জসপ্রীত বুমরার না খেলার প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo by Dan Mullan/Getty Images)

চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের একদিনের স্কোয়াডে এলেও, শেষরক্ষা করতে পারেননি জসপ্রীত বুমরাহ। এনসিএ-তে থেকে ছাড়পত্র পাও.ার পরই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের স্কোয়াডে যোগ হয়েছিলেন জসপ্রীত বুমরাহ। আর তাতে যে ভারতীয় শিবিরে স্বস্তির আবহ তৈরি হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাঁর পিঠে ফের খানিকটা সমস্যা দেখা দেওয়ার পরই জসপ্রীত বুমরার মতো বোলারকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি।

চোট সারিয়ে এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই একদিনের সিরিজে ফিরেছেন রোহিত শর্মাও। সামনেই রয়েছে বিশ্বকাপ। সেই প্রস্তুতি যে এই সিরিজ থেকেই ভারতীয়দল সুরু করে দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে জসপ্রীত বুমরার ফির চিটকে য়াওয়াটা যে খানিকটা দূর্ভাগ্যজনক তা মানতে কোনও দ্বিধা নেই রোহিত শর্মার। তবে জসপ্রীত বুমরাহ যে দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন তাও মেনে নিয়েছেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজে দেখা যাবে না জসপ্রীত বুমরাহকে।

চোট সারিয়ে একদিনের স্কোয়াডেই ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ

গতবছর এশিয়া কাপ শুরু হওয়ার আগেই পিঠের সমস্যার জেরে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। সেই থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছিল জল্পনাটা। যদিও এশিয়া কাপেরই ভারতীয় দলে ফিরেছিলেন তিনি। দুটো ম্যাচও খেলেছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু ফের সেই পিঠের সমস্যার জেকেই ভারতীয় দল থেকে ছিটকে যান েই তারকা বোলার। আর সেই চোটের জেরেই শেষপর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যান জসপ্রীত বুমরাহ।

এই প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, “তিনি যেই মুহূর্তে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন, সেই সময় তিনি একেবারেই সুস্থ ছিলেন। তিনি বোলিংয়ের সঙ্গে পাশাপাশি সমস্ত কাজই শুরু করেছিলেন। শেষ দুই দিন ধরেই বোলিং সহ সবকিছু অনুশীলন করছিলেন তিনি। আমার মনে হয় এই সমস্যা দেখা দিয়েছিল যখন ফের তাঁর পিঠে খানিকটা সমস্যা দেখা দিয়েছিল। যদিও সেই চোট খুব একটা গুরুতর নয়। শুধুমাত্র স্টিফনেসই দেখা গিয়েছিল। এছাড়া যখন জসপ্রীত বুমরাহ কোনওকিছু বলছে আমাদের, সেটা অত্যন্ত গুরুত্ব সহকারেই করা উচিত্ আমাদের, আর সেটাই আমরা করেছি”।

এশিয়া  কাপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরার অনুপস্থিতির প্রভাব যে কতটা পড়েছিল তা বলার অপেক্ষা রাখে না। আগামী অক্টোবরেই রয়েছে একদিনের বিশ্বকাপ, সেখানে জসপ্রীত বুমরাহকে খেলানোর জন্যই ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

close whatsapp