শেষ ওভারে সিরাজের চমকপ্রদ বোলিং, ৩ রানে রুদ্ধশ্বাস জয় ভারতের

৯৭ রান করে ম্যাচের নায়ক শিখর ধাওয়ান, রান পেলেন শুবমান গিল ও শ্রেয়াস আইয়ারও

Mohammed Siraj
Mohammed Siraj. (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হল তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে একটি রোমাঞ্চকর লড়াই দিয়ে। দুটি দলের মধ্যে তীব্র লড়াইয়ের পর সফরকারীরা শেষ অবধি স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে হাড্ডাহাড্ডি ম্যাচে তিন রানের জয় অর্জন করেছে। ওয়েস্ট ইন্ডিজকে শেষ বল অবধি ম্যাচে বাঁচিয়ে রেখেছিলেন রোমারিও শেফার্ড ও আকিল হোসেইন। কিন্তু মহম্মদ সিরাজের অনবদ্য শেষ ওভারের সৌজন্যে ভারত ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল।

অস্থায়ী অধিনায়ক শিখর ধাওয়ান শুবমান গিলের সঙ্গে ওপেনিংয়ে নেমে দুর্দান্তভাবে ইনিংস শুরু করেছিলেন। ধাওয়ান শান্ত ও সংগঠিতভাবে ইনিংস গড়লেও, গিল তুলনামূলকভাবে দ্রুতহারে রান করেন এবং এই জুটি মাত্র ১৭৪ ওভারে ১১৯ রানের পার্টনারশিপ গড়েন। গিল (৫৩ বলে ৬৪) মিড উইকেটে বল পাঠিয়ে একটি সিঙ্গল নিতে গেলে মুহূর্তের আলস্যে রান আউট হন নিকোলাস পুরানের নিখুঁত থ্রোয়ের কারণে।

শ্রেয়াস আইয়ার ৩ নম্বরে এসে শুরুতে সামলে খেললেও, সেট হয়ে যাওয়ার পর আক্রমণ করতে থাকেন স্পিনারদের এবং সমালোচকদের মুখ বন্ধ করে দেন। সহ-অধিনায়ক শ্রেয়াস অধিনায়ক শিখরকে দুর্দান্ত সহায়তা দেন এবং দুজনের মধ্যে ৯৪ রানের পার্টনারশিপ হয়। ধাওয়ান যখন তাঁর সেঞ্চুরির কাছাকাছি, তখন শামার ব্রুকসের একটি অসাধারণ ক্যাচের সৌজন্যে ৯৯ বলে ৯৭ করেন আউট হন ওপেনার। 

এরপর শ্রেয়াস আইয়ার (৫৭ বলে ৫৪) নিকোলাস পুরানের দুর্দান্ত ফিল্ডিং প্রচেষ্টার সৌজন্যে ড্রেসিংরুমে ফিরলে ভারতীয় ব্যাটিংয়ে ধ্বস নামে এবং এক সময় যেখানে মনে হচ্ছিল ভারত অনায়াসে ৩৫০ পার করবে, সেখানে ৩০৮/৭-এ থামে। স্বাগতিকদের হয়ে আলজারি জোসেফ ও গুড়াকেশ মোতি দুটি করে উইকেট নেন।

খেলার শেষ ডেলিভারি পর্যন্ত উভয় দলই ম্যাচ জেতার জায়গায় ছিল

মাত্র পঞ্চম ওভারে শে হোপকে (১৮ বলে ৭) ড্রেসিংরুমে ফিরিয়ে মহম্মদ সিরাজ ভারতকে শুরুতেই সাফল্য দেন। যদিও সেখান থেকে কাইল মেয়ার্স (৬৮ বলে ৭৫) ও শামার ব্রুকস (৬১ বলে ৪৬) ওয়েস্ট ইন্ডিজকে ভালো জায়গায় নিয়ে যান এবং দ্বিতীয় উইকেটের জন্য ১১৭ রানের জুটি ভাগাভাগি করেন। অনেক বেশী রান দিলেও অলরাউন্ডার শার্দূল ঠাকুর দুই সেট ব্যাটারকেই শিকার করেন। ব্রুকস পুল মারতে গেলে ডিপ স্কোয়্যার লেগে ক্যাচ দিয়ে বসেন এবং মেয়ার্স ড্রাইভ মারতে গেলে কিপারের হাতে ক্যাচ তুলে দেন।

অন্যদিকে, ইংল্যান্ড সিরিজ থেকেই নিয়মিত সুযোগ পাওয়া প্রসিধ কৃষ্ণ ওয়েস্ট ইন্ডিজের হিটারদের সামনে খেই হারান, এবং তাঁর ১০ ওভারের স্পেলে একটিও উইকেট না নিয়ে ৬২ রান দেন। পুরান (২৬ বলে ২৫) ও ব্র্যান্ডন কিং ইনিংস নতুনভাবে গড়ার চেষ্টা করলেও সিরাজের শিকার হন ক্যারিবিয়ান অধিনায়ক।

ব্র্যান্ডন কিং (৬৬ বলে ৫৪) আকিল হোসেইনকে সঙ্গে লক্ষ্যের সিকে এগোতে থাকলেও যুজবেন্দ্র চাহালের হাতে উইকেট দিয়ে বসেন। সেখান থেকে রোমারিও শেফার্ড (২৫ বলে ৩৯*) ৩টি চার ও ২টি ছয় মেরে ভারতীয় শিবিরে ত্রাসের সঞ্চার করলেও মহম্মদ সিরাজ শেষ ওভারে নিখুঁত ইয়র্কার করতে থাকেন। ৫০তম ওভারে জয়ের জন্য ১৫ রান করতে হত ওয়েস্ট ইন্ডিজকে, কিন্তু তারা ১১ রানের বেশী করতে সক্ষম হয়নি। 

ভারতের জয়ের পর টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখাল

https://twitter.com/kingashu1008/status/1550676315136700416?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1550676315136700416%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-west-indies-fall-short-by-three-runs-in-thrilling-series-opener-as-india-draw-first-blood%2F

 

close whatsapp