সুস্থ হয়ে উঠছেন রাহুল দ্রাবিড়, শনিবারই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি
আপডেট করা - Jan 13, 2023 3:32 pm

ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয়ে হয়ে গিয়েছে ভারতীয় দলের। আগামী ১৫ জানুয়ারী শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। সেখানে জিততে পারলেই ঘরের মাঠে বছরের প্রথম হোয়াইট ওয়াশ করবে টিম ইন্ডিয়া। কিন্তু ভারতীয় শিবিরে অস্বস্তি রয়েই গিয়েছে। তবে দলের পারফরম্যান্স নিয়ে নয়। রাহুল দ্রাবিড়ের অসুস্থতা নিয়েই খানিকটা অস্বস্তিতে রয়েছে ভারতীয় দল। বেঙ্গালুরতে অবশ্য চিকিত্সাধীন রয়েছেন তিনি। যদিও শোনাযাচ্ছে আপাতত সুস্থ রয়েছেন রাহুল দ্রাবিড়। শনিবারই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে নেমেছিল ভারতীয় দল। সেই ্মযাচ শুরু হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। রক্তচাপ ওঠা নামার সমস্যা দেখা দিয়েছিল। যদিও সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল তাঁর চিকিত্সা। তাঁরে টেলমা ওষুধও দেওয়া হয়েছিল। পরের দিকে অবশ্য ভারতীয় দলের ড্রেসিংরুমে এসেছিলেন রাহুল দ্রাবিড়। যদিও তাঁকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে চায়নি বোর্ড। ম্যাচ শেষের পরই বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ। সেখানেই শোনাযাচ্ছে এখন তিনি সুস্থ রয়েছে।
রক্তচাপের সমস্যা নিয়ে বেঙ্গালুরুতে চিকিত্সা চলছে রাহুল দ্রাবিড়ের
আগাী ১৫ জানুয়ারী তিরুবন্তপুরমে সিরিজের শেষ একদিনের ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। শুক্রবারই তিরুবন্তপুরমে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। এদিন অবশ্য রোহিত শর্মাদের অনুশীলনের কোনও সূচী নেই। অন্যদিকে বেঙ্গালুরুতে রাহুল দ্রাবিড়ের চিকিত্সা চলছে। এখন নাকি অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। শোনাযাচ্ছে শনিবারই নাকি ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এখন তাঁকে নিয়েই ভারতীয় ক্রিকেট মহলে জোর জল্পনা চলছে।
দ্বিতীয় একদিনের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। বিশেষ করে ভারতীয় দলের বোলাররা দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। শ্রীলঙ্কার ব্যাটারদের মাথা তুলে দাঁড়াতেই দেননি কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজরা। দুই বোলারই তিনটে করে উইকেট তুলে নিয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর ততেই ২১৫ রানে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার শিবির। আর তাতেই যে ভারতীয় দলের জয়েরক রাস্তাটা প্রশস্ত হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
যদিও ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বোলাররাও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। ৮৬ রানের মধ্যে উইকেট খুইয়ে একসময় ভারতীয় দলও চাপে পড়ে গিয়েছিল। সেই সময়ই কঠিন পরিস্থিতিতে দলকে সামাল দিয়েছিলেন লোকেশ রাহুল। তাঁর অর্ধশতরানের ইনিংসে ভর করেই শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার তিরুবন্তপুরমে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার অপেক্ষায় সকলে।