একদিনের ফর্ম্যাটে বিরাট কোহলির দক্ষতার প্রশংসায় গৌতম গম্ভীর
আপডেট করা - Jan 11, 2023 5:05 pm

নতুন বছরের শুরুটা বেশ ভালভাবেই করেছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কারক বিরুদ্ধে বছরের প্রথম একদিনের ম্যাচেই সেঞ্চুরী পেয়েছেন তিনি। ার তাতেই আপ্লুত সকলে। বিরাট কোহলিকে এমন পরফরম্যান্স করতে দেখে এবার প্রশংসায় ভরালেন প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। তাঁর মতে দীর্ঘদিন ধরেই বিরাট কোহলি একদিনের ক্রিকেটে নিজের দাপট দেখিয়ে চলেছেন। সেইসঙ্গে একদিনের ক্রিকেটের ফর্ম্যাটে বিরাট কোহলি কতটা দক্ষ সেটাও এবার সকলে বুঝে গিয়েছেন বলেই মনে করছেন গৌতম গম্ভীর।
টি টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই একদিনের সিরিজেই ভারতীয় দলে ফিরেছিলেন বিরাট কোহলি। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। বছরের প্রথম ম্যাচেই সেঞ্চুরী ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ৮৭ বলে ১১৩ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতীয় দলের জয়ের প্রধান কারিগড় ছিলেন এই বিরাট কোহলি। তাঁকে নিয়েই উচ্ছ্বসিত প্রাক্তন তারকা ওপেবার গৌতম গম্ভীর। ম্যাচ শেষে বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৮৭ বলে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি
গুয়াহাটিতেই প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়েছেন বিরাট কোহলি। ঘরের মাঠে একদিনের ক্রিকেটে ২০টি সেঞ্চুরী করেছেন এই তারকা ক্রিকেটার। শুধু তাই নয়, এদিনই কেরিয়ারের ৪৫তম সেঞ্চুরীও করেছেন বিরাট। সচিন তেন্ডুলকরের একদিনের ফর্ম্যাটে সেঞ্চুরীর রেকর্ড ভাঙা থেকে আর মাত্র পাঁচটি সেঞ্চুরী দূরে রয়েছেন এই তারকা ক্রিকেটার। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধেও যথেষ্ট আক্রমণাত্মক ক্রিকেট খেলার পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। আর তাতেই ফের বিরাট কোহলিকে নিয়ে বিশ্ব ক্রিকেটে শুরু হয়ে গিয়েছে নতুন গুঞ্জন।
তাঁর পারর্মযান্স দেখে গৌতম গম্ভীর জানিয়েছেন, “এটা শুধুমাত্র রেকর্ডের বিষয় নয়। বিরাট কোহলি এখমও অনেক সেঞ্চুরী করার ক্ষমতা রাখে। বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেটের ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের থেকেও বেশী সেঞ্চুরী করতে পারেন তিনি। আরও দেখার বিষয় হল বহ নিয়ম বদেলে গিয়েছে এখন। যদিও দুটো সময়ের মধ্যে একবারেই তুলনা করা যায় না। সেই সময় একটিই নতুন বল নেওয়া যেত। কিন্তু এখন সেই জায়গায় দুটো নতুন বলে খেলা হয় এবম ইনসাাইডে পাঁচ জন ফিল্ডার থাকেন। তবে একটা কথা মানতেই হবে যে বিরাট কোহলি এই ফর্ম্যাটের একজন মাস্টার। সেটাও দীর্ঘদিন ধরে”।
শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের ৭৩তম সেঞ্চুরী করেছেন বিরাট কোহলি। সেখানেই তাঁর হাত থেকে এসেছে একের পর এক অসাধারণ শট। বিরাট কোহলির ১১৩ রানের ইনিংস জুড়ে রয়েছে ১২টি বাউন্ডারি। সেইসঙ্গে রয়েছে একটি ওভার বাউন্ডারি। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামছে ভারত। ইডেনেও বিরাটের ব্যাটে সেই একইরকম পারফরম্যান্স থাকে কিনা সেটাই এখন দেখার।