শ্রীলঙ্কার বিরুদ্ধে সাতটি নো বলকেই হারের প্রধান কারণ মনে করছেন গৌতম গম্ভীর

Gautam Gambhir
Gautam Gambhir. (Photo Instagram)

প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেলেও, পুণেতেই থেমে গিয়েছে ভারতীয় দলের বিজয়রথ। শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ম্যাচে লড়াই করলেও শেষপর্যন্ত ১৬ রানেই হেরে গিয়েছে ভারত। এই মুহূর্তে সিরিজের ফলাফল ১-১। শনিবার রাজকোটেই হবে সিরিজ নির্ণয়। ঘরের মাঠে ভারত বছরের প্রথম সিরিজ জিততে পারে কিনা তা তোসময়ই বলবে। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের হারের পর যে সমালোটনার সুরটা চড়া হতে শুরু করেছেতা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় ম্যাচে বোলাররা চূড়ান্ত বযর্থ হয়েছিলেন। সেখানেই ম্যাচে সাতটি নো বল করেছেন বোলাররা।

শ্রীলঙ্কার কাছে ১৬ রানে ম্যাচ হারের পর এই ঘটনাকেই ভারতের হারের জন্য প্রধান দায়ী করছেন একটি ম্যাচে সাতটি নো বল যেন কিছুতেই মেনে নিতে পারছেন না প্রাক্তন ভারতীয় তারকা ওপেনার গৌতম গম্ভীর। তাঁর মতে একটি ম্যাচে সাতটি নো বল কখনোই নাকি মেনে নেওয়া সম্ভব নয়। দ্বিতীয় ম্যাচে অর্শদীপ সিং একাই দুই ওভারে  মিলিয়ে পাঁচটি নো বল করেছিলেন। আর ম্যাচ হারের পর যে সমালোচনার কেন্দ্রে এই বি,য়  তা বলার অপেক্ষা রাখে না।

শ্রীলঙ্কার বিরুদ্ধে একাই পাঁচটি নো বলে করেছিলেন অর্শদীপ সিং

বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নেমেছিল ভারত। সেখানেই অসুস্থতা সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে ফিরেছিলেন এই তরুণ ক্রিকেটার অর্শদীপ সিং। কিন্তু প্রত্যাবর্তনে ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেছিলেন এই তরুণ বোলার। সেখানেই এক ওভারে পরপর তিন বলে তিনটে নো বলের হ্যাটট্রিক করেছিলেন অর্শদীপ সিং। শুধু তাই নয় নিজের দ্বিতীয় ওভারেও দুটো নো বল করেছিলেন অর্শদীপ। আর সেই অতিরিক্ত রানগুলোই যে ভারতীয় দলের হারের রাস্তাটা অনেকটা প্রশস্ত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে গৌতম গম্ভীর জানিয়েছেন, “একটি ম্যাচে সাতটি নো বল মানে একটি অতিরিুক্ত ওভার বেলিম করা। অর্থাত্ ২০ ওভারের জায়গায় ম্যাচ হয়েছে ২১ ওভার। এা কখনোই কখনোই সেই খারাপ বলের সম্বন্ধে নয়। এই ম্যাচে প্রত্যেকে খারাপ শটও খেলেছেন। এটা একেবারেই রিদিমের ওপর নির্ভরশীল। যদি কেউ সদ্য অসুস্থতা সারিয়ে ওঠে, তবে সঙ্গেসঙ্ে আন্তর্জাতিক ম্যাচ একেবারেই খেলা উচিত্ নয়। সেই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটে ফেরা উচিতি এবং নিজের ছন্দ ফিরে পাওয়াটাই প্রয়োজন”।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের বোলাররা একেবারেই প্রত্যাশা মতো পারফরম্যান্স দেখাতে পারেননি। বরং অতিরিক্ত রান দিয়ে শ্রীলঙ্কার বড় রানের রাস্তাটা আরও চওড়া করে দিয়েছিল তারা। যদিও শেষের দিকে ভারতীয় ব্যাটাররা চেষ্টা চালিয়েছিল, কিন্তু শ্রীলঙ্কার এই বিরাট রান টপকানো তাদের পক্ষে সম্ভব হয়নি। শেষপর্যন্ত ১৬ রানেই হারতে হয়েছিল তাদের।

close whatsapp