ভারতীয় টেস্টের ভবিষ্যত প্ল্যানিংয়ে এখনও রয়েছেন পুজারা ও রাহানে, জানালেন রোহিত শর্মা

Cheteshwar Pujara and Ajinkya Rahane
Cheteshwar Pujara and Ajinkya Rahane. (Photo by Gareth Copley/Getty Images)

ভারতীয় দল থেকে তারা বাদ পড়েছেন ঠিকই, কিন্তু অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পুজারার জন্য দড়জা এখনই একেবারে বন্ধ হয়নি। ভারতীয় টেস্ট দলের ভবিষ্যত্ পরিকল্পনার মধ্যে এখনও রয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে নামার আগে বড় ইঙ্গিত রোহিত শর্মার। শুক্রবার মোহালীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে বছরের প্রথম টেস্ট সিরিজে নামতে চলেছে ভারত। এবারে সেই দল থেকেই বাদ পড়েছেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পুজারা-রা।

দক্ষিণ আফ্রিকা সফরে চুড়ান্ত ব্যর্থ হওয়ার পর থেকেই রাহানে এহবং পুজারার ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা সফর থেকেই তাদের ভারতীয় দলে রাখা নিয়ে প্রশন উঠতে শুরু করেছিল। তাদের পারফরম্যান্স নিয়েও খুশি ছিলেন না ভারতীয় দলের প্রাক্তন তারকারা। দেশে ফেরার পরই তাদের নিয়ে কোচের সঙ্গে বৈটকে বসেছিলেন নির্বাচক কমিটির সদস্যরা। এরপরই পুজারা ও রাহানের উদ্দেশ্যে বোর্ডের তরফে ঘরোয়া ক্রিকেট খেলার বার্তা এসেছিল।

টানা ব্যর্থ হওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টেস্ট দল ঘোষণার অপেক্ষাতেই ছিলেন সকলে। সেখানে এই দুই তারকাকে বাইরে রেখেই দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। কিন্তু ম্যাচের আগে তাদের দুজনকে নিয়ে যে নানান প্রশ্নের সম্মুখীন ভারতীয় গলকে হতে হবে তা ভাল ভাবেই জানতেন রোহিত শর্মা। সেজন্যই হয়ত রোহিতের এমন ইঙ্গিত। খারাপ পারফরম্যান্সের মধ্যে দিয়ে গেলেও, টেস্ট ভারতের শীর্ষস্থানে পৌঁছনোর পিছনে এই দুই তারকার অবদান যে কম ছিল না তা ভালভাবেই জানে সকলে। রোহিত শর্মার মুখেও শোনা গিয়েছে সেই একই কথা।

ভারতীয় টেস্ট দলের ভবিষ্যত পরিকল্পনায় এখনও রয়েছেন পুজারা ও রাহানে, জানালেন রোহিত শর্মা

রাহানে ও পুজারার ভবিষ্যত সম্বন্ধে কথা উঠতেই রোহিত শর্মার তাই সাফ জবাব। সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানান, “রাহানে এবং এবং পুজারা ভারতীয় দলে খুব বড় একটা ফ্যাক্টর। তাদের জায়গায় যেই আসুক না কেন কাজটা সহজ হবে না। এই দলের জন্য রাহানে ও পুজারা যা করেছেন, তা কখনোই বলে শেষ করা যাবে না। টেস্টে ভারতের এক নম্বর হওয়ার পিছনে তাদের অনেক বড় ভূূমিকা রয়েছে। ভারতের জয়ে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা”।

তিনি আরও জানিয়েছেন, “ভবিষ্যতে এই দুই ক্রিকেটারকে নিয়ে যে ভাবা হবে না এমন কোনও সম্ভাবনাই নেই। আমাদের ভবিষ্যত পরিকল্পনায় তারা এখনও রয়েছেন। শুধুমাত্র এই সিরিজে তারা ভারতীয় দলে নেই। তার মানে এই নয় যে এই দুই ক্রিকেটার এই সিরিজের পর ভারতীয় দলে আসবে না”।

শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দলে তাদের নাম দেখার পর থেকেই একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। তবে কী ভারতীয় ক্রিকেটে এবার রাহানে ও পুজারা য়ুগ শেষ হতে চলেছে। সেই আলোচনা আরও বড় আকার ধারণ করার আগেই রোহিত শর্মা সমস্ত জবাবটা দিয়ে দিলেন। রাহানে ও পুজারাকে নিয়ে ভারতীয় দলের যে এখনও অনেক পরিকল্পনা রয়েছে, সে ব্যপারে কার্ষত নিশ্চয়তা দিলেন নতুন ভারত অধিনায়ক।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে ঘরের মাঠে নিউ জিল্যান্ড। কোনও জায়গাতেই সেভাবে সফল হতে পারেননি চেতেশ্বর পুজারা ও অজিঙ্ক রাহানে। টেস্ট ক্রিকেটে ভারতের মিডল অর্ডারের প্রধান দুই ভরসা হলেও, ব্যর্থতা আর ছাড়া আর কিছুই দিতে পারেননি তারা। শেষ সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেখানে ছটি ইনিংসের মধ্যে মাত্র একটি করে অর্ধশতরান পেয়েছিলেন এই দুই তারকা ব্যাটার।

এরপর থেকেই তাদের ভারতীয় দলে রাখা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তরুণ ক্রিকেটারদের তাদের জায়গায় শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলানোর কথাও শোনা গিয়েছিল প্রাক্তনদের মুখে। শেষপর্যন্ত সেটাই হয়েছে। তাদের বদলে তরুণ ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া হয়েছে। পুজারা, রাহানেদের জায়গায় ভারতীয় দলে এখন হনুমা, শ্রেয়স ও শুভমন গিলদের খেলা নিয়েই চলছে চর্চা।

close whatsapp