২৮ বলে হাফ সেঞ্চুরি ঋষভ পান্তের, টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম

পান্তের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: Twitter)

ঋষভ পান্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে চলমান পিঙ্ক-বল টেস্টের ২য় দিনে বেঙ্গালুরু জনতাকে রোমাঞ্চকর অভিজ্ঞতা উপহার দিলেন। বলের সংখ্যার দিক দিয়ে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন। পান্ত মাত্র ২৮ বলে ৫০ রানে পোঁছন। ১৯৮২ সালের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেবের করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে করা ৩০ বলে হাফ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডকে ভেঙে দিলেন পান্ত। 

পান্ত ৭টি বাউন্ডারি এবং ২টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৫০ রানে পৌঁছন। শ্রীলঙ্কার কোন বোলারকেই রেয়াত করেননি তিনি। একটি স্পিন-বান্ধব পিচে স্পিনারদের কখনও স্টেপ আউট করে লং অফের উপর দিয়ে ছয় মেরেছেন তো কখনও প্যাডল সুইপ করে ফাইন লেগে চার মেরেছেন। প্রবীণ জয়বিক্রমাকে ডিপ এক্সট্রা কভার দিয়ে চার মেরে পঞ্চাশ রান পূরণ করেন তিনি। 

ভারতের হয়ে দ্রুততম টেস্ট হাফ সেঞ্চুরি

ঋষভ পান্ত – ২৮ বল – বনাম শ্রীলঙ্কা (২০২২), বেঙ্গালুরু

কপিল দেব – ৩০ বল – বনাম পাকিস্তান (১৯৮২), করাচি

শার্দুল ঠাকুর – ৩১ বল – বনাম ইংল্যান্ড (২০২১), ওভাল

বীরেন্দ্র সেহওয়াগ – ৩২ বল – বনাম ইংল্যান্ড (২০০৮), চেন্নাই

আরও বেশ কিছু রেকর্ড গড়লেন পান্ত

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটের ইতিহাসে পান্ত প্রথম ব্যাটার হিসেবে একটি ম্যাচের উভয় ইনিংসেই ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে ৩০-এর বেশি রান করলেন।

পান্তের হাফ সেঞ্চুরিটি এখন টেস্ট ক্রিকেটে ভারতের মাটিতে যৌথ-দ্বিতীয় দ্রুততম। তিনি ইংল্যান্ডের অলরাউন্ডার ইয়ান বোথামের সঙ্গে একাসনে বসেছেন। ১৯৮১ সালে ৩০ ডেলিভারিতে পঞ্চাশ করেছিলেন তিনি। ২০০৫ সালে ২৬ বলে হাফ সেঞ্চুরি করে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি তালিকার শীর্ষে আছেন।

আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত পান্ত এমন একটি পিচে এতো রেকর্ড গড়লেন যেখানে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। পান্ত বুঝেছিলেন এই পিচে সময় নিয়ে ব্যাটিং করে আখেরে লাভ হবে না, কারণ যে কোন সময় একটি ঘাতক ডেলিভারি আউট করে দিতে পারে। তাই আক্রমণাত্মক ভঙ্গিতে পান্ত মাঠের চার ধারে শট খেলতে থাকেন। হাফ সেঞ্চুরি পূরণ করার পর জয়বিক্রমাকে স্টেপ আউট করে আরও একটি ছয় মারতে গিয়ে বলটি ব্যাটের কোণায় লেগে অনেক উঁচুতে উঠে যায় এবং জয়বিক্রমা নিজেই ক্যাচটি সম্পূর্ণ করেন। 

পান্তের দ্রুত ৫০-এর সৌজন্যে ভারত ২য় দিনের ডিনার বিরতির সময় ১৯৯/৫-এ পৌঁছেছে। গোলাপী বলের টেস্টে তাদের লিড ৩৪২ রানে প্রসারিত করেছে। বাকি ভারতীয় ব্যাটাররা ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা ৪৬ রান করেছেন। 

পান্তের বিস্ফোরক হাফ সেঞ্চুরি দেখে যেভাবে প্রতিক্রিয়া জানালো টুইটার

https://twitter.com/ADSutherland_/status/1502976316668358656

https://twitter.com/smileandraja/status/1502982554265296898

https://twitter.com/Umakant_27/status/1502986414849359874

https://twitter.com/bigstoin/status/1502989037413363713

close whatsapp