হাতের চোটে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে নেই রুতুরাজ গায়কোয়াড়
আপডেট করা - Feb 24, 2022 7:43 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরু্দ্ধে এখনও পর্যন্ত একটি সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানে নিজেকে প্রমান করতে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে রুতুরাজ গায়কোয়াড়ের বিরুদ্ধে সবচেয়ে বড় সুযোগ ছিল। কিন্তু সেখানে নামার আগেই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। হাতের কব্জিতে চোট পেয়ে প্রথম ম্যাচে মাঠেই নামতে পারলেন রুতুরাজ গায়কোয়াড়। আর তাতেই যেন ভারতীয় দলের খানিকটা হলেও চিন্তা বাড়তে শুরু করেছে। একের পর এক ক্রিকেটার চোট আঘাতে জর্জরিত।
গতবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের মঞ্চে অভিষেক হয়েছিল তাঁর। প্রথম ম্যাচ থেকেই নজর কেড়েছিলেন তিন। আর সেই থেকেই রুতুরাজকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়েছিল আলোচনা। অবশেষে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সিতে টি টোয়েন্টির মঞ্চে অভিষেক হয়েছিল তাঁর।
যদিও প্রথম ম্যাচে সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁর ওপর আস্থা হারায়নি। তাঁকে দলে রেখেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি দল ঘোষণা করেন নির্বাচকরা। আর সেই থেকেই রুতুরাজ গায়কোয়াড়কে ঘিরে প্রত্যাশা বাড়়তে থাকে সকলের। একইসঙ্গে লোকেশ রাহুলের অনুপস্থিতিতে নিজেকে প্রমান করার এটাই রুকুরাজের সামনে বড় সুযোগ বলে মানতে সুরু করেছিলেন বিশেষজ্ঞরা।
হাতে চোট পেয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি থেকে ছিটকে গেলেন রুতুরাজ গোয়কোয়াড়
কিন্তু রুতুরাজ গায়কোয়াড়ের ভাগ্যটা সত্যিই খারাপ এদিন সবকিছু ঠিকঠাক চললে ইশান কিষাণের সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁরই ওপেন করার কথা ছিল। কিন্তু হাতের কব্জিতে চোট রয়েছে এই তরুণ ক্রিকেটারের। যে কারণে তিনি প্রস্তুতিও ঠিকভাবে করতে পারেননি। অবশেষে তাঁকে ছাড়াই প্রথম একাদশ সাজানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
UPDATE – Ruturaj Gaikwad complained of pain in his right wrist, which is affecting his batting. He was unavailable for selection for the first T20I. The BCCI Medical Team is examining him.@Paytm #INDvSL
— BCCI (@BCCI) February 24, 2022
সেইসঙ্গে গোটা সিরিজে রুতুরাজ গায়কোয়াড় খেলতে পারবেন কিনা, তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা। রোহিত শর্মা তাঁর চোটের আপডেট দিয়েছেন। বোর্ডের তরফেও সেই কথা জানানো হয়েছে। একইসঙ্গে টুইট করে বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, কিনি এখনও চিকিত্সকদের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর চোট নিয়ে এখনও পরীক্ষা চলছে। আর তাতে চিন্তা বাড়াটাই স্বাভাবিক।
আগেই ছিটকে গিয়েছেন দীপক চাহার ও সূর্যকুমার যাদব। এবার যদি রুতুরাজ গায়কোয়াড়ও ছিটকে যান, তবে বিশ্বকাপের লক্ষ্যে ভারতের পরীক্ষা নীরিক্ষা করার অপশন কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। এদিন রুতুরাজের জায়গায় ভারতীয় টি টোয়েন্টি দলের হয়ে অভিষেক হয় দীপক হুডার।