বিরাট কোহলির ব্যাটে শীঘ্রই সেঞ্চুরী আসবে, আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়
আপডেট করা - Mar 2, 2022 6:04 pm

দ্বন্দ্বকে দূরে সরিয়ে রেখে বিরাট কোহলির পাশে দাঁড়ালেন এবার সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাটেরক শততম টেস্টের মাইলস্টোন ম্যাচে নামা নিয়ে তিনি যেমন খুশি, তেমনই বিরাটের ব্যাটে শীঘ্রই শতরান দেখার ব্যপারেও আশাবাদী প্রাক্তন ভারত অধিনানায়ক তথা বোরি্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে শুধুই বিরাট বনাম সৌরভ দ্বন্দ্ব দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। যদিও সেসবকে আমল দিচ্ছেন না সৌরভ। বরং বিরাটের থেকে ভাল পারফরম্যান্স দেখারই অপেক্ষায় রয়েছেন তিনি।
টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভা্রতীয় দলের টি টোয়েনেটি অধিনায়ক হয়ছিলেন রোহিত শর্মা। সমস্যার সুরুটা এরপর থেকেই। জল্পনা শুরু হয়েছিল বিরাট কোহলিকে নাকি ভারকীয় একদিনেক দলের অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হতে পারে। আর সেটাই সত্যি হয়েছিল কয়েকদিন পর। দক্ষিণ আফ্রিকা সফরের আগেই ভারতীয় দলের একদিনেক অধিনায়কের পদ থেকে সরানো হয়েছিল বিরাট কোহলি।
এরপরই শুরু হয়েছিল সরাসরি সংঘাতটা। দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্যে যাত্রার আগেই বিরাট কোহলি বিস্ফোরক মন্তব্য করেছিল ভারতীয় বোর্ড সভাপতি এবং নির্বাচকদের বিরুদ্ধে। বোর্ডের তরফে বলা হয়েছিল বিরাটের সঙ্গে আলোচনা করেই নাকি সমস্ত সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। কিন্তু বিরাটের গলায় ছিল অন্য সুর। তিনি বলেছিলেন তাঁকে নাকি দল সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘন্টা আগে সবটা জানানো হয়েছিল। যা নিয়ে কম জলঘোলা হয়নি ভারতীয় ক্রিকেট মহলে।
শীঘ্রই বিরাটের কামব্যাক করার ব্যপারে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়
আগামী ৪ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারত। সেই ম্যাচেই বিরাট কোহলির কেরিয়ারের শততম টেস্ট। তার আগেই বিরাট প্রসঙ্গে সৌরভের এমন মন্তব্য। হিন্দুস্তান টাইমসে দেওয়া এক সাক্ষাতকারে সৌরভ জানান, “শুরু থেকে এমন জায়গায় পৌঁছনর জন্য অবশ্যই তোমাকে ভাল ক্রিকেটার হতে হবে। খুব কম ক্রিকেটারই ১০০ তম টেস্ট ক্রিকেট খেলতে পেরেছেন। এটা সত্যিই একটা বড় ল্যান্ডমার্ক। বিরাট কোহলি একজমন মহান ক্রিকেটার, এই তিনি প্রত্যাশা করেন”।
সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাট প্রসঙ্গে আরও জানিয়েছেন, “বিরাট কামব্যাক করবেই এবং শতরানও পাবেন। গত দুবছর ধরে তিনি শতরান না পাওয়াপ জন্য যে ধরণের কথাবার্তা চলছে সেসম্বন্ধে আমি অবগত রয়েছি। সেই এই পরিস্থিতি ঠিকই অতিক্রম করে ফেলবে। আর শতরান কেমনভাবে পেতে হয় সেটা বিরাট কোহলি ভালভাবেই জানেন, নইলে ৭০টি শতরান তিনি করতে পারতেন না। প্রাক্তন ক্রিকেটার হিসাবে এটুকু বলতে পারি শীঘ্রই বিরাট কোহলি বড় রানে ফিরবেন”।
বিরাট কোহলির আগে এই রেকর্ড মাত্র ১১জন ক্রিকেটার করতে পরেছেন। সেই তালিকায় অবশ্য রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বিরাট কোহলি ১২ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসাবে শততম টেস্টে নামতে চলেছেন। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে নামবেন তিনি। আগেই সুনীল গাভাসকর বিরাটের কাছে শততম টেস্টে সেঞ্চুরীর প্রত্যাশা করেছেন। এখন দেখা যাক বিরাটের ব্যাটে মোহালীতে সেঞ্চুরী আসে কিনা।