বিরাট কোহলির শততম টেস্টে সেঞ্চুরীর প্রত্যাশা সুনীল গাভাসকরের

Virat Kohli
Virat Kohli. (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

বিরাট কোহলির মাইলস্টোন ম্যাচে তাঁর থেকে সেঞ্চুরির প্রত্যাশা আরেক তারকা সুনীল গাভাসকরের। আগামী ৪ মার্চ শ্রীলহ্কার বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্টে নামছেন বিরাট কোহলি। ভারতের হয়ে এই রেকর্ড প্রথম করেছিলেন সুনীল গাভাসকর। সেই নজির ছোঁয়ার সামনেই এবার বিরাট কোহলি। আর এখনও পর্যন্ত কোনও ভারতীয়রা যে রেকর্ড করতে পারেননি, মোহালীতে বিরাটের ব্যাট থেকে সেটাই চাইছেন প্রাক্তন কিংবদন্তী ভারতীয় তারকা সুনীল গাভাসকর।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ মার্চ সিরিজের প্রথম টেস্টে নামবে ভারত।  প্রথমে কথা চললেও, সেই ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি নেই। দর্শকহীন গ্যালারীর সামনেই কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন বিরাট কোবলি। সেই ম্যাচে দর্শক না থাকার জন্য আগেই হতাশা প্রকাশ করেছিলেন সুনীল গাভাসকর। এবার প্রাক্তন তারকার মুখে অন্য কথা। বিরাটের ব্যাট থেকে সেঞ্চুরী চাইছেন তিনি।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটের মঞ্চে শততম টেস্ট খেলেছিলেন সুনীল গাভাসকর। এরপর আরও বেশকয়েকজন ভারতীয় ক্রিকেটার এই এলিট তালিকায় নিজের নাম তুলেছেন। আগামী ৪ মার্চ ভারতের ১১ তম ক্রিকেটার হিসাবে সেই তালিকায় নাম উঠতে চলেছে বিরাট কোহলির। সেই মুহূর্তটা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন সুনীল গাভাসকর। একইসঙ্গে দীর্ঘদিনের আক্ষেপও মেটাতে চান বিরাট কোহলিকে দেখেই। প্রথম ভারতীয় হিসাবে বিরাটের শততম টেস্টে সেঞ্চুরী দেখতে চান তিনি।

১১ তম ভারতীয় ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলতে নামছেন বিরাট কোহলি

স্টার স্পোর্টসে একটি সাক্ষাতকার দেওয়ার সময় সুনীল গাভাসকর জানিয়েছেন, “আমি চাই বিরাট তাঁর শততম টেস্টে সেঞ্চুরী পান। বিশ্ব ক্রিকেটে বেশী ব্যাটসম্যানের এই রেকর্ড নেই। আমার যতদূর মনে পড়ছে কলিন ক্রডওয়ে বোধহয় প্রথম ক্রিকেটার যিনি  ১০০তম টেস্টে সেঞ্চুরী পেয়েছিলেন। এছাড়া জাভেদ মিঁয়াদাদ করেছিলেন এবং অ্যালেক্স স্টিওয়ার্ট করেছিলেন শতরান। বহু ক্রিকেটারই শততম টেস্ট খেলেছেন। কিন্তু সেই ম্যাচে শতরান পেয়েছেন খুব কম ক্রিকেটারই। আমি নিজেই শততম টেস্টে ৪৮ রানে আউট হয়ে গিয়েছিলাম”।

বিরাট কোহলিকে নিয়ে ১১জন ভারতীয় ক্রিকেটার এই রেকর্ড গড়বেন। যদিও কোনও ভারতীয়েরই সেই ম্যাচে শতরান করার রেকর্ড নেই। বিশ্ব ক্রিকেটে মাত্র ৯ জন ক্রিকেটারই এই রেকর্ড গড়তে পেরেছেন। বিরাটের ব্যাটেই সেই আসা পূরণ হোক দেখতে চাইছেন  কিংবদন্তী ভারতীয় ক্রিকেট তারকা সুনীল গাভাসকর।

বিরাট কোহলির শততম টেস্টে শতরান দেখতে চান সুনীল গাভাসকর

যদিও এই মুহূর্তে বিরাট কোহলিও সেই ফর্মে নেই। তাঁর ব্যাটেও রান নেই। বিরাটের ব্যাট থেকে সেঞ্চুরী শুধু গাভাসকর নন, দেখতে চাইছে সমগ্র ভারতবাসী। দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কার বিরুদ্ধেই নতুন বছরে প্রথমবার ঘরের মাঠে টেস্ট খেলতে চলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষপর্যন্ত সিরিজ হারতে হয়েছিল ভারতকে।

সিরিজ হারের পরই ভারতীয় টেস্ট দলেরও নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। ভারতের হয়ে কোনও ফর্ম্যাটেই আর এখন তিনি অধিনায়ক নন। মোহালীতে শুক্রবার শুধুমাত্র ক্রিকেটার হিসাবে মাঠে নামবেন বিরাট কোহলি। আর সেই মঞ্চেই টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক হতে চলেছে রোহিত শর্মারও। মোহালীতে বিরাটের সামনে মাইলস্টোন ম্যাচ। তাঁর ব্যাট থেকে শতরান আসে কিনা, সেটাই এখন দেখার।

 

close whatsapp