ভারতের সিরিজ জয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচকে নিম্নমানের রেটিং আইসিসির
আপডেট করা - Mar 20, 2022 5:44 pm

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে মাত্র তিন দিনেই ম্যাচ হারিয়ে সিরিজ হোয়াইট ওয়াশ করেছিলেন রোহিত শর্মারা। কিন্তু ভারতের সাফল্যের মঞ্চই আইসিসির শাস্তির মুখে। মাত্র তিন দিনেই ম্যাচ শেষ হওয়াকে ভাল চোখে দেখছে না আইসিসি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচকে খারাপ রেটিং দিল আইসিসি। ভারত বনাম শ্রীলঙ্কার দিন-রাতের টেসটের পিচকে নিম্নমানের পিচেরই রেটিং দিল আইসিসি। আর এতেই ভবিষ্যতে আইসিসির ম্যাচ পাওয়ার ক্ষেত্রে খানিকটা হলেও পিছিয়ে গেল চিন্নাস্বামী স্টেডিয়াম।
কয়েকদিন আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভরতের টেস্ট সিরিজ শেষ হয়েছেষ। সেখানেই ২-০-টেস্ট সিরিজ জিতে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করেছে ভারতীয় দল। টেস্ট অধিনায়ক হিসাবে দুরন্ত অভিষেক হয়েছে রোহিত শর্মার। কিন্তু যে পিচে রোহিত এত সাফল্য পেলেন, সেই পিচই আইসিসির র্যাঙ্কিংয়ে অনেকধাপ নেমে গেল। শুধু তাই নয়, আইসিসির বিচারে নিম্নমানেরই রেটিং পেয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা দিন-রাতের টেস্টের পিচ।
মাত্র দু দিনেই প্রায় ৩০টা উইকেট পড়তে দেখা গিয়েছিল বেঙ্গালুরুর এই চিন্নস্বামীর এই বাইশগজে। কিন্তু আর সেটাই যেন ভাল চোখে দেখছেন না আইসিসির কর্তারা। বিশেষ করে প্রাক্তন ভারতীয় তারকা জাভাগল স্রীনাথই এই বিরুদ্ধাচারণ করেছেন। তিনিই এই পিচকে নিম্নমানের বলে ব্যখ্যা করেছেন তিনি।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে তিন দিনে হারিয়ে সিরিজ জিতেছিল ভারত
চিন্নাস্বামী স্টেডিয়াম প্রসঙ্গে আইসিসির রিপোর্টে বলা হয়েছে, “আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথই এই পচের রিপোর্ট দিয়েছেন। এই মাঠেই দিন-রাতের টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল ভারত। বেঙ্গালুরুর সেই চিন্নাস্বামী স্টেডিয়ামকেই নিম্নমানের বলে আখ্যা দিয়েছে আইসিসি। আইসিসি পিচ ও আউটফিল্ড মনিটরিং প্রসেসে অনেকটাই পয়েন্ট কম পেয়েছে চিন্নাস্বামীর পিচ”।
আর আইসিসির এই সিদ্ধান্তে খানিকটা হলেও চিন্তা বাড়তে পারে বোর্ডের। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দিনই বল হাতে দুর্ধর্ষ ফর্মে ছিলেন জসপ্রীত বুনমরা। সেইসঙ্গে রবিচন্দ্রন অশ্বিনও ছিলেন স্ব মেজাজে। এই দুই তারকার দাপটেই ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট মাত্র আড়াই দিনে শেষ হয়ে যায়। টেস্টের পক্ষে এই ঘটনাকে আদর্শ মনে করছে না আইসসি।
কয়েকদিন আগেই করাচির পচকেও নিম্নমানের রেটিং দিয়েছে আইিসিষ যেহেতু সেখানে পঁচদিন ম্যাচ হলেও, শুধুই দাপট দেখিয়ে গিয়েছিলেন ব্যাটাররা। বেঙ্গালুুরুর পিচের প্রকৃতি আবার অন্যরকম ছিল। তাই শেষপর্যন্ত বেঙ্গালুরুর পিচকেও নিম্ন মানের রেটিং দিতে বাধ্য হল আইসিসি। জাভাগল শ্রীনাথের মতে এটা নাকি কখনই ব্যাটিং ও বোলিং উভয়ের জন্য আদর্শ পিচ ছিল না।