রাইলি রসৌর বিধ্বংসী ইনিংসের পরে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপকে গুঁড়িয়ে দিলেন অনরিখ নর্কিয়া

১০৪ রানের ব্যবধানে জিতে নেট রান রেটে ব্যাপক উন্নতি করল দক্ষিণ আফ্রিকা

Rilee Rossouw
Rilee Rossouw. (Photo Source: Twitter)

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর ২২তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা একটি বিশাল জয় নথিভুক্ত করেছে। রাইলি রসৌর ঝলমলে সেঞ্চুরির পরে অনরিখ নর্কিয়ার অসামান্য বোলিং স্পেল সামলানো বাংলাদেশের ব্যাটারদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যায় এবং কোনরকম লড়াই ছাড়াই বোলিং, ব্যাটিং দুই বিভাগেই আত্মসমর্পণ করে বাংলা টাইগার্স।

খেলার শুরুতে দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং অধিনায়ক তেম্বা বাভুমার দুর্দশা অব্যাহত থাকে। কুইন্টন ডি কক ও রাইলি রসৌ দ্বিতীয় উইকেটে ১৬৮ রানের অবিশ্বাস্য পার্টনারশিপ গড়েন মাত্র ১৩.৩ ওভারে। জিম্বাবোয়ের বিপক্ষে আগের ম্যাচে ডি কক যে ছন্দে থেকে ডাগ আউটে ফিরেছিলেন, সেই একই ছন্দে বাংলাদেশের বোলারদের বিরুদ্ধেও রান করতে থাকেন তিনি। অন্যদিকে রসৌ নিজের ইচ্ছামতো ছক্কা মারছিলেন।

ডি কক শেষ পর্যন্ত ৩৮ বলে ৬৩ রান করে আউট হয়েছিলেন। তবে রসৌ গতি কমাননি এবং তিনি মাত্র ৫২ বলে তিন অঙ্কের রানে পৌঁছন। এক সময় মনে হচ্ছিল প্রোটিয়ারা অনায়াসে ২২৫-এর আশেপাশে স্কোর তুলে ফেলবে, তবে ডেথ ওভারে বাংলাদেশ সুশৃঙ্খল বোলিং প্রদর্শন করায় ২০৫/৫-এর বেশী তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা।। রসৌ ৫৭ বলে ১০৯ রানের ইনিংস খেলেন যার মধ্যে আটটি ছক্কা ছিল। বাংলাদেশের হয়ে তিন ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে বোলারদের সেরা ছিলেন শাকিব আল হাসান।

তীব্র পেসে বাংলাদেশকে বেসামাল করলেন অনরিখ নর্কিয়া

বিশাল স্কোর তাড়া করতে নেমে বাংলাদেশ একটি ইতিবাচক অভিপ্রায় নিয়ে শুরু করেছিল এবং সৌম্য সরকার প্রথম ওভারেই কাগিসো রাবাডার বোলিংয়ে দুটি ছক্কা মেরেছিলেন। তবে সেই উত্তেজনাপূর্ণ শুরু স্বল্পস্থায়ী ছিল এবং অনরিখ নর্কিয়া পাওয়ারপ্লেতে তিন উইকেট নিয়ে বাংলাদেশের টপ অর্ডার ভেঙে দেন। লিটন দাস এক প্রান্তে টিঁকে থেকে ইনিংসকে স্থিত করার চেষ্টা করলেও বাংলাদেশের কোন ব্যাটারই তাঁকে সং দিতে পারেননি।

৩১ বলে ৩৪ রানের ইনিংস খেলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরার ছিলেন লিটন। নর্কিয়ার প্রথম স্পেলের পরে দক্ষিণ আফ্রিকান স্পিনাররা নিয়মিত উইকেট তোলার পাশাপাশি রানের গতিও রুদ্ধ করে দেন। শেষ পর্যন্ত, বাংলাদেশ ১৬.২ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় এবং ১০৪ রানে জিতে দক্ষিণ আফ্রিকা তাদের নেট রান রেট ব্যাপকভাবে উন্নত করে। ৩.৩ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নর্কিয়া দক্ষিণ আফ্রিকার বোলারদের মধে সেরা ছিলেন।

দক্ষিণ আফ্রিকার জয়ের পরে টুইটারের প্রতিক্রিয়া

close whatsapp