পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিত শর্মার ফর্ম নিয়ে চিন্তিত আকাশ চোপড়া

Indian captain Rohit Sharma
Indian captain Rohit Sharma. ( Photo Source: Twitter/BCCI )

পাকিস্তানকে হারিয়ে এবারের এসিয়া কাপে যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে হংকংকেও হারিয়েছে তারা। এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারতীয় দল। আর কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই ফের তির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। এবার অবশ্য গ্রুপ পর্ব নয় সুপার ফোরের মঞ্চে নামছে ভারতীয় দল। পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালের দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে যেতে পারবে ভারত। কিন্তু সেই ম্যাচে নামার আগেই রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে খানিকটা চিন্তার কথা আকাশ চোপড়ার মুখে।

সম্প্রতি টি টোয়েন্টিতে রোহিত শর্মার ব্যাটেও বড়সড় রানের ঝলক নেই। এশিয়া কাপেও তাঁর খারাপ পারফরম্যান্সের ধারা অব্যহত। এখনও পর্যন্ত দুই ম্যাচে রোহিত শর্মা করতে পেরেছেন মাত্র ৩৩ রান। এশিয়া কাপের মতো মঞ্চে এই পারফরম্যান্স যে ভারতীয় দলকে খানিকটা হলেও চিন্তায় রাখছে তা বলার অপেক্ষা রাখে না। রবিবার ফের পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। সেখানে যে রোহিত শর্মার ব্যাট থেকে বড় রান এনেক রাপ্খত্য গড়ে দিতে পারে তা নিয়েকোনও লন্দেহ নেই আকাশ চোপড়ার।

এশিয়া কাপের দুই ম্যাচে রোহিত শর্মা এখনও পর্যন্ত পেয়েছেন ৩৩ রান

শুধুমাত্র এশিয়া কাপেই খারাপ ফর্ম নয়, এই বছরেও কিন্তু টি টোয়েন্টিতে রোহিত শর্মার ব্াটে বড় রানের দেখা মেলেনি। গোটা বছরে রোহিত শর্মা মাত্র একটিই অর্ধশতরান করতে পেরেছিলেন। ইংল্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজ, প্রতিটি সফরেই টি টোয়েন্টি সিরিজে রোহিত শর্মাকে পুরনো ফর্মে দেখা যায়নি। পাকিস্তানের বিরুদ্ধে দলের অধিনা.কের এমমন ফর্ম য়ে বেশ চিন্তার তা বলতে কোনও দ্বিধা নেই এই প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার।

স্টার স্পোর্টসে তিনি জানিয়েছেন, “আমি অত্যন্ত চিন্তিত তার কারণ একটাইষ কারণ খারাপ এবং ভাল ফর্মের মধ্যে য়ে বাইনটা রয়েছে সেটা খুবই সূক্ষ। এরফলে আত্মবিশ্বাস হটাত্ই কমে যেতে পারে আর তাতেই সমস্ত গল্পনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যদি পাকিস্তান ম্যাচের কথা ধরা হয় সেখানে রোহিত শর্মা মাত্র ৫ রান করতে সময় নিয়েছিলেন ১৫টি বল। আর এটাও একেবারে কারোর থেকে গোপন নেই যে রোহিত শর্মার ব্যাট কিন্তু সেভাবে এখন চলছে না”।

পাকিস্তানকে প্রথম ম্যাচ হারাতে পারলেও, সেখানে যে ভারত খুব একটা ভাল ব্যাটিং পারফর্মযান্স প্রদর্শন করেছিল তেমনটা নয়। হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদজা যদি ব্যাটে রান না পেতেন, তবে ম্যাচের চিত্র আলাদা হতেই পারত। এক সপ্তাহের ব্যবধানে ফের দুই চিরক প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে রোহিত শর্মা রানে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp