ধরমশালায় ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি শুরুর আগে বৃষ্টির ভ্রুকুটি
আপডেট করা - Feb 26, 2022 2:38 pm

লখনউয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৬২ রানে জিতেছে ভারত। শেষ দুই টি টোয়েন্টি ম্যাচ হবে হিমাচল প্রদেশের ধরমশালায়। সিরিজে এগিয়ে রয়েছে ভারত। ধরমশালায় দ্বিতীয় টি টোয়েন্টি জিততে পারলেই সিরিজ জয় হয়ে যাবে ভারতের। আর সেই লক্ষ্যে ভারতের সামনে এখন অন্যতম বড় চ্যালেঞ্জ হিমাচল প্রদেশের আবহাওয়া। শোনাযাচ্ছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচের আগে এবং ম্যাচ চলার মাঝেও হতে পারে বৃষ্টি। দেরীতে শুরু হতে পারে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ।
নতুন বছরে ঘরের মাঠে শুরুটা বেশ ভাল ভাবেই করেছে ভারত। নতুন অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে এবার যাত্রা শুরু করেছেন রোহিত শর্মারা। একদিন এবং টি টোয়েন্টি দুই সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এবার সামনে লক্ষ্য শ্রীলঙ্কা। সেই সিরিজেও একই লক্ষ্য টিম ইন্ডিয়ার সামনে।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে ভারত। লখনউয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাবাড় গড়ে তুলেছিল ভারত। ২০০ রানের লক্ষ্য দিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ম্য়াচে ৬২ রানে জয় পেয়ে রোহিত শর্মারা ইতিমধ্যেই ১-০ এগিয়ে গিয়েছে। ধরমশালায় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিততে পারলেই সিরিজ পকেটে পুরবেন রোহিত শর্মারা।
ধরমশালায় ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টিতে বৃষ্টির ভ্রুকুটি
প্রথছম ম্যা্চে ভারতীয় দলের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ইশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। এই দুই ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সৌজন্যেই ভারত প্রথম ম্যাচে বিরাট রান গড়ে তুলেছিল। ইশান কিষাণ সেই ম্যাচে করেছিলেন ৮৯ রান। ২৮ বলে ৫৭ রানের ঝোরো ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার। দ্বিতীয় ম্যাচেও যে এই দুই ক্রিকেটার ভারতের অন্যতম ভরসা তা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু হিমাচলের আবহাওয়াই চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় শিবিরকে। গত দুদিন ধরেই হিমাচলে বৃষ্টি হচ্ছে। শনিবারও সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে তাপমাত্রার পারদও অনেকটা নীচের দিকে রয়েছে। এমন পরিস্থিতি পুরো ম্যাচ হবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। যদিও ভারতীয় দল আশাবাদী।
হিমাচল প্রদেশের আূবাওয়ার দপ্তরের পুর্বাভাস অনুযায়ী শনিবার ২০ থেকে ৫০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আদ্রতাও প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ বেড়ে যেতে পারে। যে কারণে ম্যাচ সুরু হতেও দেরী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এমনকী ম্যাচের মাঝপথেও হতে পারে বৃষ্টি। এমনকী তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রীর মধ্যে ঘোরাফেরা করবে। যদিও এতকিছুর মধ্যে একটাই স্বস্তি দিচ্ছে, মেঘে ঢাকা আকাশের মধ্যেও সূর্যের দেখা মিলেছে। খারাপ আবহাওয়া কেটে যাওয়ার প্রার্থণাতেই সকলে।