বিরাট কোহলির এই পারফরম্যান্স আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করবে, মত গৌতম গম্ভীরের

virat kohli
virat kohli. (Photo by Francois Nel/Getty Images)

এশিয়া কাপে পরপর দুই ম্যাচেই রান পেয়েছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রান করেছেন এবং দ্বিতীয় ম্যাচে ৫৯ রানে অপরাজিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আগামী দিনের জন্য এই পারফরম্যান্স বিরাটকোহলির আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। বিশেষ করে হংকং.ের বিরুদ্ধে বিরাট কোহলির মিডল অর্ডারে যে পারফরম্যান্স দেখিয়ছেন, তা দেশেই বেশ খুশি হয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ৩৫ রানের ইনিংস খেললেও, তাঁর আউট হওয়ার সময় শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন গৌতম গম্ভীর। কিন্তু দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি অনেক বেশী সাবধানী ছিলেন। শেষপর্যন্ত ক্রিজে দাঁডিয়েছিলেন তিনি। সেইসঙ্গে বিরাটের ব্যাট থেকে বেশকিছু বড় শটের ঝলকও পাওয়া গিয়েছে। এতকিছু দেখার পরই বিরাট কোহলিকে নিয়ে প্রশংসা শোনা গেল গোতম গম্ভীরের মুখে। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বিরাট কোহলির এই পারফরম্যান্স গুলোই তাঁকে অনেক বেশী আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করছেন গম্ভীর।

হংকংয়ের বিরুদ্ধেই ৫৯ রান পেয়েছেন বিরাট কোহলি

হংকংয়ের বিরুদ্ধে এবারের এশিয়া কাপে প্রথম অর্ধশতরান পেয়েছেন বিরাট কোহলি। যদিও গৌতম গম্ভীর কিন্তু প্রতিপক্ষের বিষয়টা নিয়ে বেশী ভাবতে নারাজ। তাঁর মতে যেকোনও প্রতিপক্ষের বিরুদ্ধেই হোক না কেন, রান পাওয়াটাই হল সবচেয়ে প্রয়োজনীয়। সেটা বিরাট কোহলি শেষ ম্যাচে করে দেখাতে পেরেছেন। সেজন্য বিরাট কোহলিকে নিয়ে আশার সুর শোনাযাচ্ছে তাঁর মুখে। শুধু তাই নয় বিরাট কোহলির মতো ক্রিকেটারের দীর্ঘক্ষণ মিডল অর্ডারে টিকে থাকাটাও এক ভাল দিল বলেই মনে করছেন তিনি।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আমি ভেবেছিলাম বিরাট কোহলির ফর্ম যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে চেয়েছিলাম তিনি হয়ত সেভাবে দ্রুত রান করতে পারেননি কিন্তু মিডল ওভারে তাঁর দীর্ঘক্ষণ থাকাটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ ছিল। প্রতিপক্ষ যেই হোক না কেন, রান সবসময়ই রান। আর অর্ধশতরানটাও ততোধিকই গুরুত্বপূর্ণ। নেটে যতক্ষণ সময়ই তুমি কাটাওনা কেন, মিডল ওভারে রান করাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়।

এবারের এসিয়া কাপে শুরুটা বেশ ভালভাবেই করেছেন বিরাট কোহলি। পরপর দুই ম্যাচেই যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন তিনি। প্রথম ম্যাচে ৩৫ রানের পাশাপাশি দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাটে এসেছিল ৫৯ রান।  সেই ধারাই এখন হয়ত ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন বিরাট কোহলিও। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে বিরাটের এই পারফরম্যান্সই তাঁকে আত্মবিশ্বাস দেবে বলে মনে করছেন গম্ভীর।

close whatsapp