মোহালীতে বিরাটের শততম ম্যাচে থাকবে না দর্শক, টুইটারে ক্ষোভ প্রকাশ বিরাট ভক্তদের

Virat Kohli
Virat Kohli. (Photo by Ashley Vlotman/Gallo Images/Getty Images)

ঘরের মাঠে কেরিয়ারের শততম টেস্ট ক্রিকেট খেলতে নামবেন বিরাট কোহলি। সমর্থকরা প্রত্যাশা করেছিল বিরাট কোহলির এই মাইলস্টোন ম্যাচ তারা মাঠে বসে দেখবেন। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বোর্ড। মোহালীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে কোনও রকম দর্শক মাঠে ঢোকার অনুমতি পাবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে। আর তাতেই ক্ষুব্ধ বিরাট ভক্তরা। তাদের নিশানায় এবার সরাসরি বোর্ড।

এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা ক্রিকেটারের তকমা বিরাট কোহলির গায়ে। আর কয়েকদিন পরই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ম্যাচে নামবেন তিনি। দেশের হয়ে শততম টেস্ট ক্রিকেট খেলবেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী ৫ মার্চ সেই ম্যাচে নামবে ভারত। কিন্তু করোনার জন্য সেই ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি নেই। বিরাট ভক্তদের জন্য যে এটা বড়সড় দুঃসংবাদ তা বলার অপেক্ষা রাখে না।

দক্ষিণ আফ্রিকার মাটিতেই শততম টেস্ট খেলার কথা ছিল বিরাট কোহলির। সেটাও অবশ্য ফাঁকা গ্যালারীতেই হত। কিন্তু জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে নামার আগেই চোট পেয়ে দল থেকে ছিটকে যান বিরাট কোহলি। সেই ম্য়াচে নামতে পারেননি তিনি। আর তাতেই বিরাটের শততম টেস্ট খেলার অপেক্ষাটা আরও বেড়ে যায়। প্রোটিয়াদের মাটিতে কেরিয়ারের ৯৯তম টেস্ট ম্যাচ খেলে ফিরে আসতে হয় তাঁকে। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল নানান গুঞ্জন।
https://twitter.com/namansharma1819/status/1497787444334575618

ভারতের হয়ে শততম টেস্ট কোথায় খেলবেন বিরাট কোহলি। প্রথমে শোনাযাচ্ছিল তিনি নাকি শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে খেলতে পারেন শততম টেস্ট। প্রথম সূচী অনুযায়ী সেখানেই প্রথম টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু এরপরই বদলে য়ায় সূচী। নতুন সূচী অনুযায়ী মোহালীতে হবে প্রথম টেস্ট এবং সিরিজের দ্বিতীয় টেস্ট হবে বেঙ্গালুরুতে। যা দিন-রাতের টেস্ট হবে বলে ঠিক করা হয়েছে। সেই ম্যাচে অবশ্য দর্শক প্রবেশের অনুমতি দিতে পারে বোর্ড।

বিরাটের শততম টেস্টে মাঠে দর্শক প্রবেশের অনুমতি না থাকায় বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিরাট ভক্তদের

কিন্তু মোহালীতে তা সম্ভব নয়। পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশমন দর্শকহীন গ্যালারীতেই ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি। টানা ম্যাচ খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার আগেই বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধেও টি টোয়েন্টি সিরিজে নেই তিনি। একেবারে টেস্ট সিরিজে ফিরবেন বিরাট কোহলি।
https://twitter.com/GoatViratKohli/status/1497549618145415175

আর বিরাটের শততম টেস্ট দেখার জন্য সকলেই মুখিয়ে রয়েছেন। কিন্তু সেই ম্যাচ মাঠে বসে দেখতে পারবেন না কোনও বিরাট ভক্তই। এতেই রীতিমত ক্ষোভে ফুঁসছেন বিরাট ভক্তরা। দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের পরই অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। এখন নতুন অধিনায়ক রোহিত শর্মা। মোহালীতেই অধিনায়কত্ব ছাড়ার পর প্রথমবার টেস্টের মঞ্চে নামবেন বিরাট কোহলি।

close whatsapp