দাসুন শনাকাকে নিয়ে ভারতীয় দলকে সতর্ক থাকার পরামর্শ ওয়াসিম জাফরের
আপডেট করা - Jan 11, 2023 9:50 pm

প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৬৭ রানে হেরেছে শ্রীলঙ্কা। সেই ম্যাচেই শ্রীলঙ্কার হয়ে কার্যত একাই লড়াই চালিয়েছিলেন অধিনায়ক দাসুন শনাকা। দ্বিতীয় ম্যাচে নামার আগে সেই দাসুন শনাকাকে নিয়েই এবার সতর্কবানী প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফরের। তাঁর মতে আগামী দিনে এই দাসুন শনাকা ভাারতীয় দলের অন্যতম চিন্তার কারণ হয়ে উঠতে পারেন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বাকি ক্রিকেটাররা ব্যর্থ হলেও অধিনায়ক দাসুন শনাকা অসাধারণ পারফর্মযান্স করেছিলেন। সেঞ্চুরীও পেয়েছিলেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে এই সফরে একমাত্র দাসুন শনাকাই অসাধারণ ফর্মে রয়েছেন। টি টোয়েন্টিতে যেমন ভারতীয় দলের বিরুদ্ধে দুরন্ত পারপরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তিনটি টি টোয়েন্টিতেই দাসুন শনাকার ব্যাটে রানের ঝলক দেখা গিয়েছিল। একদিনের সিরিজেও সেই ধা্রা অব্যহত রয়েছে দাসুন শনাকার। প্রথম ম্যাচেই বারতের বিরুদ্ধে সেঞ্চুরী করেছিলেন তিনি। ১০৮ রানে অপরাজিত ছিলেন দাসুন শনাকা। এই দাসুন শনাকাকে নিয়েই এবার সতর্ক করছেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর।
ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে সেঞ্চুরী করেছিলেন দাসুন শনাকা
তাঁর মতে যেভাবে ভারতের বিরুদ্ধে দাসুন শনাকা পাররম্যান্স করছেন, তা ভারতীয় দলের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন ওয়াসিম জাফর। এই মুহর্তে ভারতের বিরুদ্ধে এই সফরে শ্রীলঙ্কা শিবিরে সর্বোচ্চ রানের মালিক দাসুন শনাকা। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে নামতে চলেছে শ্রীলঙ্কা। সেখানে জিততে পারলেই সিরিজ পকেটে পুরবে ভারতীয় দল। ইডেনমে যে সিরিজে ফিরতে মরিয়া চেষ্টা চালাবে শ্রীলঙ্কা তাও বলার অপেক্ষা রাখে না।
দাসুন শনাকাকে নিয়ে ওয়াসিম জাফর জানিয়েছেন, “দাসুন শনাকাকে নিয়ে ভারতীয় দলের এখন থেকেই ভাবা উচিত্। কারণ দীর্ঘ সময় ধরে ভারতীয় দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছেন তিনি। এই সিরিজে অসাধারণ স্ট্রাইকরেট রেখেই রান এগিয়ে নিয়ে চলেছেন তিনি। যদিও প্রথম ম্যাচে ভারতীয় দল শ্রীলঙ্কাকে হারিয়েছে। কিন্তু সেখানেও শ্রীলঙ্কার অধি্নায়ক সেঞ্চুরী করেছেন। দেখে মনে হচ্ছিল যে শনাকার বিরুদ্ধে ভারতীয় দলের বোলারদের কাছে কোনও উত্তরই ছিল না”।
নতুন বছরে ভারতের কাছে টি টোয়েন্টি সিরিজে হেরেছে শ্রীলঙ্কা। একদিনের সিরিজেও প্রথম ম্যাচ হারতে হয়েছে তাদের। যদিও সিরিজে সমতায় ফেরার সুযোগ এখনও রয়েছে। দাসুন শনাকা যে এত সহজেই ছেড়ে দেবে না তাও বালাই বাহুল্য।