প্রথম টেস্ট জিততে ভারতের দরকার ৪ উইকেট, বোলারদের দিকেই তাকিয়ে সকলে
আপডেট করা - Dec 17, 2022 4:48 pm

চট্টগ্রামে প্রথম টেস্ট জয়ের থেকে আর মাত্র ৪ উইকেট দূরে রয়েছে ভারত। শেষদিন সাকিব আল হাসান ও মেহিদী হাসানের উইকেট তোলাই যে এখন ভারতীয় বোলারদের সামনে প্রধান লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না। চতুর্থদিন লড়াইটা হাড্ডহাড্ডি হলেও অক্ষর পটেলের হাত ধরে ফের খানিকটা ফ্রন্টফুটে টিম ইন্ডিয়া। ম্যাচের শেষদিন চার উইকেট তুলতে পারলেই বাজিমাত। চতুর্থ দিনের শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৭২। প্রথম ম্যাচ জয়ের জন্য শেষদিন তাদের প্রয়োজন ২৪১ রান। হাতে রয়েছে ৯০ ওভার।
বাংলাদেশেরক বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট এবং বল হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসেও চেতেশ্বর পূজারা এবং শুভমন গিল কার্যত ভারতীয় দলের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিলেন। সেখানেই এখন শেষ পরীক্ষা বোলারদের। যদিও ঘরের মাঠে টেস্ট জিততে মরিয়া হয়ে রয়েছে বাংলাদেশও। জাকির হাসান ও নুরুল হোসেনের হাত ধরে লড়াইটা তারা আরম্ভ করলেও, চতুর্থ দিনের শেষে ৬ উইকেট খুইয়ে বাংলাদেশেও য়ে খানিকটা চাপে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশের বিরুদ্ধে এদিন একাই তিন উইকেট নিয়েছেন অক্ষর পটেল
বাংলাদেশের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করেছে ভারতীয় দল। জয়ের জন্য বংলাদশের লক্ষ্য ৫১৩ রান। যদিও হাতে তাদের আড়াই দিন সময় ছিল। তৃতীয় দিনই বাংলাদেশের ব্যাটাররা ব্যাট হাতে মাঠে নেমে পড়েছিলেন। সেদিন বিমা উইকেটে ৪২ রান চিল বাংলাদেশের। চতুর্থ দিনও বাংলাদেশের ওপেনিং জুটি দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে। ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে সর্বোচ্চ পার্টনারশিপও এদিন বাংলাদেশের ওপেনং জুটি করেছে। নাজমুল হোসেন ও জাকির হাসান ভারতের বিরুদ্ধে ওপেনিংয়ে ১২৪ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। এদিনের প্রথম সেশন যে বাংলাদেশের দখলেই চিল তা বলার অপেক্ষা রাখে না।
A fourth inns hundred on debut vs India! That's something to cherish for life, well played Zakir Hasan 👏🏽 #BANvIND pic.twitter.com/ZZz3Z9BtGR
— Wasim Jaffer (@WasimJaffer14) December 17, 2022
https://twitter.com/AkshatOM10/status/1604050801995153408
A solid relay catch to break the solid partnership 🤯#TeamIndia gets the much-needed breakthrough courtesy of brilliant reflexes from @RishabhPant17 🙌#SonySportsNetwork #BANvIND@imVkohli pic.twitter.com/nbSfoMvhzd
— Sony Sports Network (@SonySportsNetwk) December 17, 2022
Fastest hands in Chattogram 🤩 #RP17 did so well to pouch that 🧤#BANvINDpic.twitter.com/xZoC1xyk6s
— Delhi Capitals (@DelhiCapitals) December 17, 2022
Lighting fast stumping by @RishabhPant17 #BANvIND #Rishabpant #TestCricket pic.twitter.com/GAToMln26O
— 𝗕𝘂𝘁𝘁 𝘀𝗺𝗮𝘀𝗵𝗲𝗿 (@buttsmasher_boy) December 17, 2022
3️⃣ more wickets prised out. As things stand, it’s advantage 🇮🇳 at end of Day 4. 💪#PlayBold #TeamIndia #BANvIND pic.twitter.com/P8P3Z5KX0j
— Royal Challengers Bengaluru (@RCBTweets) December 17, 2022
Ki aaya mausam test match ka😂#INDvBAN #PAKvENG #AUSvRSA zakhir hasan Ashwin axer Patel
— Deepak Jasuja (@DeepakJasuja007) December 17, 2022
Ashwin beats the batter…
Virat Kohli: Ho gaya bhai, ho gaya kaam 🤣— Sushant Mehta (@SushantNMehta) December 17, 2022
অবশেষে উমেশ যাদবের হাতেই ভাঙে সেই ওপেনিং পার্টনারশিপ। নুরুল হোসেনকে সাজঘরে ফেরান তিনি। যদিও বাংলাদেশ কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছিল। এরপরই মাঠে শুরু অক্ষর পটেলের স্পিন আক্রমণ। সেখানেই অক্ষরের তিন উইকেট তুলে নেওয়া বাংলাদেশকে বেশ বড়সড় ধাক্কা দেয়। ইয়াসির আলি, মুশফিকুর রহিম এবং নুরুল হাসানদের সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনিই। আর তাতেই কার্যত ম্যাচের রাশ ফের ভারতের দখলেই চলে আসে। যদিও ভারতীয় দল পুরোপুরি স্বস্তি পাচ্ছিল না।
প্রথম ইনিংসে না পারলেও এগিম জারিক হাসানের ব্যাট থেকে সেঞ্চুরী এসেছে। অবশেষে রবিচন্দ্রন অশ্বিনের হাতেই থামতে হয় তাঁকে। ২২৪ বলে ১০০ রানের িনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। লিটন দাসও এদিন ব্যর্থ। ঘরের মাঠে দলের মান বাঁচানোর দায়িত্ব এখন সাকিব আল হাসান ও মেহিদি হাসানের ওপর। চতুর্থ দিনের শেষ লড়াইটা এই দুই ব্যাটারই শুরু করেছেন।
যদিও জয় পেতে এখনও অনেকটা পথ হাঁটতে হবে তাদের। হাতে অবশ্য ৯০ ওভার সময়ও রয়েছে। অন্যদিকে ভারতের প্রয়োজন মাত্র ৪ উইকেট। বোলারদের দিকেই তাকিয়ে এখন গোটা দেশ।