স্বাধীনতা দিবসের ছুটিতেও প্রস্তুতিতে খামতি নেই বিরাট কোহলির

Virat Kohli
Virat Kohli. (Photo Source: Twitter)

৭৭ তম স্বাধীনতা দিবসের উদযাপনে গোটা দেশ উত্সবমুখর। স্বাধীনতা দিবসে ছুটির মেজাজেই সময় কাটাচ্ছেন সকলে। কিন্তু সেখানেই খানিকটা অন্য মেজাজে বিরাট কোহলি। সকলে ছুটি কাটালেও তিনি কিন্তু আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন। সকলে ছুটির মেজাজে  থাকলেও বিরাট কোহলির কোনও ছুটি নেই।কার্যত নিজেই নিজের ছুটি বাতিল করেছেন ভারতীয়দলের প্রাক্তন অধিনায়ক। স্বাধীনতা দিবসের দিনও জোরকদমে ফিটনেস ট্রেনিংয়ে ব্যস্ত বিরাট কোহলি। নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও দিয়েছেন ভারতের প্রাক্তন  অধিনায়ক।

আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ।  আপাতত বিশ্রামে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সেইসঙ্গেই বিশ্রামে রয়েছেন বিরাট কোহলিও। আদামী ২৩ অগস্ট বেহ্গালুরুর েনসিঅএ-তে এসিয়াকাপের দলের সহ্গে যোগ দেবেন বিরাট কোহলি।  বোর্ডের তরফ থেকে ছুটি পেলেও, সেই সময় নষ্ট করতে একে্বারেই নারাজ বিরাট কোহলি। সেজন্য স্বাধীনতা দিবসের ছুটির দিনেও নিজের প্রস্তুতি বাদ দেননি তিনি। বরাবরই ফিটনেসের দিকে তাঁর বাড়তি নজর থাকে।

আগামী ২৩ অগস্ট এশিয়া কাপের শিবিরে যোগ দেবেন বিরাট কোহলি

এশিয়া কাপের আগেও সেই দিকেই বিশেষ নজর বিরাট কোহলির। সেজন্যই তো সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও তিনি দিয়েছেন সেখানে তিনি লিখেছেন যে সবচেয়ে পছন্জদের কাজটি এই মুহূর্তে করছেন তিনি। আর বিরাট কোহলির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে খুব একটা বেশী সময় লাগেনি। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে  বিস্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। সেই এশিয়া কাপেই এবার নিজের পারফরম্যান্স দেখাতে মরিয়া হয়ে রয়েছেন বিরাট কোহলি।

দীর্ঘদিনের রানেপ করা কাটিয়ে গত বছরের এশিয়া কাপেই ভারতীয় দলের জার্সিতে টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। সেই থেকেই ফের নিজের ছন্দে ফিরেছেন বিরাট কোহলি্। সেখানেই এই বছরের শুরুতেও ঘরের মাঠে সে্ঞ্চুরী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কা থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাটকোহলির ব্যাটে সেঞ্চুরীর ঝলক দেখা গিয়েছিল। এবার সামনে রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চ। সেখানেও বিরাট কোহলির ব্যাট থেকে এমনই পারফরম্যান্সের প্রত্যাশায় রয়েছেন সকলে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp