ব্যর্থ রোহিত, চাহালদের লড়াই, শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালের আশা কার্যত শেষ ভারতের
আপডেট করা - Sep 6, 2022 11:52 pm

ব্যর্থই হল রোহিত শর্মার লড়াই। স্পিনারদের হাত ধরে একসময় ভারতীয় দল লড়াইয়ে ফিরলেও, শেষরক্ষা হল না। শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে গেল ভারত। ম্যাচ গড়াল শেষ ওবার পর্যন্ত। কিন্তু শেষরক্ষা হল না। এশিয়া কাপে কার্যত শেষ হয়ে গেল ভারতের যাত্রা। অঙ্কের হিসাবেই শুধুমাত্র এখন ভারতের ফাইনালের আসা রয়েছে। ব্যাটারদের চূড়ান্ত ব্যর্থতা এবং পেসারদের একের পর এক ভুলের খেসারত হার দিয়েই দিতে হল টিম ইন্ডিয়াকে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ এখন ভারতের কাছে শুধুই নিয়ম রক্ষার।
সুপার ফোরে পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে হার। ভারতের সামনে অবশ্য এশিয়া কাপের ফাইনালে যাওয়ার রাস্তা খোলা ছিল। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিরুদ্ধে জিততেই হত টিম ইন্ডিয়াকে। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মর বাঁচন ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। এদিনই প্রথমবার এশিয়া কাপের মঞ্চে জ্বলে উঠলেন রোহিত শর্মা। তাঁর ব্যাট থেকে এল ৭২ রানের বিধ্বংসী ইনিংস। যদিও বাকি ব্যাটাররা রান পাননি। তবুও শেষের দিকে অশ্বিনের ইনিংসটা ভারতকে লড়াই করার জায়গায় পৌঁছে দিয়েছিল।
শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালের আশাও শেষ করে ফেলল ভারতীয় দল
শ্রীলঙ্কাকে এদিন আটকানোর জন্য ভারতীয় বোলারদের থেকে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রয়োজন ছিল। কিন্তু প্রথম দশ ওভারে সেটা দেখাতে পারেননি ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংরা। সেই মুহূর্তে ভয়ঙ্কর মেজাজে ছিলেন কুশল মেন্ডিস ও পাথুম আসালঙ্কা। কিন্তু ১ থেকে ১৫ ওভার এই সময় যুজবেন্দ্র চাহাল ও অশ্বিনর হাত ধরেই হঠাত্ যেন ম্যাচের মোর ঘুরে গিয়েছিল। দুই স্পিনারের হাত ধরে তিন ওভারের মধ্যে চাপর উইকেট তুলে নিয়েছিল ভারত। চাপ দিতেও শুরু করেছিল প্রতিপক্ষ ব্যাটারদের ওপর। কিন্তু শেষরক্ষা হল না। কয়েকটা খারাপ বোলিংয়ই ফের ম্যাচ ভারতের হাত থেকে বের করে দিয়েছিল।
Thank you @OfficialSLC for answering the haters and doubters in style. Sadly some of these have been our own Sri Lankans. Glad such ones have been hit for a six! @dasunshanaka1 and the boys thank you.
— Roshan Abeysinghe (@RoshanCricket) September 6, 2022
Rohit Sharma:
"We just ended up on the wrong side, as simple as that. We could have capitalized on the first half of our innings. We fell 10-15 runs short. The second half wasn't good for us."#INDvSL— Prasenjiit Dey (@CricPrasen) September 6, 2022
Another close match in Dubai and it is Sri Lanka who win by 6 wickets.
