শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে রোহিতের ওপেনিং পার্টনার শুভমন গিল, সুযোগ হচ্ছে না ঈশান কিষাণের

Shubman Gill
Shubman Gill. ( Photo Source: Twitter)

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ঈশান কিষাণ। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হারলেও শেষ একদিনের ম্যাচে দ্বিশতরান করে সকলকে চমকে দিয়েছিলেন েই তারকা ক্রিকেটার। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সেখানে প্রথম ম্যাচে ঈশান কিষাণকে ছাড়াই নামতে চলেছে ভারতীয় দল। ম্যাচের আগের দিনই কার্।ত পরিষ্কার করে দিয়েছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে রোহিত শর্মার সহ্গে ওপেন করতে নামবেন শুভমন গিল।

টি টোেয়েন্টি সিরিজে ওপেনিং করলেও সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি ঈশান কিষাণ। যদিও শুভমন গিলও সাফল্য পাননি সেভাবে। কিন্তু সাম্প্রতিককালে ব্যাট হাতে ওপেনিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। সেজন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকেই ওপেনিং পার্টনার হিসাবে বেছে নিয়েছেন রোহিত শর্মা। টি টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। চোট কাটিয়ে েই একদিনের সিরিজ দিয়েই নতুন বছরে ফিরতে চলেছেন তিনি। সেখানেই প্রথম ম্যাচে ভারতীয় দলের ওপেনিং পার্টনরশিপ কার্যত পরিস্কার করে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। ঈশান কিষাণকে যে এখনও পর্যন্ত অপেক্ষা করতে হবে তার ইঙ্গিতই স্পষ্ট।

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে দ্বিশতরান পেয়েছিলেন শুভমন গিল

বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে বিধ্বংসী মেজাজে ছিলেন ঈশান কিষাণ। তাঁর হাত থেকে সেই ম্যাচে ছিল শুদুই চার ও ছয়ের বন্যা। সেই ম্যাচেই আন্তর্জাতিক মঞ্চে দ্রুততম সেঞ্চুরীর মালিক হয়েছিলেন ঈশান কিষাণ। যদিও তারপর টেস্ট সিরিজে ছিলেন না তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁর খেলা নিয়ে একটা জল্পনা চললেও, অন্তত প্রথম ম্যাচে যে  ঈশান কিষাণ খেলবেন না তা কার্যত পরিস্কার করে দিয়েছেন রোহিত শর্মাই।

ওপেনার হিসাবে শুভমন গিলকেই আরেকটু বেশী সময় দিতে চাইছে ভারতীয় টিম ম্যাজমেন্ট। এই প্রসঙ্গে রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “এটা খুবই দূর্ভাগ্যের যে প্রথম ম্যাচে আমরা ঈশান কিষাণকে খেলাতে পারছি না। শুভমন গিলকে আরেকটু রান করার সুযোগ দিতে হবে আমাদের”।

এই বছরই অক্টোবর মাসে ঘরের বিশ্বকাপের আসর বসতে চলেছে। ঘরের মাঠে বিশ্বকাপ জিততে যে ভারতীয় দল মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তার প্রস্তুতি যে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ দিয়েই আরম্ভ হয়ে যাবে তাও বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে এই সিরিজে রোহিত শর্মার দিকেও যে সকলের নজর রয়েছে তাও কিন্তু স্পষ্ট।

close whatsapp