যারা তাঁকে বার্তা পাঠাননি তাদের নামও নেওয়া উচিত্ ছিল বিরাটের, মনে করছেন সুনীল গাভাসকর
আপডেট করা - Sep 5, 2022 8:58 pm

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল ম্যাচ জিততে পারেনি ঠিকই, কিন্তু দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। দীর্ঘদিন পর পের তাঁর ব্যাটে দেখা গিয়েছে রানের ঝলক। পরপর দুই ম্যাচেই এশিয়া কাপে অর্ধশতরান পেয়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। ম্যাচ শেষে সেজন্য বিরাট কোহলিই এসেছিলেন সাংবাদিক সম্মেলনে। সেখানে এসেই হঠাত্ করে বিস্ফোরক মন্তব্য বিরাটের। তাঁরপ টেস্ট নেতৃত্ব ছাড়ার পর একমাত্র নাকি মহেনেদ্র সিং ধোনির থেকেই বার্তা পেয়েছিলেন তিনি।
সম্প্রতি একেবারেই ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন না বিরাট কোহলি। ২০১৯ সালের পর থেকে বিরাটের ব্যাটে এখনও পর্যন্ত সেঞ্চুরীর দেখা নেই। এই পরিস্থিতিতে সময় যতই এগিয়েছে বিরাট কোহলির বিরুদ্ধে সমালোচকদের সুর ততই চওড়া হতে শুরু করেছে। এমন পরিস্থিতি তিনি কাকে পাশে পেয়েছেন আর তাদের পাননি এমনই এক প্রসঙ্গে এদিন পাকিস্তান ম্যাচ শেষে সাংবদিক সম্মেলনে উঠে এসেছিল। আর সেখানেই ছিল বিরাট কোহলির এই বিস্ফোরক মন্তব্য।
পাকিস্তানের বিরুদ্ধে ৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরই ভারতীয় টেস্ট দলের নেতৃত্বও ছেড়ে দিয়েছিলেন বিরাট। সেই প্রসঙ্গে কথা বলতেই শুরু এমন চমকে দেওয়ার মতো কথা উঠে এসেছে বিরাট কোহলির মুখ থেকে। তিনি খন টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন, সেই সময় নাকি একমাত্র মহেন্দ্র সিং ধোনির থেকেই ব্যক্তিগত বার্তা পেয়েছিলেন। আর কেউই নাকি কিছু বলেননি। আর তাতেই শুরু হয়েছে আরেক জল্পনা। তবে কী ক্রিকেট মহলে ক্রমশই একঘরে হয়ে পড়েছেন বিরাট কোহলি। এন নানান জল্পনাই চলছে।
এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে ধোনির নাম যখন বিরাট কোহলি নিলেন, তবে যারা তাঁকে বার্তা পাঠাননি তাদের নাম নিচ্ছেন না কেন বিরাট কোহলি। ইন্ডিয়া টুডেকে সুনীল গাভাসকর জানিয়েছেন, “আমি জানি না সেই মূহূর্তে ড্রেসিংরুমের পরিবেশ ঠিক কী ছিল। তাঁর সঙ্গে যাঁর সম্পর্ক রয়েছে তাঁর নাম যদি বিরাট কোহলি নিতে পারেন, তবে যাদের সঙ্গে তাঁর সম্পর্ক নেই তাদের নামও নিতে পারতেন তিনি। তবে এই ব্যপারটা অনেকটাই স্বচ্ছ হয়ে উঠতে পারত”।
এশিয়া কাপে নামার আগে পর্যন্ত বিরাট কোহলির ব্যাটে কিন্তু সেভাবে রানেরক ঝলক ছিল না। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেই হংকংয়ের বিরুদ্ধে প্রথম অর্ধশতরান। এরপর সুপার ফরে পাকিস্তানের বিরুদ্ধেও অর্ধশতরান পেয়েছেন তিনি। তারপরই বিস্ফোরক বিরাট কোহলি।