Scorecard – https://t.co/JFtIjXSBXC #INDvSL #AsiaCup2022 pic.twitter.com/zxOAo5yktG
— BCCI (@BCCI) September 6, 2022
Asia cup just keeps on giving and giving. Another last over thriller. Needed MSD with one glove 🧤 off #INDvsSL
— Bazid Khan (@bazidkhan81) September 6, 2022
Well done Team Sri Lanka you deserve all the applause #INDvsSL
— Irfan Pathan (@IrfanPathan) September 6, 2022
টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাটিং করার সুযোগ দিয়েছিলেন দাসুন শনাকা। এশিয়া কাপে এখনও পর্যন্ত প্রথমে ব্যাটিং করে কেউই জিততে পারেনি। এদিন ভারতীয় দল সেই ধারাটাই বোধহয় বদলাতে চেয়েছিল। কিন্তু শুরু থেকেই এদিন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ। রোহিত শর্মার ব্যাট থেকে ৭২ রানের ইনিংস না এলে যে কী হত , তা বোধহয় ভাবাও যাচ্ছে না। লোকেশ রাহুল ফেরেন ৬ রানে। বিরাট কোহলি আউট হন ০ রানে। শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল।
Almost there yaar 💔#OneFamily #INDvSL #AsiaCup2022 @BCCI pic.twitter.com/UFqLd9Vxk8
— Mumbai Indians (@mipaltan) September 6, 2022
What a mighty performance from Sri Lanka 🇱🇰! 👏
They get themselves one step closer to the finals of the DP World #AsiaCup 2022 🏆, after yet another fantastic run chase! 🤩#SLvIND #ACC #AsiaCup2022 #GetReadyForEpic pic.twitter.com/7vjengIuXC— AsianCricketCouncil (@ACCMedia1) September 6, 2022
Updated Super 4 Points Table #AsiaCupT20 #INDvsSL pic.twitter.com/h96B8ho2PR
— Saj Sadiq (@SajSadiqCricket) September 6, 2022
I am genuinely happy for @OfficialSLC today !
Well deserved win 👏 #AsiaCupT20— Ridhima Pathak (@PathakRidhima) September 6, 2022
What a finish, what a win for SL. A great effort from Arshdeep in the final over.
India just not good enough in the super 4’s. Without Bumrah the bowling looks so lightweight. Lots of questions will be asked of Rohit and his side. Hugely frustrating! #INDvSL #AsiaCup2022 🇮🇳🇱🇰🏏
— Nikesh Rughani (@NikeshRughani) September 6, 2022
It’s not over until it’s over! 🙌🏻
Let’s back our boys in the final 5️⃣, 12th Man Army! 🥳
🇱🇰 – 120/4 (15) #PlayBold #TeamIndia #INDvSL #AsiaCup2022 pic.twitter.com/lnZcNodG7S
— Royal Challengers Bengaluru (@RCBTweets) September 6, 2022
অধিনায়ক রোহিত ক্রিজে ছিলেন। এদিনই ক্যাপ্টেনস নকটা খেললেন তিনি. দীর্ঘদিন পর ফের রোহি শর্মার ব্যাট থেকে দেখা গেল একের পর এক বড় শট। ৪১ বলে ৭২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই একসময় ভারতীয় দল বড় রানের স্বপ্নও দেখা শুরু করেছিল। কিন্তু রোহিত শর্মা ফিরতেই যেন সেই পুরনো চেহারা ভারতীয় দলের। সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া থেকে ঋষভ পন্থ সকলেই ছিলেন ক্রিজে কিছুক্ষণের অতিথি। শেষের দিকে রবি চন্দ্রন অশ্বিন ৭ বলে ১৫ রানের ইনিংস খেলতে পেরেছিলেন বলেই ভারতের রান পৌঁছয় ১৭৩-এ।
ব্যাটিং ব্যর্থতার দায়ও মেনে নিয়েছেন রোহিত শর্মা
লড়াই করার মত জায়গায় ভারত ছিল। শ্রীলঙ্কাকে হারাতে হলে বোলারদের দুর্ধর্ষ কিছু একটা করতে হত। কিন্তু প্রথম ১১ ওভার গোটা ম্যাচটাই চিল একপেশে। শ্রীলঙ্কার দুই ওপেনারই এদিন অর্ধশতরান করেন। ম্যাচটা তখনই প্রায় ভারতের হাতের বাইরে চলে গিয়েছিল। তবে যুজবেন্দ্র চাহাল ও অশ্বিনের লড়াইয়ে ফের একবার আশা জেগেছিল। ১২ থেকে ১৫ ওভারের মধ্যে ভারতের স্পিনাররা চার উইকেট তুলে নেন। চাহাল নেন তিনটি উইকেট এবং অশ্বিনের শিকার ১ উইকে। মেন্ডিস, নিসাঙ্কা, গুলাথিলকাদের সাজঘরে ফেরার পর ভারতের কিঞ্চিত একটা াশা জেগেছিল।
কিন্তু শনাকা এবং রাজাপক্ষেদের দক্ষ ব্যাটিং ভারতের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে চলে যায়। শেষ ওভারে অর্শদীপ দুরন্ত পারফরম্যান্স করলেও, শ্রীলঙ্কাকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না। এই ম্যাচ হেরে ভারতের আসাও কার্যত শেষ হয়ে গেল।