বোলাররাও ম্যাচ জেতাতে পারে, বিরাটের হাত ধরেই এই মানসিকতা তৈরি হয়েছে মনে করেন গম্ভীর
আপডেট করা - Mar 4, 2022 11:47 am

বিরাট কোহলির শততম টেস্ট মোহালীতে। সেই মঞ্চে বিরাট কোহলি বড় রান পাবেন কিনা ঠিক নেই। তবে বিরাটের প্রশংসায় আপাতত পঞ্চমুখ সকলে। বিরাট কোহলির হাত ধরেই যে ভারতীয় দলে পরিবর্তন এসেছে, তা নিয়ে দ্বিমত নেই গৌতম গম্ভীরেরও। শততম টেস্টের মঞ্চে অধিনায়কত্ব নিয়ে বিরাটের প্রশংসা গম্ভীরের গলায়। বোলাররাও যে ম্যাচ জেতাতে পারেন, ভারতীয় দলে সেই মানসিকতা বিরাট কোহলির হাত ধরেই তৈরি হয়েছে। রোহিতের অগ্রজ যে মঞ্চ প্রস্তুত করে দিয়েছেন, সে ব্যাপারে কেনএও দ্বিমত নেই গৌতম গম্ভীরের।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই শেষবার অধিনায়ক বিরাট কোহলিকে দেখা গিয়েছে। টি টোয়েন্টি এবং একদিনের ফর্ম্যাটের অধিনায়কত্ব গেলেও, টেস্ট বিরাট কোহলকেই অধিনায়ক রেখেছিল ভারতীয় নির্বাচকরা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত সিরিজ হারের পরই সকলকে চমকে দিয়েছিলেন বিরাট কোহলি। হঠাত্ই টেস্ট ক্রিকেট থেকেও অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন বিরাট কোহলি।
সেই থেকেই শুরু হয়ে গিয়েছিল নানান জল্পনা। বিরাটের জায়গায় ভারতীয় দলের অধিনায়ক সকে হবেন। যদিও রোহিত শর্মাই এগিয়ে ছিলেন সেই দৌড়ে। তাঁর নামই ঘুকছিল বিবিন্ন মহলে। শেষপর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে রোহিত শর্মার কাঁধেই ভারতের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেয় ভারতীয় দলের নির্বাচকরা। সেইসঙ্গে শুরু হয়ে গিয়েছে আরও একটা আলোচনা। রোহিতের হাত ধরে ভারতের সাফল্যের ধারা অব্যহত থাকবে তো।
বিরাট কোহলির প্রশংসায় প্রাক্তন তারকা গৌতম গম্ভীর
আর সেই আলোচনা করার সময়ই বিরাট কোহলির নাম বারবার উঠে এল গৌতম গম্ভীরের মুখে। ভারতীয় দলের বোলাররাও যে ম্যাচ জেতাতে পারে সেই মানসিকতা তৈরি করে দিয়ে গিয়েছেন বিরাট কোহলি। তাই অধিনায়কের রোহিতের কাছে লাল-বলের ক্রিকেটে চ্যালেঞ্জটা খুব একটা কঠিন হব না বলেই মনে করেন গৌতম গম্ভীর।
তিনি জানিয়েছেন, “যখন কোনও দলে অশ্বিন, জাদেজা, সামি এবং বুমরাহদের মতো ক্রিকেটাররা থাকে, তখন ম্যাচ জেতা খুব একটা কঠিন হয় না। বোলাররা ম্যাচ জেতাতে পারে। আর ব্যাটাররা ম্যাচ সেট করে দিয়ে যাবে। এই মানসিকতা কিন্তু বিরাট কোহলিই তৈরি করে দিয়ে গিয়েছেন। তাই আমার মনে হয় না এই ফর্ম্যাট রোহিতের কাছে খুব একটা কঠিন হবে”।
গম্ভীর আরও বলেন, “আমার আরও মনে হয় কখনোই এই ফর্ম্যাট রোহিতের কাছে খুব একটা চ্যালেঞ্জিং হবে। যদি চেতেশ্বপ পুজারা ও অজিঙ্ক রাহানেদের কথা ওঠে, তবে সেই জায়গায় হনুমা বিহারী ও শ্রেয়স আইয়ার রয়েছেন। আইয়ার তো টেস্ট ক্রিকেটে শুরুটা খুবই ভাল করেছেন”।
কোহলি যুগের পর মোহালীতেই ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছে রোহিত শর্মার। আবার এই মঞ্চই বিরাট কোহলির শততম টেস্টের ম্যাচ। সব মিলিয়ে প্রথম দিন তেকেই জমজমাট ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট।