ভারতের বিরুদ্ধে সেঞ্চুরী পাওয়ার পর আবেগতাড়িত উসমান খোয়াজা
আপডেট করা - Mar 9, 2023 8:29 pm

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন উসমান খোয়াজা। অস্ট্রেলিয়া শিবির থেকে একমাত্র তিনিই এখনও পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন চলতি টেস্ট সিরিজে। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে উসমান খোয়াজার। আহমেদাবাদে চতুর্থ টেস্টে সেঞ্চুরী ইনিংস খেললেন উসমান খোয়াজা। প্রথম দিনের শেষে উসমান ১০৪ রানে অপরাজিত রয়েছেন তিনি। এমন ইনিংস খেলার পর আবেগতাড়িত উসমান খোয়াজা। ভারতের মাটিতে অতীতের টেস্ট সিরিজের স্মৃতির কথাই উঠে এল তাঁর মুখে।
ভারতের বিরুদ্ধে একমাত্র অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে প্রতি ম্যাচেই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়ে গিয়েছেন এই উসমান খোয়াজা। পরপর দুই ম্যাচ হারেলও তৃতীয় টেস্টেই ভারতের বিরুদ্ধে জয়ের মুখ দেখেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচেও প্রথম ইনিংস দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন উসমান খোয়াজা। েতবে অর্ধশতরানেই থামতে হয়েছিল এই তারকা অস্ট্রেলিয় ব্যাটারকে। দীর্ঘ অপেক্ষার অবসানটা বৃহস্পতিবারই হয়েছে। আহমেদাবাদে ১ লক্ষ দর্শকের সামনে সেঞ্চুরী ইনিংস খেললেন উসমান খোয়াজা। অস্ট্রেলিয়ান ওপেনার হিলাবে ১৩ বছর পর গড়লেন এই নজির।
প্রথম দিনের শেষে ১০৪ রানে অপরাজিত রয়েছেন উসমান খোয়াজা
২০১০ সালে শেষবার অস্ট্রেলিয়ান ওপেনার হিসাবে ভারতের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরী ইনিংস পেয়েছিলেন শেন ওয়াটসন। এরপর আর কোনও ওপেনারের ব্যাট থেকেই সেই পারফর্ম্যান্স দেখা যায়নি। সেইসঙ্গেই কেরিয়ারের ১৪ তম সেঞ্চুরীও পেলেন উসমান খোয়াজা। প্রথম দিনের শেষে আবেগেই গা ভাসিয়েছেন তিনি। এর আগে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার হয়ে দুবার সফর করেছেন তিনি। সেখানে জল বওয়ার কাজও করতে হয়েছিল তাঁকে। প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। সেই আক্ষেপই যেন মিটেছে এবার। শেষপর্যন্ত সেঞ্চুরী তুলে নিয়েছেন উসামন খোয়াজা।
প্রথম দিনের শেষে আবেগতাড়িত হয়ে উসমান খোয়াজা জানিয়েছেন, “এ্ই সেঞ্চুরী পাওয়ার সঙ্গে আমার অনেক আবেদ জড়িয়ে রয়েছে। এই সিরিজের আগেও আরও দুবার অস্ট্রেলিয়ার হয়ে ভারতে সফর করেছি আমি। সেখানেই আটটি টেস্ট ম্যাচে শুধু জয় বইতে হয়েছিল আমায়। এদিন পিচ যথেষ্ট ভাল ছিল। সেখানেই নিজের উইকেট দ্রুত দিতে চাইনি আমি। অন্য যেকোনও কিছুুর থেকে এখানে মানসিক লড়াইটা অনেকটা বেশী”।
এদিন ২৫১ বল খেলে ১০৪ রান করেছেন উসামন খোয়াজা। তাঁরকক হাত ধরেই দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ২৫৫। প্রছম দিনের শেষে ক্রিজে অপরাজিকত রয়েছেন উসমান খোয়াজা। ভারতের বিরুদ্ধে তাঁর হাত ধরেই এখন বড় রানের লক্ষ্যে রয়েছে অস্ট্রেলিয়া।