ভারতের বিরুদ্ধে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার
আপডেট করা - Jan 1, 2023 2:25 pm

মঙ্গলবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিন এবং টি টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষমাকরেছে ভারত। ২৪ ঘন্টার মদ্যেই ভারত সফরের জন্য ২০ সদ্স।ের দল ঘোষণা শ্রীলঙ্কার। আগামী ৩ জানুয়ারী টি টোয়েন্টি সিরিজ দিয়েই ভারতের বিরিদ্ধে নতুন বছরে যাত্রা শুরু করবে শ্রীলঙ্কা। দাসুন শনাকার নেতৃত্বে ২০ সদ্সযের স্কোয়াডই নির্বাচন করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচকরা। এই সিরিজেই ফের শ্রীলঙ্কা শিবিরে প্রত্যাবর্তন হল শ্রলঙ্কার তারকা ক্রিকেটার চামিকা করুণারত্নে। ভারতের বিরুদ্ধে তিনটি টি টোেয়েন্টি ম্যাচের সিরিজ এবং তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে শ্রীলঙ্কা ও ভারত।
ভারতের বিরুগ্ঘে শ্রীলঙ্কার স্কোয়াড কেমন হয় তা নিয়ে সকলেরই বেশ কৌতূহল ছিল। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকারীনই শ্রীলঙ্কা দল থেকে নির্বাসিত হয়েছিলেন চামিকা করুণারত্নে। অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তাঁর বিরুদ্ধে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল। তার জেরেই চামিকা করুণারত্নেকে শাস্তি দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যদিও লঙ্কা প্রিমিয়ার লিগে অএসাধারণ পারফ্মযান্স দেখিময়েছেন তিনি। তকারপরই ভারতের বিরুদ্ধে সিরিজে ফের প্রত্যাবর্তন েই তারকা ক্রিকেটারের।
এই সফরে টি টোয়েন্টি সিরিজ দিয়েই যাত্রা শুরু করবে দুই দল। সেখানেই এবার শ্রীলঙ্কা শিবিরে ডাক পেয়েছেন নুয়ানিদু ফার্নান্দো। শোনাযাচ্ছে শ্রীলঙ্কার ঘরোয়া লিগে নারি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেইসঙ্গে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগেও বেশ ভাল পারফর্মযান্স রয়েছে এই তরকুণ ক্রিকেটারের। ৩১টি প্রথম শ্রেনীর ক্রিকেট খেলে ১৭৭১ রান করেছেন তিনি। সেইসঙ্গে তাঁর রয়েছে ৬টি সেঞ্চুরীও।
শ্রীলঙ্কার ২০ সদস্যের স্কোয়াড
দাসুন শনাকা (অধিনায়ক)
পাথুম নিসাঙ্কা
আভিস্কা ফার্নান্ডো
সাদিরা সামারাউইকরামা
কুশল মেন্ডিস
ভানুকা রাজাপক্ষে
চরিথ আসালঙ্গা
ধনঞ্জয় ডিসিলভা
ওয়ানিন্দু হাসারঙ্গা
আসিন বান্দারা
মহিশ থিকসানা
জেফরি ভ্যান্ডারসে
তামিকা করুণারত্নে
দিলশান মদুশঙ্কা
কাসুন রাজিথা
নুয়ানিদু ফার্নান্দো
দুনিথ ওয়েল্লালাগে
প্রমোদ মদুশন
লাহিরু কুমারা
নুয়ান থুসারা
এই মুহূর্তে শ্রীলঙ্কার ক্রিকেচাররা বেশ ভাল ছন্দেই রয়েছে। আবুধাবী টি১০ লিগে দিরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন শ্রীলঙ্কার ক্রিকেটারাররা। এচাড়া কয়েকদিন আগে শেষ হও.া নিজেদের ঘরোয়া লিগ লঙ্কা প্রিমিয়ার লিগেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সেই পারফরম্যান্সই যে তারা এখানেও ধরে রাখতে মরিয়া তা বলার অপেক্ষে রাখে না। একইসঙ্গে ভারতের বিরুদ্ধে এই সিরিজেই আবার চোট সারিয়ে দলে ফিরতে চলেছেন আভিস্কা ফার্নান্ডো।
আভিস্কা ফার্নান্ডো শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার। এবারের লঙ্কা প্রিমিয়ার লিগেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। সেটাই যে ভারতের বিরুদ্ধেও তাঁর থেকে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট প্রত্যাশা করছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ওয়ানিন্দু হাসারঙ্গাকে আবার সহ অধিনায়ক হিসাবে নিযুক্ত করা হয়েছে। তাঁর তত্ত্ববধানেই যে শ্রীলঙ্কার স্পিন আক্রমণ সাজানো হবে তা বলার অপেক্ষা রাখে না।
চলতি বছরে ভারতের কাছে সিরিজ হারতে হয়েছে শ্রীলঙ্কাকে। নতুন বছরে শ্রীলঙ্কা সেই প্রতিশোধ নিতে পারে কিনা সেটাই এখন দেখার।