রবীন্দ্র জাদেজা ঝড়ে বেসামাল শ্রীলঙ্কা, ভারতীয় ক্রিকেটার হিসাবে ৬০ বছর পর গড়লেন বিরল নজির

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo Source: Twitter)

মোহালীর প্রথম টেস্ট যদি রবীন্দ্র জাদেজার বলা হয়ে থাকে, তবে হ.য়ত এতটুকুও ভুল হবে না। ব্যাটের পর বল হাতেও বিশ্ব ক্রিকেটকে চমকে দিলেন রবীন্দ্র জাদেজা। অল রাউন্ডার হিসাবে স্যার জাড্ডু যে একেবারে যোগ্য তা হয়ত এদিনই রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের বুঝিয়ে দিলেন। শ্রীলঙ্কাকে একাই যেন হারিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রান। এরপর শুরু বল হাতে ম্যাজিক দেখানো। মোহালীর বাইশগজে আরও এক রেকর্ডের মালিক রবীন্দ্র জাদেজা।

ব্যাট হাতে ১৭৫ রানের পর বল হাতে পাঁচ উইতেট নিয়ে শ্রীলঙ্কাকে একাই শেষ করে দিলেন তিনি।  সেইসঙ্গেই কেরিয়ারের দশম পাঁচ উইকেটও নিয়ে নিলেন রবীন্দ্র জাদেজা। মোহালীতে দ্বিতীয় দিন থেকেই জাদেজা ঝড় উঠেছে। আর সেই ঝড়ে একেবারে বেসামাল শ্রীলঙ্কা শিবির। প্রথমে ব্যাট হাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাইশগজে শাসন করেন তিনি। এরপর শুরু বল হাতেও দাপট দেখানো।

ম্যাচের দ্বিতীয় তিন এক উইকেট নিয়েই থেমেছিলেন তিনি। সেদিন চার উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ছিল ১০৮। তৃতীয় দেন সেই জায়গা থেকে শুরু করে মাত্র দেড় ঘন্টার মধ্যেই শেষ শ্রীলঙ্কা ব্রিগেড। আর তার নেপথ্য কারিগড় রবীন্দ্র জাদেজা ছাড়া অন্য কেউই নন। ৬০ বছর পর তৃতীয় ভারতীয় হিসাবে এক ইনিংসে দেড়শো রান ও ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজা। তাঁর আগে এই কীর্তি মাত্র দুজন ভারতীয় ক্রিকেটারই দেখাতে পেরেছেন।  আর গোটা বিশ্বে জাদেজার স্থান ছ নম্বরে।

তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে এক ইনিংসে দেড়শো রান ও ৫ উইকেট নেওয়ার রেকর্ড রবীন্দ্র জাদেজার

শনিবার শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নেকে সাজঘরে পাঠিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কাকে শেষ করার জন্য এদিন ছ উইকেট দরকার ছিল ভারতের। তৃতীয় দিনের শুরু থেকেই সেই দায়িত্বটা তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিন শ্রীলঙ্কা ব্রিগেডকে প্রথম ধাক্কাটা দেন জসপ্রীত বুমরাহ। নিসাঙ্কা ও আসালঙ্কার বড় পার্টনারশিপ গড়ার লক্ষ্যটা ভেঙে দেন তিনিই। এরপর থেকে মাঠে শুধুই রবীন্দ্র জাদেজার জাদু। লাকমল, ডিকওয়েলা, ফার্নান্ডো এবং লাহিরু কুমারাদের সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনিই।

তাঁর স্পিনের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারেননি এই শ্রীলঙ্কান ব্যাটাররা। আর তা দেখেই মুগ্ধ সকলে। ডিকওয়েলা ফেরেন ২ রানে। বাকি শ্রীলঙ্কার ক্রিকেটাররা তো রানের খাতাই খুলতে পারেননি রবীন্দ্র জাদেজার সামনে। আর সেইসঙ্গেই ৫ উইকেট নিয়ে রেকর্ডের খাতায় নাম তুলে নেন রবীন্দ্র জাদেজা।

এক ইনিংসে দেড়শো রান ও ৫ উইকেট নিয়েছেন যে ভারতীয় ক্রিকেটাররা

বিজয় মানকড় (১৮৪, ৫/১৯৬) – ১৯৫২ সাল

পলি উমরিগর (১৭২*, ৫/১০৭) – ১৯৬২ সাল

রবীন্দ্র জাদেজা (১৭৫*, ৫/৪১) – ২০২২ সাল

রবীন্দ্র জাদেজার এই পারফরম্যান্স দেখে মুগ্ধ গোটা বিশ্ব। সোশ্যাল সাইট জুড়ে এখন শুধুই জাদেজার জন্য শুভেচ্ছা বার্তার ঢল।

close whatsapp