সুস্থ রাহুল দ্রাবিড় তৃতীয় ম্যাচের আগেই শনিবার ভারতীয় শিবিরে যোগ দিলেন

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

অবশেষে স্বস্তি ভারতীয় শিবিরে। অসুস্থতা কাটিয়ে শনিবারই ভারকীয় শিবিরের সঙ্গে যোগ দিলেন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। তাঁর রক্তচাপের  বৃদ্ধির সমস্যার জেরে ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচের পরই বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ। আর তাঁর েই খবর সামনে আসতেই যে ভারতীয় ক্রিকেট মহলে চিন্তা বেশ খানিকটা বেড়েছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে েখন রাহুল দ্রাবিড় পুরেপরি সুস্থ রয়েছেন। শনিবারই ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

ইডেন গার্ডেন্সেই শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ পকেটে পুড়ে ফেলেছে ভারতীয় দল। রবিবার তিরুবন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে নামবে ভারতীয় দল। সেই ম্যাচ জিততে পারলেই শ্রীলহ্কারক বিরুদ্ধে হোয়াইট ওয়াশ সম্পূর্ণ হয়ে যাবে টিম ইন্ডিয়ার। শনিবার তেরেই প্রস্তুতিতে নেমে পড়েছে ভারতীয় শিবির। যদিও তার আগে তিরুবন্তপুরমে পদ্মনাভ মন্দিনে ভারতীয় দলের সদস্য পুজো দিতে গিয়েছিলেন। এদিনই রাহুল দ্রাবিড়ের দলের সঙ্গে যোগ দেওার ঘটনায় যে ভারতীয় দলের ক্রিকটারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।

ভারতের দ্বিতীয় একরদিনের ম্যাচের সময়ই অসুস্থ হয়ে পড়েছিলেন রাহুল দ্রাবিড়

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। রক্তচাপ ওঠা নামার সমস্যা দেখা দিয়েছিল। যদিও সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল তাঁর চিকিত্সা। তাঁরে টেলমা ওষুধও দেওয়া হয়েছিল। পরের দিকে অবশ্য ভারতীয় দলের ড্রেসিংরুমে এসেছিলেন রাহুল দ্রাবিড়। যদিও তাঁকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে চায়নি বোর্ড। ম্যাচ শেষের পরই বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ।

দ্বিতীয় একদিনের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। বিশেষ করে ভারতীয় দলের বোলাররা দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। শ্রীলঙ্কার ব্যাটারদের মাথা তুলে দাঁড়াতেই দেননি কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজরা। দুই বোলারই তিনটে করে উইকেট তুলে নিয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর ততেই ২১৫ রানে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার শিবির। আর তাতেই যে ভারতীয় দলের জয়েরক রাস্তাটা প্রশস্ত হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

েতবে শোনাযাচ্ছে শেষ ম্যাচে দলে কিছু পরিবর্তন আসতে পারে। প্রথম দুই ম্যাচে স্কোয়াডে থাকলেও ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ হয়নি সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণের। শেনাযা্চ্ছে এই ম্যাচে নাকি দুই ক্রিকেটারকে সুযোগ করে দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

close whatsapp