ওভালের বাইশগজে দুরন্ত প্রত্যাবর্তনের মঞ্চেই টেস্টে ৫০০০ রানের মালিক অজিঙ্ক রাহানে
আপডেট করা - Jun 9, 2023 5:22 pm

প্রায় আঠারো মাস ভারতীয় দলের বাইরে ছিলেন অজিঙ্ক রাহানে। আইপিএলের মাঝেই তাঁকে ফের ভারতীয় টেস্ট দলে ফেরানো হয়। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না তা ওভালের বাইশগজ থেকে বুঝিয়ে দিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চেই এক রাজকীয় প্রত্যাবর্তন করলেন অজিঙ্ক রাহানে। খাদের কিনার থেকে ভারতীয় দলকে যেমন সামাল দিলেন, তেমনই টেস্টের মঞ্চে ৫০০০ রানের মালিকও হলেন এই তারকা ক্রিকেটার। এক অসাধারণ কামব্যাক করলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন অজিঙ্ক রাহানে। গোটা সিরিজে মাত্র একটি অর্ধশতরান করতে পেরেছিলেন সেবার। তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়েছিল । ভারতীয় দলে তাঁকে না রাখারই দাবী উঠেছিল বারবার করে। হয়েওছিলও সেটাই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থ হয়ে দেশে ফেরার পরই ভারতীয় দলের প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকে ভারতীয় দলের আর কোনও টেস্ট ম্যাচেই অজিঙ্ক রাহানেকে দেখা যায়নি।
প্রায় দেড় বছর পর ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন করেছেন অজিঙ্ক রাহানে
কিন্তু দেশের জার্সিতে ফেরার আশাটা ছেড়ে দেননি অজিঙ্ক রাহানে। ঘরোয়া লিগ শুরু হয়েছিল তাঁর প্রত্যাবর্তানের লড়াইটা। এরপর আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন অজিঙ্ক রাহানে। সেই পারফরম্যান্স দেখার পরই ফের একবার ভারতীয় টেস্ট দলে ডাক পান অজিঙ্ক রাহানে। তাও একেবারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চেই ডাক পেয়েছিলেন তিনি। সেখানেই ভারতীয় দলের হয়ে একা যোদ্ধা অজিঙ্ক রাহানে।
Best Test Batsman Of India In Overseas Conditions.
Ajinkya Rahane, Yellove 💛 pic.twitter.com/I5K7NoIP5l
— ` (@rahulmsd_91) June 9, 2023
Ajinkya Rahane completes 5,000 runs in Test cricket.
One of the finest middle order batter for India in Tests! pic.twitter.com/TJwx7T5hWb
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 9, 2023
0 Ads
0 Tattoos
0 Insta paid posts
0 BakchodiAlways stands up when the odds are against us.
Ajinkya Rahane , you beauty. #AjinkyaRahane pic.twitter.com/Ybt0ZF8OEf
— Roshan Rai (@RoshanKrRaii) June 9, 2023
Thank you Ajinkya Rahane
Thank you Lord Shardul Thakur
The first session belonged to us. pic.twitter.com/YtWYAOdRDg— R A T N I S H (@LoyalSachinFan) June 9, 2023
5️⃣0️⃣ and going strong!
Ajinkya Rahane reaches his half-century with a maximum 👏🏻👏🏻
Follow the match ▶️ https://t.co/0nYl21pwaw#TeamIndia | #WTC23 | @ajinkyarahane88 pic.twitter.com/LBIt6lx01p
— BCCI (@BCCI) June 9, 2023
Ajinkya Rahane and Lord Shardul at the end of the day. 🔥 pic.twitter.com/VY5ef26s4H
— Dennis❤️ (@DenissForReal) June 9, 2023
Captain Rohit giving standing ovation to his boys – Ajinkya Rahane and Lord Thakur.
We are alive, we are in the game. pic.twitter.com/3fcM1AY4ky
— Vishal. (@SPORTYVISHAL) June 9, 2023
Fifty for Ajinkya Rahane.
Returning into Test team after 512 days, Team down & out and then he smashed a fifty under pressure. pic.twitter.com/v3HYtL3sCc
— Johns. (@CricCrazyJohns) June 9, 2023
A strong century stand between Ajinkya Rahane and Shardul Thakur keeps India on track 👊
Follow the #WTC23 Final 👉 https://t.co/qWUTpiCU4g pic.twitter.com/SmmAF1secf
— ICC (@ICC) June 9, 2023
No flamboyance, no frills, just lets his bat talk. The nicest cricketer I have met.
Could not retain his ‘23 BCCI contract. People said his career was over. Now what a comeback! Instrumental in CSK winning IPL. And now the lone warrior fighting #IndvsAus #AjinkyaRahane👏👏👏 pic.twitter.com/yW651dF96z— Harsh Goenka (@hvgoenka) June 9, 2023
What do we say about this performance from Ajinkya Rahane and Shardul Thakur? I am short of words 🙇🏻♀️🫡 What a session this has been for India. 💙🤍 #WTCFinal pic.twitter.com/Lda0EwZvp9
— Ridhima Pathak (@PathakRidhima) June 9, 2023
Tremendous courage and grit shown by Ajinkya
— Mohammad Kaif (@MohammadKaif) June 9, 2023
অস্ট্রেলিয়ার রানের পাহাড়ের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে ধস নেমেছিল। টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় দিনই মাঠে এসেছিলেন অজিঙ্ক রাহানে্। কখনও রবীন্দ্র জাদেজা, কখনও কেএস ভরতদের নিয়ে পার্টনারশিপ গড়ার কাজটা চালিয়ে যান তিনি। যদিও সেভাবে কেই অজিঙ্ক রাহানেকে সঙ্গত দিতে পারেননি। কিন্তু অজিঙ্ক রাহানে একা হাতেই কার্যত লড়াইটা চালিয়ে গিয়েছিলেন। ত-তৃতীয় দিনের শুরু থেকে অজিঙ্ক রাহানে য়েন সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশই আক্রমণাত্মক ক্রিকেট খেলা শুরু করেছিলেন।
প্রত্যাবর্তনের মঞ্চেই ওভার বাুন্ডারি হাঁকিয়ে কেরিয়ারের অন্যতম অর্ধশতরান সম্পূর্ণ করেন অজিঙ্ক রাহানে। এদিন যেন সম্পূর্ণ অন্য মেজাজে ছি্লেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। যেন এক অচেনা অজিঙ্ক রাহানেই নেমেছেন এবার ভারতের জার্সিতে। প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে যেমন সাবধানী তিনি, তেমনই দ্রুতগতিতে রানও এগিয়ে নিয়েছে চলেছেন অজিঙ্ক রাহানে। ভারতীয় শিবিরের অতীন্দ্র প্রহরীর ভূমিকায় এখন অজিঙ্ক রাহানে। একা হাতেই কার্যত ভারতীয় দলকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি।