দিন-রাতের টেস্টে অক্ষর পটেল নাকি মহম্মদ সিরাজ, চিন্তায় ভারতীয় শিবির

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Twiter/BCCI)

দিন-রাতের টেস্টে অক্ষর পটেল নাকি মহম্মদ সিরাজ, কাকে নিয়ে প্রথম একাদশ সাজাবে। বেঙ্গালুরুতে গোলাপী বলের টেস্টে নামার আগে এটাই এখন সবচেয়ে বড় চিন্তা রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়ের মাথায়। এই নিয়ে চতুর্থ দিন-রাতের টেস্টে নামছে ভারত। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন নম্বর দিন-রাতের টেস্ট ভারতীয় দলের। এখনও পর্যন্ত ঘরের মাঠে একটিও দিন-রাতের টেস্ট হারেনি ভারত। বাংলাদেশ ও ইংল্যান্ড জুই দলের বিরুদ্ধে জিতেছে ভারত। এবার লক্ষ্য শ্রীলঙ্কা।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় বোলাররা। বিশেষ করে স্পিনারদের হাক ধরেই জিতেছে টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজা ও অশ্বিনের ঘূর্ণি স্পিনে একেবারে বেসমাল হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। মোহালীতে মাত্র ৩ দিনেই ম্যাচ জিতে নিয়েছিল ভারতীয় দল। এবার টিম ইন্ডিয়ার লক্ষ্য শ্রীলঙ্কাকে টেস্টেও হোয়াইট ওয়াশ করা। আর সেই লক্ষ্যেই প্রথম একাদশ গড়া নিয়ে চিন্তায় ভারতের থিঙ্ক ট্যাঙ্ক।

এখনও পর্যন্ত অবশ্য দিন-রাতের টেস্টে ভারতীয় দলের হয়ে সাফল্য পেয়েছেন পেসাররা। বাংলাদেশের বিরুদ্ধে ১৯টি উইকেট পেয়েছিলেন ভারতীয় দলের পেসাররা। একইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও ছিল পেসারদেরই দাপট। সেই ম্যাচে ৩০টি উইকেটের মধ্যে ২৮টি উইকেট গিয়েছিল পেসারদের দখলে। কিন্তু এবার ম্যাচ বেঙ্গালুরুতে। সেখানতার পিচের প্রকৃতির জানার পর থেকেই সিরাজ নাকি অক্ষর পটেল কাকে খেলানো হবে, তা নিয়ে চলছে হিসাব নিকাশ।

দিন-রাতের টেস্টে অক্ষর পটেল ও মহম্মদ সিরাজকে নিয়ে চলছে ভাবনা

বেঙ্গালুরুর পিচ বরাবরই প্রথম তিনদিন ব্যাটসম্যানদের পক্ষে থাকে। আর শেষ দুদিন সেখানে শুধুই স্পিনারদের দাপট দেখা যায়। বরাবরই বেঙ্গালুরুর পিচে এই বৈশিষ্ট্য লক্ষ্য করা গিয়েছে। এবারও যে সেই ধারা অব্যহত থাকতে তা বলার অপেক্ষা রাখে না। তবে গোলাপী বলের বাইরের লেয়ারটা খানিকটা হলেও শক্তি। লাল বলের থেকে আলাদা ধরণেরই হয়।

একইসঙ্গে অবশ্য বেঙ্গালুরুর পিচ লাল মাটির। আহমেদাবাদেও লাল মাটির পিচ। সেখানে দুর্ধর্ষ স্পিন করেছিলেন অক্ষর পটেল। ভারতের ম্যাচ জয়ের অন্যতম কারিগড় ছিলেন তিনি। তাই বেঙ্গালুরুতে তাঁকে খেলানোর একটা সম্ভাবনা রয়েছে। কুলদীপের জায়গায় এই ম্যাচে নিয়ে আসা হয়েছে তাঁকে। অন্যদিকে একইররকমভাবে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার জন্য এই মাঠের পিচ সম্বন্ধে ধারণা রয়েছে মহম্মদ সিরাজের। সেইসঙ্গে গোলাপী বল আবার পেসারদেরও খানিকটা সহায়ক। আর সেইজন্যেই প্রথম একাদশে কাকে খেলানো হবে, তা ঠিক করে উঠতে পারছে না ভারতের থিঙ্ক ট্যাঙ্ক।

শেষপর্যন্ত মহম্মদ সিরাজ নাকি অক্ষর পটেল এই ম্যাচে খেলে, সেটাই এখন দেখার।

close whatsapp