বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরী, শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারিয়ে একদিনের সিরিজে যাত্রা শুরু ভারতের
আপডেট করা - Jan 10, 2023 10:08 pm

ওপেনিং জুটির ১৪৩ রানের পার্টনারশিপ ও বিরাট কোহলির দুর্ধর্ষ সেঞ্চুরীতেই ভারতের জয়ের রাস্তাটা তৈরি হয়ে গিয়েছিল। শ্রীলঙ্কা লড়াই করার চেষ্টা চালালেও, ভারতের বিরাট রান টপকানোর জন্য তা এদিন যথেষ্ট ছিল না। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয় ভারতীয় দলের। শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারিয়ে একদিনের সিরিজে যাত্রা শুরু কর ল টিম ইন্ডিয়া। আর কেরিয়ারের ৭৩ সেঞ্চুরী করে ম্যাচের নায়ক যে এদিন বিরাট কোহলি তা বলার অপেক্ষা রাখে না।
শ্রীলঙ্কার হয়ে এদিন লড়াইটা একমাত্র করতে পেরেছিলেন দাসুন শনাকাই। বাকি কোনও ব্যাটারই এদিন ভারতীয়বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়তে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করলে ৩৫০ রানের লক্ষ্যই ছিল ভারতীয় দলের। আর সেই কাজটাই নিখুথভাবে করতে পেরেছেন রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলিরা। ওপেনিংয়ে রোহিত শর্মা এবং শুভমন গিল শুরুটা করে দিয়ে গিয়েছিলেন। সেখান থেকেই ভারতকে রানের পাহাড়ে পৌঁছনোর কাজটা করেছিলেন বিরাট কোহলি। বছরের প্রথমেই দেশের জার্সিতে সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি।
সেঞ্চুরী করে ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি
টস জিতে এদিন ভারতকেই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ করে দিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক। ঘরের মাঠে প্রথমে ব্যাটিংয়ের সুযোগটা একেবারেই হাতছাড়া করতে চায়নি ভারতীয় দলও। শুভমন গিলকে নিয়ে এদিন ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত শর্মা। আর প্রথম থেকেই দুই ক্রিকেটার ছিলেন আক্রমণাত্মক মেজাজে। এদিন মাত্র ১৭ রানের রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছে রোহিত শর্মার। ৮৩রানেই থেমেছিলেন তিনি। শুভমন গিল ফিরেছিলেন ৭০ রানে। ভারতের বড় রানের ভিতটা মজবুত হয়ে গিয়েছিল সেই সময়ই।
That is complete team performance, batters have really nailed it. Well done #TeamIndia
Good fight back by @dasunshanaka1 too.#INDvsSL pic.twitter.com/1JxeLxiQ6g— Munaf Patel (@munafpa99881129) January 10, 2023
So Rohit Sharma as captain is going to ignore cricket's laws, and have his own moral compass that conflicts with the laws? How are his team mates fine with this? Shouldn't there be a revolt within the team that captain is making his own laws for how the game is played? #INDvsSL
— Ravi Sutharsan (@RaviSutharsan) January 10, 2023
Men of the match 🔥
Time for men of the series too 😼.#ViratKohli #ViratKohli𓃵 #INDvsSL pic.twitter.com/SGFCHEJnmX— 𓆩︿𓆪 (@cover_drrive) January 10, 2023
Great Gesture By Great Rohit Sharma.
One More Reason Why I Love Him . Love You And Proud Of You ROHIT !! ❤️@ImRo45 #RohitSharma #INDvsSL pic.twitter.com/1KXKOUCM5h
— Harsh Agrawal (@HarshAg0118) January 10, 2023
That's that from the 1st ODI.#TeamIndia win by 67 runs and take a 1-0 lead in the series.
Scorecard – https://t.co/262rcUdafb #INDvSL @mastercardindia pic.twitter.com/KVRiLOf2uf
— BCCI (@BCCI) January 10, 2023
A fighting hundred from Dasun Shanaka, but India wrap up a comfortable win! 👊
They go 1-0 up in the ODI series 👏#INDvSL | 📝 https://t.co/E7dL6sWRIi pic.twitter.com/S79KNJfZPb
— ICC (@ICC) January 10, 2023
Well done team india. Batting approach was the key #INDvsSL
— Irfan Pathan (@IrfanPathan) January 10, 2023
Very well batted @dasunshanaka1 an supported by @pathuwa18 @dds75official experience and class of Rohit and kholi batted us away from the game ! Let’s do well in the next game @OfficialSLC
— Angelo Mathews (@Angelo69Mathews) January 10, 2023
#TeamIndia take a 1️⃣-0️⃣ lead in the series despite Shanaka's magnificent 💯 👏🏻
We go again on Thursday 💪#OneFamily #INDvSL @BCCI @ImRo45 @umran_malik_01 pic.twitter.com/KVR7lhap0h
— Mumbai Indians (@mipaltan) January 10, 2023
এরপরই ভারতীয় দলের রান এগোনের কাজটা নিজের কাঁধে তুলে নেন বিরাট কোহলি। তাঁর হাত ধরেি ব় রানের পথে এগোনো শুরু টিম ইন্ডি্য়ার। সময় যত এগিয়েছে এদিন বিরাট কোহলি ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। ৮০ বলে কেরিয়ারের ৭৩ তম সেঞ্চুরী এদিন করেছিলেন বিরাট কোহলি। এদিন ৮৭ বলে ১১৩ রানের ইনিংস খেলে ভারতীয় দলের জয়ের রাস্তাটা তখনই কার্যত পাকা করে দিয়েছিলেন েই তারকা ক্রিকেটার। তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ১২টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। শেষপর্যন্ত ৩৭৩ রানে পৌঁছয় ভারত।
শ্রীলঙ্কা লড়াি করার মানসিতা নিয়ে নামলেও, মহম্মদ সিরাজ এবং উমরান মালিকদের দাপটের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি। আভিস্কা ফার্নান্ডো এবং কুশল মেন্ডিস দুই তারকা ক্রিকেটারকেই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। শুরুটা হয়েছিল তাঁরই হাত দিয়ে। এদিন একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন উমরান মালিক। নিসাঙ্কা, আসালঙ্কা এবং দুনিথ ওয়েল্লালাগেকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনিই। যদিও দাসুন শনাকা এদিন একই লড়াইটা জারি রেখেছিলেন। তিনি সেঞ্চুরী পেলেও, শেষরক্ষা করতে পারেননি।