ভারতের স্পিনিং কন্ডিশনে সাফল্য পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী উসমান খোয়াজা

এর আগে ভারতে কখনই টেস্ট খেলেননি খোয়াজা

Usman Khawaja
Usman Khawaja. (Photo by Matt King – CA/Cricket Australia via Getty Images/Getty Images)

অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খোয়াজা দৃঢ়ভাবে বলেছেন যে আসন্ন ফেব্রুয়ারিতে ভারতে শুরু হতে দলা টেস্ট সিরিজে স্পিন বোলিংয়ের মোকাবিলা করতে তাঁর কোনো সমস্যা হবে না। বাঁ-হাতি ব্যাটার বলেছেন যে তিনি ভারতীয় পিচ ও কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে তাঁর প্রক্রিয়া এবং বিকল্পগুলির প্রতি পূর্ণ ভরসা করেন।

এখনও ভারতের মাটিতে টেস্ট ক্রিকেট না খেলা খোয়াজা চার ম্যাচের সিরিজে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংস ওপেন করবেন বলে আশা করা হচ্ছে। টেস্ট না খেললেও অভিজ্ঞ ব্যাটারটি এর আগে উপমহাদেশে সাফল্য অর্জন করেছেন। ২০১৮-তে বেঙ্গালুরুতে চার দিনের ম্যাচে অস্ট্রেলিয়া এ-র হয়ে শতরান করেছিলেন এবং ২০১৯-এ ওডিআই সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার অর্জন করেছিলেন বাঁ-হাতি ব্যাটার।

সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের পরিত্যক্ত তৃতীয় দিনের পরে কথা বলতে গিয়ে খোয়াজা বলেছেন যে তিনি সম্প্রতি এশিয়ায় স্পিনের বিরুদ্ধে ভালো পারফর্ম্যান্স করেছেন। তিনি জানিয়েছেন ভারতে অপ্রত্যাশিত কিছু হওয়ার ব্যাপারে তিনি সচেতন। 

এখন আমি আমার ক্রিকেট উপভোগ করছি: উসমান খোয়াজা

“আমি সম্প্রতি টেস্ট ক্রিকেটে স্পিনিং কন্ডিশনে ভালো করেছি। আমার কাছে আসল ব্যাপারটি হল প্রক্রিয়া মেনে চলা। আমার কাছে বিকল্প আছে। আমি সেগুলি ব্যবহার করতে থাকব, সম্ভাব্য সেরা পদ্ধতিতে খেলব। ক্রিকেটে কোনো গ্যারান্টি নেই। আমি পরপর আটবার ডাকে আউট হতে পারি। কিন্তু আমি এমন একটি প্রক্রিয়া জানি যা আমার জন্য কাজ করে। আমি বিভিন্ন কন্ডিশন সম্পর্কে সচেতন এবং জানি সেখানে গিয়ে আমাকে কীভাবে খেলতে হবে,” পার্থ নাউ দ্বারা উসমান খোয়াজা উদ্ধৃত হয়েছেন।

৩৬ বছর বয়সী ব্যাটার পাকিস্তানে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১৬৫.৩৩-এর অসাধারণ গড়ে রান করেছিলেন যখন গত মার্চে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে জয়ী হয়েছিল। তিনি ২০২২-এর অগাস্টে শ্রীলঙ্কায় শালীন পারফর্ম করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান টেস্টে তিনি ১৯৫ রানে অপরাজিত।

খোয়াজা স্বীকার করেছেন যে ক্রমাগতভাবে দলের বাইরে সময় কাটানোয় তিনি কিছুটা ছন্দ হারিয়েছিলেন। তবে এখন তিনি তাঁর ক্রিকেট উপভোগ করছেন। পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটার যোগ করেছেন, “আমি ডেভিড ওয়ার্নার বা স্টিভেন স্মিথের মতো ছিলাম না। আমি সমস্ত ফর্ম্যাট একসঙ্গে খেলেছি তিন বছরের জন্য এবং এটি খুবই কঠিন কাজ। ওয়ার্নার ও স্মিথ এটা দশ বছর ধরে করছে। মানসিকভাবে এটার একটা প্রভাব আছেই, শারীরিকভাবেও আছে। তবে এখন আমি আমার ক্রিকেট উপভোগ করছি, শারীরিকভাবেও দুর্দান্ত লাগছে।”

close whatsapp