ইডেন গার্ডেন্সেও উইনিং কম্বিনেশন ধরে রাখারই ইঙ্গিত টিম ইন্ডিয়ার
আপডেট করা - Jan 11, 2023 7:02 pm

শ্রীলঙ্কার বিরুদ্ধে পরথম ম্যাচে সূর্যকুমার যাদব, ঈশান কিষাণকে না রেখেই প্রথম একাদশ সাজিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই ম্যাচে জয় পেতে ভারতীয় দলের খুব একটা সমস্যা হয়নি। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে দ্বিতীয় একদিনের ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেও সূর্যকুমার যাদব এং ঈশান কিষাণকে ছাড়াই প্রথম একাদশ সাজাতে চলেছেন রোহিত শর্মা। ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের তরফে ইঙ্গিত অন্তত তেমনই। উইনিং কম্বিনেশন না ভাঙার পথেই হাটতে চলেছেন রোহিত শর্মা।
প্রথম ্মযাচ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের ওপেনিং জুটি নিয়ে মুখ খুলেছিলেন রোহিত শর্মা। সেই সময়ই কার্যত ঈশান কিষাণের প্রথম ম্যাচে না খেলা নিয়ে সাফ জবাব দিয়ে দিয়েছিলেন তিনি। সেই ম্যাচে শুভমন গিলকে নিয়েই ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত শর্মা। একইসঙ্গে ভারতীয় দলের পরথম একাদশে সূর্যকুমার যাদবকে দেখতে না পেয়েও হতবাক হয়েছিলেন সকলে। এবার শোনাযাচ্ছে দ্বিতীয় ম্যাচেও নাকে তাদের ছাড়াই নামতে চলেছে ভারতীয় দল।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৭ রানে জিতেছিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট রানের করেছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলির হাত ধরে ৩৭৩ রানে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। সেখানেই শ্রীলঙ্কা মাত্র ৩০৩ রানেই শেষ কররে দিয়েছিল ভারতীয় শিবির। শোনাযাচ্ছে ইডেন দার্ডেন্সেও নাকি এই একই দল ধরে রাখতে চাইছে টিম ইন্ডিয়া। ইডেন গার্ডেনসে ম্যাচ জিতলেই সিরিজ পাকা হয়ে যাবে ভারতীয় দলের। আর সেদিকেই এখন পাখীর চোখ রোহিত শর্মার। ইডেন গার্ডেন্সেই কার্যত সিরিজ পাকা তরে ফেলতে চায় ভারতীয় দল।
অন্যদিকে প্রথম ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের বোলাররা। এই ম্যাচেও সেই লাইনআপই কার্যত ধরে রাখারই ইঙ্গিত ভারতীয় শিবিরের তরফে। অর্থাত্ প্রথম ম্যাচে ভারতের প্রথম একাদশে সুযোগ হয়নি অর্শদীপ সিং থেকে কুলদীপ যাদবদের।এই ম্যাচেও যে তাদের ছাড়াই ভারতীয় দল নামতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
গত ম্যাে মহম্মদ সিরাজ এবং উমরান মালিক অসাধারণ বোলিং করেছিলেন। প্রথম ম্যাচে একাই চার উইকেট তুলে নিয়েছিলেন উমরান মালিক। সেইসঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন মহম্মদ সিরাজও। এই ম্যাচেো শোনাযাচ্ছে এই দুই তারকা বোলারের ওপরই ভরসা রাখতে েচেছেন ভারতীয় টিম ম্যানেডমেন্ট। সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ থেকে অর্শদীপ সিং এবং কুলদীপদের অপেক্ষা যে আরও বাড়ল তা বলাই বাহুল্য।