“অনেক সেঞ্চুরি করেছে” – অস্ট্রেলিয়ান ব্যাটারের সঙ্গে তুলনায় রোহিতকে এগিয়ে রাখলেন গম্ভীর
গম্ভীর মনে করেন উপমহাদেশের পিচে অস্ট্রেলিয়ান ব্যাটারের রেকর্ড ভালো নয়
আপডেট করা - Jan 12, 2023 6:10 pm

গৌতম গম্ভীর প্রায়ই চমকপ্রদ মন্তব্য করে আলোচনায় উঠে আসেন। এমনই আরও একটি মন্তব্য করেছেন তিনি যা ক্রিকেট অনুরাগীদের চমকে দিতে পারে। তিনি স্পষ্টভাবে স্বীকার করেছেন যে বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ান কিংবদন্তী রিকি পন্টিংয়ের চেয়ে অনেক ভালো খেলোয়াড়।
স্পষ্টভাষী হওয়ার কারণে গৌতম গম্ভীর মাঝেমধ্যেই অত্যন্ত সমালোচিত হন এবং কট্টর মতবাদ পোষণ করা একজন ক্রিকেট পন্ডিত হিসেবে পরিচিত। এই নিয়ে কোনো সন্দেহ নেই যে রোহিত শর্মা নিঃসন্দেহে বর্তমান সময়ের সাদা বলের সেরা ব্যাটারদের মধ্যে একজন। কিন্তু প্রশ্ন উঠবে যে দুটি ভিন্ন যুগের দুই তারকা ব্যাটারের মধ্যে তুলনা করা যায় কিনা।
গত পাঁচ-ছয় বছরের আগে রোহিত শর্মা এতটা ধারাবাহিক ছিল না: গৌতম গম্ভীর
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ওডিআই শুরু হওয়ার আগে স্টার স্পোর্টস-এ প্রাক-ম্যাচ শোতে আলোচনা করার সময় ৪১ বছর বয়সী প্রাক্তন ওপেনারকে রোহিতের ওয়ানডে রেকর্ড বর্ণনা করতে এবং তাঁর প্রশংসা করতে শোনা গিয়েছিল।
“আশ্চর্যজনক ঘটনা হল যে গত চার বা পাঁচ বছরে তিনি অনেক সেঞ্চুরি করেছে। গত পাঁচ-ছয় বছরের আগে রোহিত শর্মা এতটা ধারাবাহিক ছিল না। গত পাঁচ-ছয়-সাত বছরে সে অবশ্যই প্রায় ২০টি সেঞ্চুরি মেরেছে,” গম্ভীর বলেছেন।
রোহিত শর্মার সঙ্গে রিকি পন্টিংয়ের তুলনা করতে গিয়ে গম্ভীর আকস্মিকভাবে এতোটাই উচ্চ মাত্রায় কথা বলছিলেন যে তাঁর সঙ্গে থাকা অন্য প্যানেলিস্ট এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলেন। “আপনি এটা মিস করেছেন,” শো সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করে মাঞ্জরেকার বলেছেন।
“না, সে রিকি পন্টিংয়ের চেয়ে ভালো খেলোয়াড়। কারণ উপমহাদেশে রিকির অতি জঘন্য রেকর্ড রয়েছে,” গম্ভীর যোগ করেছেন।
পন্টিং এবং রোহিত উভয়ের পারফর্ম্যান্সের দিকে তাকালে দেখা যায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে রোহিতের সেঞ্চুরি রয়েছে। উপমহাদেশের বাইরে রোহিতের ১৩টি ওডিআই সেঞ্চুরি এবং গড় ৪৭। তাঁর সামগ্রিক কেরিয়ার গড়ের থেকে মাত্র এক কম। অন্যদিকে পন্টিংয়ের ক্ষেত্রে গড়ের দিক থেকে খুব একটা পার্থক্য নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় খেলা ওডিআইতে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়কের গড় ৪১। কিন্তু তাঁর সেঞ্চুরির কলামে ব্যাপক পার্থক্য রয়েছে। পন্টিংয়ের মোট ৩০টি ওয়ানডে সেঞ্চুরির মধ্যে উপমহাদেশে রয়েছে মাত্র ছয়টি।