ভারত বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্ট, ম্যাচ প্রিভিউ ও সম্ভাব্য একাদশ

Ravi Ashwin
Ravi Ashwin. (Photo Source: Twitter)

টি টোয়েন্টির পর ভারতের লক্ষ্য এবার সিরিজ জয়। বেঙ্গালুরুতে ড্র করতে পারলেই ঘরের মাঠে বছরের প্রথম টেস্ট সিরিজ জিতে নেবে ভারতীয় দল। কিন্তু রোহিত শর্মার লক্ষ্য শুদু সিরিজ নয়, শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করা। টি টোয়েন্টিতে সেটা পেরেছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে মোহালীতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে মাত্র ৩ দিনের ম্যাচ জিতে নিয়েছে ভারত। এবার সেই একই ধারা বজায় রেখে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ চান রোহিত।

মোহালীতেক প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তুলেছিল ভারত। ৫৭৪ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কাকে। দু ইনিংস ব্যাটিং করলেও, সেই রান টপকাতে পারেনি শ্রীলঙ্কান ব্যাটাররা। আর সেইসঙ্গে ম্যাচে ছিল রবীন্দ্র জাদেজার দুর্ধর্ষ পারফরম্যান্স। প্রথম ইনিংসেই ১৭৫ রানের  দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ভারতের জয়ের রাস্তাটা মজবুতে করে দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে একাই দু ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৯টি উইকেট।

শুদু জাদেজা নয়, ঋষভ পন্থও ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন সেই ম্যাচে। ৯৬ রানের ঝোরো ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ। তবে চিন্তা একটা জায়গাতেই। প্রথম ম্যাচে ভারতের টপ অর্ডার সেভাবে রানের মুখ দেখতে পায়নি। টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক হলেও, এখনও পর্যন্ত বড় রান দেখতে পাননি রোহ্ত শর্মাও। বেঙ্গালুরুর দিন-রাতের ম্যাচে নামার আগে সেদিকেই হয়ত ভারতীয় দলের বাড়তি নজর রয়েছে। চলছে সেভাবেই প্রস্তুতি।

প্রথম ম্যাচে ভারতের স্পিন আক্রমণের সামনেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটাররা। বেঙ্গালুরু এমনিতেই স্পিন সহায়ক পিচ। আর এই ম্যাচেও যে অশ্বিন, জাদেজা ভারতের প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। তবে ভাবনা একটা জায়গাতেই। প্রথম একাদশে অক্ষর পটেল নাকি মহম্দ সিরাজ খেলবেন। তবে শোনাযাচ্ছে দিন-রাতের টেস্টে নাকি অক্ষর পটেলই এগিয়ে রয়েছেন খানিকটা।

পিচ রিপোর্ট

শোনাযাচ্ছে বেঙ্গালুরুতে হতে চলা দ্বিতীয় ম্যাচের জন্য পিচ নাকি খানিকটা ব্যাটিং সহায়ক হতে চলেছে। ব্যাটাররা ধৈর্য ধরে ব্যাটিং করলে সুবিধা পেতেই পারেন। খেলার শুরুতে না পেলেও, পরের দিকে স্পিনাররা চিন্নাস্বামীর পিচ থেকে সুবি্ধা পেতে পারেন।

সম্ভাব্য একাদশ

ভারত

প্রথম ম্যাচের দল বদলের খুব একটা সম্ভাবনা নেই এই ম্যাচে। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে একটা বিষয় নিয়েই শুধু চিন্তায় রয়েছে ভারতীয় দল। অক্ষর পটেল নাকি মহম্মদ সিরাজ, কাকে খেলানো হবে এই ম্যাচে, এটাই এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল/জয়্ত যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি।

শ্রীলঙ্কা

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই জোড়া ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা শিবির। ইতিমধ্যেই চোটের জন্য দল থেকে ছিটকে পাথুম নিসাঙ্কা। প্রথম ম্যাচে একমাত্র তাঁর ব্যাট থেকেই খানিকটা রান এসেছিল। একইসঙ্গে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য লাহিরু কুমারাও না খেলার সম্ভাবনা রয়েছে। তবে এই ম্যাচে রহস্য স্পিনার জয়াউইরামাকে খেলাতে পারে শ্রীলঙ্কা।

সম্ভাব্য একাদশঃ লাহিরু থিরিমানে, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয় ডিসিলভা, চরিথ আসালঙ্কা, নিরোশান ডিকওয়েলা, সুরঙ্গা লাকমল, লসিথ এমবুলডেনিয়া, বিশ্ব ফার্ণান্ডো, প্রবীন জয়াউইকরামা।

ভারত বনাম শ্রীলঙ্কা মুখোমুখি পরিসংখ্যান

ম্যাচ – ৪৫

ভারত জিতেছে – ২১

শ্রীলঙ্কা জিতেছে – ৭

ড্র – ১৭

close whatsapp