শ্রীলঙ্কা ম্যাচের পর আক্রমণ ধেয়ে এল অর্শদীপের দিকে, রুখে দাঁড়ালেন ভারতীয় সাংবাদিক

ভারতীয় দল টিম বাসে ওঠার সময় ঘটনাটি ঘটে

Arshdeep Singh
Arshdeep Singh. (Photo by David Rogers/Getty Images)

তরুণ ভারতীয় পেসার অর্শদীপ সিং পাকিস্তানের বিরুদ্ধে ক্যাচ ফেলার পরে সোশ্যাল মিডিয়ায় কঠোর সমালোচনার শিকার হয়েছিলেন। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে অনবদ্য শেষ ওভার করেও ভারতকে জেতাতে পারেননি। শেষ ওভারে মাত্র সাত রান আটকাত হত তাঁকে, সেই অবস্থা থেকেও ম্যাচটি শেষ বলের আগের বল অবধি নিয়ে যেতে সক্ষম হন। ম্যাচের পর তাঁকে আবার সমর্থকদের আক্রমণের শিকার হতে হয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অর্শদীপ সিংয়ের ক্যাচ মিসকে অনেকেই ম্যাচের ফল নির্ণায়ক হিসেবে দেখেছেন কারণ ভারত ম্যাচটি অল্পের জন্য হেরে যায়। সমর্থকদের দিক থেকে অনলাইন সমালোচনার ঝড় বয়ে যায় এবং তখন কিংবদন্তি সচিন তেন্ডুলকারসহ অনেক বর্তমান ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ২৩ বছর বয়সী তরুণের পাশে দাঁড়িয়েছিলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের রোমাঞ্চকর পরাজয়ের ম্যাচে ডেথ বোলিংয়ের উজ্জ্বল পারফর্ম্যান্স দেখিয়ে অর্শদীপ তাঁর দৃঢ় চরিত্র ও মানসিকতা দেখিয়েছেন। ম্যাচ শেষে বাঁ-হাতি পেসার যখন টিম বাসে উঠছিলেন, তখন পাকিস্তানের বিপক্ষে ক্যাচ ফেলা নিয়ে একজন ভক্ত তাঁকে কটুক্তি করেন। অর্শদীপ বাসে ওঠার আগে কটুক্তিকারীর দিকে তাকানও।

বিমল কুমার, একজন বিখ্যাত ভারতীয় সাংবাদিক, যিনি সমর্থকদের দ্বারা ঘটানো অপ্রীতিকর ঘটনার সাক্ষী ছিলেন, তিনি কটুক্তিকারীদের উপযুক্ত জবাব দেন এবং ক্রিকেটারকে গালি দেওয়ার জন্য  ক্ষমা চাইতে বাধ্য করেন।

অর্শদীপ সিংয়ের পারফর্ম্যান্সে খুশি রোহিত শর্মা

এর আগে, ভারতীয় অধিনায়ক অর্শদীপের আত্মবিশ্বাসের বিষয়ে মন্তব্য করেছিলেন এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে আরেকটি দুর্দান্ত ২০তম ওভারের জন্য তাঁর প্রশংসা করেছেন। রোহিত প্রকাশ করেছেন যে ভারতীয় খেলোয়াড়রা সোশ্যাল মিডিয়াতে খুব বেশী মনোযোগ দেয় না কারণ সেখানে খেলোয়াড়দের অনেকেই খারাপ মন্তব্য করে।

“সত্যি বলতে, ছেলেরা সোশ্যাল মিডিয়ার দিকে অতটা তাকায় না। আমরা যখন এখানে-ওখানে ম্যাচ হেরে যাই, তখন সেখানে খুব বেশী বাজে কথা হয়। আজকেও আমি ভেবেছিলাম সে (অর্শদীপ) শেষ দুই ওভারে বেশ ভালো বোলিং করেছে। সে একজন অত্যন্ত আত্মবিশ্বাসী ছেলে, এবং সেই কারণেই সে এই দলে এখানে, অন্য খেলোয়াড়দের চেয়ে এগিয়ে আছে যারা নিজেদের বাড়িতে বসে আছে। সে খুব আত্মবিশ্বাসী ছেলে এবং আমি তার মতো কেরিয়ারের প্রথম দিকেই এরকম খেলতে অনেককে দেখিনি। একজন অধিনায়ক ও একজন কোচ হিসেবে আমরা খুব খুশি সে যেভাবে খেলাটি খেলে তা দেখে ,” শ্রীলঙ্কা ম্যাচের পরে ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে রোহিত মন্তব্য করেছেন।

close whatsapp