চোটের কারণে দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত সঞ্জু স্যামসন, দলে আলতে পাারেন রাহুল ত্রিপাঠি

Sanju Samson
Sanju Samson. (Image Source: Twitter)

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। ইতিমধ্যেই তারা সিরিজে ১-০-এ এগিয়েও গিয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে নামতে চলেছে ভারতীয় দল। আর সেখানেই নামার আগেই চিন্তা বেড়েছে ভারতীয় শিবিরেষ। চোট আঘাতের সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের। প্রথম ম্যাচ খেলতে পারলেও দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত ভারতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন। কিন্তু হাঁটুর চোটেপর জেকে দ্বিতীয় টি টোয়েন্টিতেই অনিশ্চিত এই তারকা ক্রিকেটার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে সুযোগ হয়নি সঞ্জু স্যামসনের। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সুযোগ হয়েছিল েই তারকা ক্রিকেটারের। যদিও প্রথম ম্যাচে সেই পারফরম্যান্স দেখাতে পারেননি ভারতীয় দলের এই তরুণ তারকা ক্রিকেটার। প্রথম ম্যাচে মাত্র ৫ রানেই সাজঘরে  ফিরে যেতে হয়েছিল সঞ্জু স্যামসনকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ফিল্ডিং করার সময় পয়ে চোট েপেয়েছিলেন তিনি। আর তাতেই যে সঞ্জু স্যামসন অনিশ্চিত তা বলার অপেক্ষা রাখে না।।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় রান করতে ব্যর্থ হয়েছেন সঞ্জু স্যামসন

শোনাযাচ্ছে ভারতীয় দলের সহ্গে নাকি পুণেতেও যাননি এই তারকা ক্রিকেটার। আর তাতেই সঞ্জু  স্যামসনকে ঘিরে বাড়ছে জল্পনা। শোনাযাচ্ছে তাঁর জায়গায় নাকি দ্বিতীয় ম্যাচে রাহুল ত্রিপাঠিকেই দেখা যেতে পারে। ভারতীয় স্কোয়াডে সুযোদ পেলেও ভারতীয় দলে দেখা যায়নি েই তরুণ ক্রিকেটারকে। সঞ্জু স্যামসন খেলতে না পারলে তাঁকেই খেলানোর কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। একইসঙ্গে পুণের ধীরগতির পিচ রাহুল দ্রাবিড় ও হার্দিক পান্ডিয়াকে দলের বোলিং লাইনআপেও পরিবর্তন করাতে পারে।

পুণেপর পিচ বরাবরই খানিকটা ধীরগতির। সেক্ষেত্রে একজন পেসারের পরিবর্তে যে দলে স্পিনারের সংখ্যা বাড়তে পারে তা বলার অপেক্ষা রাখে না। যদিও শেষপর্যন্ত কী হবে তা এখনই চূড়ান্ত নয়। তবে ওই ম্যাচে হর্শল পটেলকেই বসানো হতে পারে। প্রথম ম্যাচে বল হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন হর্ষল পটেল। তাঁর জায়গাতেই এই ম্যাচে স্পিনার খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। যদিও শেষপর্যন্ত কাকে খেলানো হবে সেটাই নিয়েই চলছে ধোঁয়াশা।

তবে কাকে খেলানো হতে পারে তা নিয়ে এখনও পর্যন্ত তেমনন কোনও ইঙ্গিত নেই। স্কোয়াডে কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর রয়েছেন। শোনাযাচ্ছে এই দুজনের মধ্যেই যেকোনও একজনকে খেলানো হতে পারে। শেষপর্যন্ত দ্বিতীয় ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp