোগ পেতে দেখা যাচ্ছে না তাঁকে। টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ননিউ জিলযান্ডের বিরুদ্ধে একদিন এবং টি টোয়েন্টি সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানে প্রথম একদজিনের ম্যাচে খেলানো হলেও, পরের দুটো ম্যাচে হঠাত্ই সঞ্জু স্যামসনকে ভারতীয় দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যে ম্যাচে সুযোেগ দেওয়া হয়েছিল সেখানেও ৩৪ রান করেছিলেন সঞ্জু স্যামসন।
আগামী ৩ জানুয়ারী শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ সিরিজ শুরু হতে চলেছে
দীর্ঘদিন ধরেই সঞ্জু স্যামসনকে ভারতীয় দলে খেলনোর দাবীতে সোচ্চ্বার হয়েছেন সকলে। সামনেই রয়েছেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি একদিনের সিরিজ। এরপরই রয়েছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। সেই দুই জায়গাতেই সঞ্জুকে খেলানোর পরামর্স দিচ্ছেন ওাসিম জাফর। তাঁর পারফরম্যান্স দেখার পরই এমন পরামর্স দিচ্ছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
এই প্রসঙ্গে ওয়াসিম জাফর জানিয়েছেন, “আমি এই ব্যপারে আশাবাদী যে আসন্ন শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজে, দুটো জায়গাতেই সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হবে। সেইসঙ্গে তিনি দীর্ঘ সময় ধরে খেলবন বলেই আশাবাদী আমি”।
সম্প্রতি ভারতীয় দলে ধারাবাহিক ভাবে সুযোগ পাচ্ছেন না সঞ্জু স্যামসন। শেষবার অগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গোটা সিরিজ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত এই বছরে মাত্র ৯টি একদিনের ম্যাচে ২৮৪ রান করেছেন সঞ্জু স্যামসন। তাঁর গেডে় েকয়েছে ৭১। শুধু তাই নয় ৪৪.৭৫ গড় রেখে পাঁচ ইনিংসে ১৭৯ রান করেছেন সঞ্জু স্যামসন।
এবারের আইপিএলেও খুব একচা খা্রাপ পারফরম্যান্স দেখানিনি সঞ্জু স্যামসন। শেষবারের আইপিএলে ৪৫৮ রান করেছিলেন সঞ্জু স্যামসন। তাঁর হাত ধরে ফাইনালেও উঠেছিল রাজস্থান রয়্যালস।