শ্রীলঙ্কার নেতৃত্বে দাসুন সনাকা, ভারতের বিরুদ্ধে ১৮ সদস্যের দল ঘোষণা
আপডেট করা - Feb 23, 2022 8:32 pm

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ। এবার সামনে শ্রীলঙ্কা সিরিজ। যদিও ভারতের ঘরের মাঠেই খেলতে নামবে শ্রীলঙ্কা বাহিনী। আগামী ২৪ ফেব্রুয়ারী লখনউয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। হাতে যদিও সময় বেশী নেই। সোমবারই ভারতের বিরুদ্ধে টি টিয়োনেটি দল ঘোষণা করল শ্রীলঙ্কা। আগামী ২৪ ফেব্রুয়ারী বারকের বিরুদ্ধে নামবে তারা। সিরিজজয়ের লক্ষ্যে ১৮ জনের দল বেছে নিল লঙ্ক বাহিনী। হাতে রয়েছে আর দুদিন। এরপরই লখনউয়ে শুরু মহারণ।
গত কয়েক মপসুম ধরে টি টোয়েন্টি ফর্ম্যাটে সেভাবে পারফরম্যান্স করতে পারছে না শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে নামার আগে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছিল শ্রীলঙ্কা। সিরিজ হার হলেও, শেষষপর্যন্ত শেষ ম্যাচ জিতে কোনওরকমে মান বাঁচিয়েছে শ্রীলঙ্কা। এবার তাদের সামনে ভারতের চ্যালেঞ্জ। প্রস্তুত হলেও, সেই সিরিজে নামার আগেও একেবারে চিন্তা মুক্ত নয় শ্রীলঙ্কা শিবিরে। দলের পারফরম্যান্স তো বটেই, সেইসঙ্গে একাধিক চোট আঘাত চিন্তায় রাখছে শ্রীলঙ্কা শিবিরকে।
আগামী ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ট্ টোয়েন্টি সিরিজ। কিন্তু সেই মঞ্চেই দলের গুরুত্বপূর্ণ বেশ কিছু সদস্যকে পাবেনা শ্রীলঙ্কা বাহিনী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোট পেয়ে দেশে ফিরে যেতে হচ্ছে তাদের। অভিশ্কা ফান্ডান্ডো, নুয়ান তুসারা এবং রমেশ মেন্ডিসদের মতো ক্রিকেটাররা ভারতের বিরুদ্ধে নেই। তবে এই সিরিজেও ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার অধিনায়কত্ব সামলাবেন দানিসা সানাকা। তাঁর ওপরই ভরসা রেখেছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে এবারই আইপিএলের মঞ্চে শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশী দাম পেয়েছেন ওয়ানিন্ডো হাসারঙ্গা। আন্তর্জাতিক মঞ্চে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছেন তিনি। আইপিএলে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে রেকর্ড দামে গিয়েছেন এই তাররা ক্রিকেটার। তাঁর পারফরম্যান্সের দিকে সকলেরই নজর রয়েছে।
অন্যদিকে অস্ট্রেলিয়ায় থাকলেও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের মাটিতে বোলিং উপদেষ্টা হি্সাবে থাকবেন না লসিথ মালিঙ্গা। অল্ট্রেলিয়া সফরের জন্যই পাঠানো হয়েছিল তাঁকে। ইতিমধ্যেই দেশে ফিরে যাচ্ছেন এই তারকাও। ভারতের কাছে এটা একটা বড় সুযোগ হতেই পারে। ভারতের মাটিতে খেলার জন্য শ্রীলঙ্কার দলে স্পিনারদের সংখ্যাই বেশী। মহেশ থিকসানা, জেফরি ভ্যান্ডারসে সহ আশিয়ান ড্যানিয়েলকেও দলে রেখেছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। যদিও ক্রীড়ামন্ত্রকের নির্দেশেই তিনি ভারতের আসার সুযোগ পাবেন।
দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার দল
দাসুন সনাকা (অধিনায়ক)
পাথুম নিশাঙ্কা
কুশল মেন্ডিস
চরিথ আসালঙ্কা (সহ অধিনায়ক)
দীনেশ চন্ডীমল
দনুশা গুলাতিলকা
কামিল মিসহারা
জনিথ লিয়ানাগে
ওয়ানিন্ডু হাসারঙ্গা
চামিকা করুণারত্নে
দুশমন্ত চামিরা
লাহিরু কুমারা
বিনুরা ফার্নান্ডো
শিরান ফার্নান্ডো
মাহিশ থিকশানা
জেফরি ভেন্ডারসে
প্রবীন জয়াউইকরামা
আশিয়ান ড্যানিয়েল