টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জোরকদমে প্রস্তুতি ব্যস্ত জসপ্রীত বুমরাহ

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: Twitter/BCCI)

চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। তাঁর অনুপস্থিতিতে যে এশিয়াকাপের প্রতিটি ম্যাচেই ভারতীয় দল যথেষ্ট ভালভাবে বুঝতে পেরেছে তা বলার অপেক্ষা রাখে না।জসপ্রীত বুমরাহ নিজেও বারতী দলে ফেরার জন্। মরিয়ে হয়ে রয়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস রয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ফিরেছেন জসপ্রীত বুমনরাহ। চোট সারিয়ে এখন সম্পূর্ণ সুস্থ হয়েই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি। প্রস্তুতিতেও কোনওরকম খামতি রাখতে চাননা তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহ।

বুধবার সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে সকলকে তাঁর ফিটনেসের বার্তা দিয়েছেন ভারতের তারকা পেসার জসপ্রীক বুমরাহ। এনসিএ-তে চলছে জোর কদমে প্রস্তুতি। টি টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবেন জসপ্রীত বুমরাহ। এরপরই তিনি নামবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। আর জসপ্রীত বুমরর সুস্থতার খবর যে সকলের জন্য যথেষ্ট স্বস্তির তাও বলার অপেক্ষা রাখে না।

এশিয়া কাপের আগে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ

এশিয়াকাপ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের কাছেসবচেয়ে বড় ধাক্কাটা ধেয়ে আসে। কোমড়ের চোটের পুরনো সমস্যার জেরে এশিয়া কাপথেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপরে থাঁকে খেলানোর জন্য বিশেষ ঝুঁকি নিতে চায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বরং এশিয়া কাপ শুরু হওয়ার সঙ্গেই এনসিএ-তে হর্ষল পটেলের সঙ্গে শুরু করে দিয়েছিলেন প্রস্তুতি পর্ব। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যে জসপ্রীত বুমরার মতো ক্রিকেটারের ভারতীয় দলে সুস্থ হয়ে ফেরাটা যে কতটা জরুরী তা বলার অপেক্ষা রাখে না।

টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার কয়েকদিন আগেই জসপ্রীত বুমরাহ ও হর্ষল পটেলের সুস্থতার খবর পেয়ে গিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এরপরই গত সোমবার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয়দলের ঘোষণা করেছেন নির্বাচকরা। আর প্রত্যাশা মতো সেখানেই ফিরেছন জসপ্রীত বুমরাহ ও হর্ষল পটেল। সেই মঞ্চে নামার আগেই প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না জসপ্রীত বুমরাহ।

এনসিএ-তেই চলছে জোরকদমে প্রস্তুতি। আগামী ২০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামবে ভারত। চোট সারিয়ে সেই সিরিজেই প্রথমবার নামতে চলেছেন জসপ্রীক বুমরাহ। এরপরই রয়েছে আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। চোট সারিয়ে আসার পর এই দুই সিরিজেই জসপ্রীত বুমরাহ যে নিজেকে ঝালিয়ে নেবে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp