নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নিজের বোলিং পারফরম্যান্স নিয়ে খুশি হার্দিক পান্ডিয়া
আপডেট করা - Jan 21, 2023 5:41 pm

রায়পুরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। বল হাতে মহম্মদ সামি যেমন অসাধারণ ফর্ম দেখিয়েছেন। তেনই এদিন বল হাতে বাজিমাত করেছেন হার্দিক পান্ডিয়া। একসমতাঁর বোলিং না করা নিয়েই সমালোচনা ছিল তুঙ্গে। দলে ফেরার পর থেকেই একদিনমের ক্রিকেটে এখন নিয়মিত বোলিং করছেন তিনি। এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ বোলিং পারফরম্যান্স করার পর উচ্ছ্বসিত হার্দিক পান্ডিয়া। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ইনিংস শেষে সেই কথাই শোনা গেল তাঁর মুখেও। এখন তাঁর শরীরও যে অনেক ভাল রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। সেখানে শুরু থেকেই দুরন্ত মেজাজে ছিলেন ভারতীয় দলের বোলাররা। শুরুটা করেছিলেন মহম্মদ সামি এবং মহম্মদ সিরাজ। সেখানেই তাদের যোগ্য সঙ্গত দিয়েছেন হার্দিক পান্ডিয়া। নিউ জিল্যান্ডের সেরা দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে এদিন তাদের কম রানের লক্ষ্যটা তিনিই স্থির করে দিয়েছিলেন। ডেভন কনওয়ে এবং মিচেল স্যান্টনারের উইকেট তুলে নিয়েছেন হার্দিক পান্ডিয়া।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জোড়া উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া
গত ম্যাচের মতো এদিনও মিচেল স্যান্টনার নিউ জিল্যান্ডকে ম্যাচে ফেরানোর একটা চেষ্টা চালাচ্ছিলেন। সেখানেই নিউ জিল্যান্ডের এই পার্টনারশিপটা ভেঙে দেন তিনি। সেইসঙ্গে ডেভন কনওয়ের বিরুদ্ধে হার্দিক পান্ডি.ার অসাধারণ সেই ক্যাচ, মাঠে সকলকেই বিস্মিত করে দিয়েছিল। নিউ জিল্যান্ড প্রথমে ব্যাটিং করে ১০৮ রানেই শেষ হয়ে গিয়েছিল।
নিউ জিল্যান্ডের বিরদ্ধে বোলিং শেষে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “আবারও একদিনের ক্রিকেটে বোলিং করাটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিটি ম্যাচেই শরীরকে যেন আরএও সুস্থ মনে হচ্ছে। এটা একেবারেই সঠিক মুহূর্তে সবকিছু ঠিকঠাক চলছে। বহু জিনিস করার পরিবর্তে এদিন যেটা করার ছিল সেটাই সঠিকভাবে করতে পেরেছি। সঠিক জা.গাতেই এদিন বোলিং করতে পেরেছি আমরা”।
২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের সময়ই হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দলের রাখা নিয়ে একসময় প্রশ্ন উঠেছিল। দলে থাকলেও তাঁর বোলিং না করা নিয়েও শুরু হয়েছিল নানান সমালোচনা। আইপিএল দিয়েই প্রত্যাবর্তন করেছিলেন হার্দিক পান্ডিয়া। সেখানেই থাকে ফের বল হাতে দেখা গিয়েছিল। এরপর ফের ভারতীয় দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। আর সেখানেও নিয়মিত বোলিং করতে পারছেন হার্দিক পান্ডিয়া। একদিনের দলেও এখন ভারতীয় দলের নিয়মিত বোলার হার্দিক পান্ডিয়া। উইকেট নিয়ে উচ্ছ্বসিত তিনি।